Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইসিটির সব প্রকল্প মূল্যায়নের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৩১ আগস্ট ২০২৪
আইসিটির সব প্রকল্প মূল্যায়নের উদ্যোগ
Share on FacebookShare on Twitter

আওয়ামী লীগ সরকারের আমলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ গৃহীত বিভিন্ন প্রকল্প মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রচুর অর্থের খরচে নেওয়া এসব প্রকল্পের উদ্দেশ্য বাস্তবায়ন এবং সাধারণ জনগণের কী উপকার হয়েছে, সেগুলোই যাচাই করা হবে এই মূল্যায়নে। প্রকল্প মূল্যায়নে কমিটিও গঠন করেছে আইসিটি বিভাগ। পাশাপাশি আইসিটি বিভাগের অধীন বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডে (বিডিসিসিএল) নিয়োগে অনিয়ম তদন্তে পৃথক একটি কমিটি গঠিত হয়েছে।

জানা যায়, সম্প্রতি প্রকল্পের এমন মূল্যায়নের আদেশ দেন মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। উপদেষ্টার আদেশে দুটি কমিটি পৃথকভাবে প্রস্তাব করে তার কার্যালয়ে পাঠানোও হয়। ইতোমধ্যে সেই কমিটি উপদেষ্টার অনুমোদনে চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত করেন আইসিটি বিভাগের সচিব সামসুল আরেফিন। যদিও কমিটির সদস্যদের বিষয়ে তিনি কিছু জানাননি। অবশ্য ভিন্ন একটি সূত্র জানিয়েছে, প্রকল্প পর্যালোচনা কমিটিতে সাতজন সদস্য রয়েছেন। গতকাল বৃহস্পতিবার আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুর রহমানকে প্রধান করে গঠিত এ কমিটিতে বাকি সদস্যরা থাকবেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), আইসিটি অধিদপ্তর, এসপায়ার টু ইনোভেট (এটুআই), বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, আইসিটি বিভাগ এবং কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটির প্রতিনিধিরা। মূল্যায়নে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময়কালে আইসিটি বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থা কর্তৃক বাস্তবায়িত এবং চলমান প্রকল্প অন্তর্ভুক্ত থাকবে। এই কমিটি মূলত দুটি প্রশ্নের উত্তর খুঁজবে। এক. যেসব উদ্দেশ্যে এসব প্রকল্প গৃহীত হয়েছে, তার কতটুকু বাস্তবায়িত হয়েছে। দুই. সেগুলো থেকে দেশের সাধারণ জনগণ কীভাবে এবং কতটুকু উপকৃত হয়েছে। এই মূল্যায়নে আইসিটি খাত সংশ্লিষ্ট অংশীদারদেরও মতামত নেওয়া হবে বলে জানা গেছে।

অন্যদিকে, বিডিসিসিএলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগের অনিয়ম তদন্তে পৃথক আরেকটি কমিটি গঠিত হয়েছে। এ কমিটিতে সরকারি কর্ম কমিশন (পিএসসি), জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকবেন। সদস্য সচিব হিসেবে কমিটিতে আছেন বিডিসিসিএলের উপ-ব্যবস্থাপনা পরিচালক খালিদ ইবনাল আসাদ এবং আহ্বায়ক হিসেবে আছেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইসরাত হোসেন খান।

এ বিষয়ে বিডিসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আতাউর রহমান খান বলেন, নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি গঠনের জন্য গত ২০ আগস্ট আইসিটি বিভাগে একটি চিঠি দিয়েছিলাম। তদন্ত কমিটিকে যাবতীয় তথ্য দিয়ে সহায়তা করবে বিডিসিসিএল। তদন্তের মাধমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।

কমিটিগুলো সম্পর্কে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের মেয়াদকালে ২০০৯ থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত আইসিটি বিভাগে যেসব প্রকল্প নেওয়া হয়েছে সেগুলোর যৌক্তিকতা যাচাই এবং সেগুলোতে কোনো অনিয়ম, দুর্নীতি হয়েছে কি না, তা অনুসন্ধানের জন্যই কমিটি গঠন করা হয়েছে। অনুরূপভাবে বিডিসিসিএলে নিয়োগেও কোনো স্বজনপ্রীতি, দুর্নীতি বা অনিয়ম হয়েছে কি না, সেটা তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। আমি চাই কমিটিগুলো স্বাধীন এবং প্রভাবমুক্ত থেকে কাজ করে প্রকৃত তথ্য উদ্ঘাটন করবে। এর পরিপ্রেক্ষিতেই পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমির চমকপ্রদ দুই পণ্য
প্রযুক্তি সংবাদ

শাওমির চমকপ্রদ দুই পণ্য

লকডাউনে ভাইবারে কল বেড়েছে ৪ গুণ
প্রযুক্তি সংবাদ

সুপার অ্যাপ ক্যাটাগরিতে প্রবেশ করল ভাইবার

ছবিতে স্যামসাংয়ের বিস্ময়কর ক্যামেরা ফোন
নির্বাচিত

ছবিতে স্যামসাংয়ের বিস্ময়কর ক্যামেরা ফোন

মুড়ি মুড়কির মত বিক্রি হচ্ছে অপো এফ ১৯ প্রো
প্রযুক্তি বাজার

মুড়ি মুড়কির মত বিক্রি হচ্ছে অপো এফ ১৯ প্রো

বন্ধ হলো ৩৭৯টি জুয়া সংক্রান্ত সাইট, অ্যাপস, ফেসবুক, ইউটিউব লিঙ্ক
প্রযুক্তি সংবাদ

বন্ধ হলো ৩৭৯টি জুয়া সংক্রান্ত সাইট, অ্যাপস, ফেসবুক, ইউটিউব লিঙ্ক

অ্যাপল আইফোন সিক্সটিনে যুক্ত হলো ক্যামেরা বাটন ও এ১৮ চিপ
নির্বাচিত

অ্যাপল আইফোন সিক্সটিনে যুক্ত হলো ক্যামেরা বাটন ও এ১৮ চিপ

Load More

ট্রেন্ডিং টপিক

টিনএজারদের উবার রাইডে লাইভ ভিডিও দেখবেন অভিভাবকরা
প্রযুক্তি সংবাদ

টিনএজারদের উবার রাইডে লাইভ ভিডিও দেখবেন অভিভাবকরা

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর সেরা ৫ বিকল্প
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর সেরা ৫ বিকল্প

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট
নির্বাচিত

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?
প্রযুক্তি সংবাদ

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?

সপ্তাহের সবচেয়ে পঠিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও
নির্বাচিত

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও

স্মার্টফোন এখন তরুণদের হাতে জ্ঞান, শিক্ষা, যোগাযোগ ও...

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর সেরা ৫ বিকল্প

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর সেরা ৫ বিকল্প

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩১ আগস্ট ২০২৪

আইসিটির সব প্রকল্প মূল্যায়নের উদ্যোগ

Techzoom.TV |
TechzoomTV