Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুক প্রোফাইল আরো গোপনীয় করবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৯ আগস্ট ২০২৪
ফেসবুক প্রোফাইল আরো গোপনীয় করবেন যেভাবে
Share on FacebookShare on Twitter

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। কাজের প্রয়োজনে বা অবসর সময় কাটাতে মাধ্যমটি দিনে একটি বারের জন্য হলেও ব্যবহার করতে হয়। ব্যবহার ও ব্যবহারকারীর সংখ্যা যখন বেশি তখন নিরাপত্তা ও গোপনীয়তার বিষয় আমলে নেয়াও জরুরি। নিজের চিন্তাভাবনা, তথ্য ও ছবি কাদের দেখাবেন তা ঠিক করে দেয়ার সুযোগ রেখেছে ফেসবুক। মেক ইউজ অবের প্রতিবেদনে কয়েকটি পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে, যেগুলো অনুসরণ করলে ফেসবুক প্রোফাইলের গোপনীয়তা আরো বৃদ্ধি করা যাবে।

পোস্ট শুধু বন্ধুদের জন্য

পোস্টের গোপনীয়তার মান যদি পাবলিক অর্থাৎ সবার জন্য করা হয় তাহলে যে কেউ দেখতে পারবে। এমনকি ফেসবুকে অ্যাকাউন্ট না থাকলেও দেখা যাবে। এক্ষেত্রে ফ্রেন্ডস নির্বাচন করা যেতে পারে। এতে বন্ধু তালিকায় থাকা ব্যক্তিরাই পোস্ট দেখতে পারবেন। এজন্য ব্রাউজারে ফেসবুক চালু করে ডান পাশে ওপরে প্রোফাইল আইকনে গেলে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন পাওয়া যাবে। সেখানে ‘সেটিংস’ নির্বাচন করে ‘ডিফল্ট অডিয়েন্স সেটিংস’ অপশনে যেতে হবে। এরপর ‘ফ্রেন্ডস’ বেছে নিলেই হয়ে যাবে। তাছাড়া প্রতিবার পোস্ট করার সময় অডিয়েন্স নির্বাচন করার সুযোগ থাকছে।

ব্যক্তিগত তথ্যের দৃশ্যমানতায় পরিবর্তন

ফেসবুক প্রোফাইলে জন্মদিন, মোবাইল নম্বর, সম্পর্কসহ অনেকগুলো ব্যক্তিগত তথ্য দেয়ার সুযোগ থাকে। তবে সবগুলো পাবলিক করে রাখা অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হতে পারে। প্রয়োজনমাফিক কিছু ফ্রেন্ডস ও অনলি মি করে রাখা যেতে পারে। এজন্য ডান পাশে ওপরে প্রোফাইল আইকনে নিজের নামে ক্লিক করলে প্রোফাইল আসবে। এরপর যেতে হবে ‘অ্যাবাউট’ সেকশনে। সেখানে বেশকিছু তথ্য রয়েছে। প্রতিটি তথ্যের পাশে তিনটি করে ডট আছে। সেখানে ক্লিক করলে এডিট অপশন পাওয়া যাবে। সুবিধামতো অডিয়েন্স নির্বাচন করতে হবে।

বন্ধু তালিকা সবার জন্য নয়

অ্যাকাউন্ট খোলার পর ফেসবুকের বন্ধু তালিকা যে কেউ দেখতে পারেন। তবে অনেকেই মনে করেন এটি ব্যক্তিগত বিষয়। সেক্ষেত্রে বন্ধু তালিকার প্রাইভেসি ফ্রেন্ড বা অনলি মি করে রাখা যেতে পারে। এজন্য প্রোফাইল আইকন থেকে সেটিংস অপশনে যেতে হবে। এরপর বাম পাশে নিচের দিকে ‘হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ’ থেকে ‘হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট’ থেকে পছন্দমতো অপশন বেছে নিতে হবে।

‘ফলোয়ারস’ সবার জন্য নয়

ব্যবহারকারী চাইলে কাদের ও কোন পেজগুলো অনুরণ করছেন তা গোপন করতে পারেন। এজন্য আগের মতো সেটিংস থেকে ‘ফলোয়ারস অ্যান্ড পাবলিক কনটেন্ট’ অপশনে যেতে হবে। এখানে বেশ কয়েকটি অপশন আছে। সেগুলো থেকে প্রয়োজন অনুযায়ী বেছে নিতে হবে।

অ্যাক্টিভ স্ট্যাটাস বন্ধ করুন

ফেসবুক ব্যবহারের সময় এটি চালু করা থাকলে অন্যরা বুঝতে পারেন যে ব্যবহারকারী অনলাইনে আছেন। বন্ধ করতে মেসেঞ্জার আইকনে ক্লিক করলে একটু নিচেই তিনটি ডট পাওয়া যাবে। সেখান থেকে অ্যাক্টিভ স্ট্যাটাস অন বা অফ করার অপশন পাওয়া যাবে।

নিয়মমাফিক প্রাইভেসি চেকআপ

এর মাধ্যমে এক পেজে ফেসবুকের সব প্রাইভেসি বা গোপনীয়তার অবস্থা জানা যায়। কয়েকটি ক্যাটাগরিতে এসব ভাগ করা থাকে। কতদিন আগে পরখ করা হয়েছে তাও জানা যায়। এজন্য প্রোফাইল আইকন থেকে ‘সেটিংস ও প্রাইভেসি’ অপশন থেকে ‘প্রাইভেসি চেকআপ’ পাওয়া যাবে। পাশাপাশি প্রাইভেসি পরখ করে দেখার রিমাইন্ডার নির্ধারণেরও সুযোগ থাকছে। এজন্য পেজটিতে তিনটি ডট অপশনে গেলে সপ্তাহ, মাস ও বছরের ভিত্তিতে সময় বেছে নেয়া যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রথম প্রান্তিকে প্রত্যাশা ছাড়িয়েছে আইফোনের আয়
নির্বাচিত

প্রথম প্রান্তিকে প্রত্যাশা ছাড়িয়েছে আইফোনের আয়

দুর্নীতিমুক্ত-স্বচ্ছ ভূমিসেবায় আসছে ‘ই-পেমেন্ট গেটওয়ে’
প্রযুক্তি সংবাদ

দুর্নীতিমুক্ত-স্বচ্ছ ভূমিসেবায় আসছে ‘ই-পেমেন্ট গেটওয়ে’

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে অ্যাপ ব্যবহার বন্ধ করতে পারে টিকটক
প্রযুক্তি সংবাদ

টিকটক প্রতিষ্ঠাতা ঝাং ইমিং এখন চীনের শীর্ষ ধনী ব্যক্তি

ভিভো’র ‘সুইফট-পারফরমেন্স’ ফোন ওয়াই-৫১; শুরু হচ্ছে প্রি-বুকিং
প্রযুক্তি সংবাদ

ভিভো’র ‘সুইফট-পারফরমেন্স’ ফোন ওয়াই-৫১; শুরু হচ্ছে প্রি-বুকিং

ইনস্টাগ্রামে ছবির সঙ্গে জুড়ে দেয়া যাবে মিউজিক
নির্বাচিত

পাবলিক রিলস ডাউনলোডের সুযোগ দিচ্ছে ইনস্টাগ্রাম

স্মার্টফোন বারবার হ্যাং হলে করণীয়
কিভাবে করবেন

স্মার্টফোন বারবার হ্যাং হলে করণীয়

Load More

ট্রেন্ডিং টপিক

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?
প্রযুক্তি সংবাদ

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত
শিক্ষা ও ক্যাম্পাস

বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত

আসছে ফোল্ডেবল ও আইফোন ১৮ প্রো
প্রযুক্তি সংবাদ

আসছে ফোল্ডেবল ও আইফোন ১৮ প্রো

শক্তিশালী সাইবার ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

শক্তিশালী সাইবার ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন
নির্বাচিত

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন

দেশের বাজারে নিজেদের বহুল প্রতীক্ষিত ফোল্ডেবল স্মার্টফোন ‘অনার...

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৯ আগস্ট ২০২৪

ফেসবুক প্রোফাইল আরো গোপনীয় করবেন যেভাবে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix