Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উইন্ডোজ থেকে অ্যানড্রয়েডে ফাইল ট্রান্সফার আরও সহজ হলো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৯ জুন ২০২৪
উইন্ডোজ থেকে অ্যানড্রয়েডে ফাইল ট্রান্সফার আরও সহজ হলো
Share on FacebookShare on Twitter

কম্পিউটার ও ল্যাপটপের জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ থেকে অ্যানড্রয়েড ফোনে ফাইল ট্রান্সফার আরও সহজ করে দিল মাইক্রোসফট। নতুন আপডেট আনল কোম্পানি। এবার থেকে উইন্ডোজে থেকেই দ্রুত যেকোনো ফাইল অ্যানড্রয়েড ডিভাইসে পাঠানো যাবে। ধাপে ধাপে সেই ফিচার রোল আউট করা হচ্ছে।

উইন্ডোজ ১১ বিটা আপডেট প্রকাশ করল মাইক্রোসফট। এবার থেকে দুই অপারেটিং সিস্টেমের মধ্যে ফাইল ট্রান্সফার আরও সহজে করা যাবে। উইন্ডোস ১১ বিটা চ্যানেল বর্তমানে উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামের মেম্বারদের জন্য উপলব্ধ। কোনও ঝামেলা ছাড়াই যেকোনও ফাইল দ্রুত উইন্ডোজ থেকে অ্যানড্রয়েড ডিভাইসে পাঠাতে পারবেন। কীভাবে এই সিস্টেম কাজ করবে জেনে নিন।

পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে ‘মাই ফোন’ অপশনের মাধ্যমে। তবে উইন্ডোজ সার্চ অপশনে এখনই পাবেন না। আবার মাই ফোন এনেবেল না করলে, ফাইল শেয়ারও করা যাবে না। দুই অপারেটিং সিস্টেমের মধ্যে ফাইলের আদান-প্রদান আরও দ্রুত করতে এই ফিচার রোল আউট করেছে মাইক্রোসফট।

কীভাবে উইন্ডোজ থেকে অ্যানড্রয়েড ফোনে ফাইল ট্রান্সফার করবেন?
এই ফিচার উপভোগ করার জন্য অ্যানড্রয়েড ডিভাইসের সঙ্গে উইন্ডোজ পেয়ার করতে হবে। আর এটি হবে অ্যানড্রয়েড ডিভাইসে উইন্ডোজ অ্যাপ এবং পার্সোনাল কম্পিউটারে ফোন লিংক অ্যাপ্লিকেশনের মাধ্যমে। যখনই দুই ডিভাইস পেয়ার হয়ে যাবে, তখনই মাই ফোন অপশন চলে আসবে উইন্ডোজ শেয়ার ট্যাবে। তারপর দ্রুত ফাইল ট্রান্সফার করতে পারবেন।

এদিন ফিচারটি সম্পর্কে অফিশিয়াল ঘোষণা করেছে মাইক্রোসফট। কোম্পানি জানিয়েছে, উইন্ডোজ শেয়ার উইন্ডো থেকে সহজেই অ্যানড্রয়েড ডিভাইসে ফাইল ট্রান্সফার করার সুবিধা চালু করছি আমরা। ফিচারটির জন্য আপনাকে পার্সোনাল কম্পিউটারে অ্যানড্রয়েড উইন্ডোজ অ্যাপের লিঙ্ক এবং ফোন লিঙ্ক ব্যবহার করে, অ্যানড্রয়েড ডিভাইসটিকে পার্সোনাল কম্পিউটারে যুক্ত করতে হবে।

এখন কীভাবে ফাইল ট্রান্সফার করা যায়?
এই মুহূর্তে একাধিক উপায় রয়েছে যার দ্বারা দুই অপারেটিং সিস্টেমে ফাইল পাঠানো যায়। এর মধ্যে একটি হল গুগলের কুইক শেয়ার। এই ফিচারের মাধ্যমে ওয়্যারলেস ফাইল আদান-প্রদান করা যায়। তবে মাইক্রোসফটের নতুন ফিচারটি কাজ আরও সহজ করে দিয়েছে। উইন্ডোসের মধ্যে থেকেই পুরো কাজটি করতে পারবেন। আলাদা করে অন্য কোনও অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে না।

নতুন আপডেট উইন্ডোজ ১১ ভার্সনকে আরও উন্নত করে তুলবে বলে দাবি করেছে মাইক্রোসফট। উন্নত করা হয়েছে টাস্কবার এবং স্টার্টমেনু। এই ফিচার্সগুলো নতুন বিটা আপডেটে পাওয়া যাবে, যা শিগগিরই রোল আউট করা শুরু করবে সংস্থা। উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামে গিয়ে এই বিটা আপডেট পাবেন।

কিছুদিন আগেই উইন্ডোজ ১১ ইনসাইডার প্রিভিউ বিল্ড চ্যানেল প্রকাশ করেছে সংস্থা। ধাপে ধাপে এটি রোল আউট করা হচ্ছে বলে জানিয়েছে মাইক্রোসফট।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাড়ছে গ্রামীণফোনের কলরেট
টেলিকম

বাড়ছে গ্রামীণফোনের কলরেট

ইভ্যালি সাইক্লোনে টেকনো ক্যামন ১৭ ও ১৭পি
ই-কমার্স

ইভ্যালি সাইক্লোনে টেকনো ক্যামন ১৭ ও ১৭পি

সাশ্রয়ী মূল্যে বাজারের সেরা স্মার্টফোন গ্যালাক্সি এম০২
নির্বাচিত

সাশ্রয়ী মূল্যে বাজারের সেরা স্মার্টফোন গ্যালাক্সি এম০২

ধামাকাশপিং এর চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করেছে ভুক্তভোগীরা
ই-কমার্স

টাকা যুক্তরাষ্ট্র পাঠিয়েছে ধামাকা, চলে গেছেন এমডি

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি
নির্বাচিত

৫-৬ হাজার টাকায় স্মার্টফোন, কিস্তি সুবিধা চালুর পরিকল্পনা সরকারের

নতুন আইফোন সমর্থন করবে অ্যাপল পেন্সিল
নির্বাচিত

নতুন আইফোন সমর্থন করবে অ্যাপল পেন্সিল

Load More

ট্রেন্ডিং টপিক

কাল থেকে বন্ধ হচ্ছে অতিরিক্ত মোবাইল সিম
টেলিকম

এক ব্যক্তির নামে সিম ৫টিতে নামানোর উদ্যোগ, বন্ধ হতে পারে ৪ কোটি

ভিভো টি৫ ৫জি আসছে ২ সেপ্টেম্বর, থাকছে ৭,০৫০ এমএএইচ ব্যাটারি
প্রযুক্তি সংবাদ

ভিভো টি৫ ৫জি আসছে ২ সেপ্টেম্বর, থাকছে ৭,০৫০ এমএএইচ ব্যাটারি

চোরাই পথে ফোন আনা ঠেকাতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান জোরদার
নির্বাচিত

চোরাই পথে ফোন আনা ঠেকাতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান জোরদার

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৯ জুন ২০২৪

উইন্ডোজ থেকে অ্যানড্রয়েডে ফাইল ট্রান্সফার আরও সহজ হলো

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix