Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

লিয়েন না পেয়ে বিসিএস চাকরি ছেড়ে আইসিটিতে পলকের বন্ধু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
লিয়েন না পেয়ে বিসিএস চাকরি ছেড়ে আইসিটিতে পলকের বন্ধু
Share on FacebookShare on Twitter

সরকারি চাকুরিতে অসম কোটা সিস্টেমের প্রতিবাদে আন্দোলন করেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। যে বিসিএস তথা সরকারি চাকুরি সবার কাছে সোনার হরিণ সেই চাকুরি ছেড়েই আইসিটি বিভাগের কনসালটেন্ট হিসেবে চলে আসেন পলকের বাল্যবন্ধু ও সাবেক পিএস আব্দুল বারী ওরফে তুষার। এর আগেও তিনি আইসিটি বিভাগের আরেকটি প্রকল্পে লিয়েনের মাধ্যমে কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

বিসিএস কর ক্যাডারের এই কর্মকর্তা বারংবার লিয়েনে আইসিটি বিভাগে আসতে চাওয়াই শেষ পর্যন্ত এনবিআর লিয়েন নামঞ্জুর করে দেয়। তখন চাকুরী ছেড়েই আইসিটিতে চলে আসেন পলকের বন্ধু আব্দুল বারী। বর্তমানে তিনি কম্পিউটার কাউন্সিলের এজ প্রকল্পে কর্মরত আছেন।

সরকারি চাকরিতে স্থায়ীভাবে কর্মরত কর্মচারিরা বৈদেশিক বা বেসরকারি চাকরি করতে চাইলে লিয়েন গ্রহণ করতে হয়। লিয়েন গ্রহণ করতে হলে বৈদেশিক বা বেসরকারি চাকরি গ্রহণের পূর্বেই অনুমোদনের জন্য সরকারের কাছে আবেদন করতে হয়। পৃথক বৈদেশিক বা বেসরকারি চাকরির জন্য সরকারের থেকে পৃথক লিয়েন অনুমতি নিতে হবে। কিন্তু এই শর্ত ভঙ্গ করে বিশ্বব্যাংকের অর্থায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একটি প্রকল্পে পরামর্শক হিসেবে চুক্তি করেছিলেন রাজস্ব বোর্ডের লার্জ ট্যাক্সপেয়ার ইউনিটের (এলপিইউ) উপ-কর কমিশনার আব্দুল বারি। তিনি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাবেক একান্ত সহকারি (পিএস)।

বিসিএস কর ক্যাডারের কর্মকর্তা আব্দুল বারি লিয়েনের পূর্বে জাতীয় রাজস্ব বোর্ডের উপ কর কমিশনার হিসেবে নিয়োজিত ছিলেন। ২০২১ সালে আইসিটি বিভাগের আওতাধীন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ডিড প্রকল্পে ইনোভেশন স্পেশালিস্ট পদে আবেদনের জন্য লিয়েন অনুমতি নেন। সে বছরের ৩ অক্টোবর থেকে ২০২২ সালের ২ অক্টোবর অথবা সেই পদে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য লিয়েন অনুমতি নিয়েছিলেন আব্দুল বারি। তবে ২০২৩ সালের মার্চে এই পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন তিনি এবং একই বছরের ১৩ এপ্রিল আব্দুল বারিকে অব্যাহতি প্রদান করে আইসিটি বিভাগের বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ।

তবে আগের পদ থেকে অব্যাহতি পাওয়ার আগেই বিশ্বব্যাংকের অর্থায়নে আইসিটি বিভাগের ‘এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (এজ)’ শীর্ষক প্রকল্পে ‘পলিসি এডভাইজর অ্যান্ড কম্পোনেন্ট লিডার’ হিসেবে চুক্তিভিত্তিক পরামর্শক হন তিনি। ৪২ মাসের চুক্তিতে মাসিক ৫ লাখ টাকা বেতন হিসেবে মোট ২ কোটি ১০ লাখ টাকা পরামর্শক হিসেবে নেবেন আব্দুল বারি। তবে এজ প্রকল্পের পরিচালকের সাথে এই চুক্তি করার পূর্বে এবার আর সরকারের অনুমতি নেননি এই কর্মকর্তা।

বিশ্বব্যাংকের ওয়েবসাইট সূত্রে জানা যায়, মোট ১ লাখ ৯৮ হাজার ৩৭৫ মার্কিন ডলার মূল্যে বা ২ কোটি ১০ লাখ টাকা মূল্যে চলতি বছরের ৪ এপ্রিল এজ প্রকল্পের সাথে চুক্তি স্বাক্ষর করেন আব্দুল বারি, যার চুক্তি নম্বর ১৭২৪৬৯৯। পাশাপাশি এজ প্রকল্পের তৎকালীন পরিচালক ড. মোহাম্মদ মেহেদি হাসানের সাথে আব্দুল বারির স্বাক্ষরিত এই চুক্তিপত্রের একটি কপি রয়েছে কাছে। চুক্তি স্বাক্ষরের পর থেকে প্রকল্পের বিভিন্ন কাজে নিজেকে সম্পৃক্তও রেখেছিলেন এই কর্মকর্তা। চুক্তিপত্র থেকে জানা যায়, আব্দুল বারির মাসিক বেতন ৪ লাখ ৫০ হাজার টাকা। এর সাথে অগ্রিম আয়কর হিসেবে মাসিক ৫০ হাজার টাকা পাবেন তিনি। সেই হিসেবে প্রতিমাসে ৫ লাখ এবং ৪২ মাসে মোট দুই কোটি ১০ লাখ টাকা বেতন নেবেন আব্দুল বারি। এর বাইরে অফিসের প্রয়োজনে যাতায়াত, বাসস্থান, টেলিফোন, প্রিন্টিং ব্যয়ের খরচও পাবেন তিনি।

এদিকে এই পরামর্শক ফি এর ওপর কোন ভ্যাটও দিতে হবে না আব্দুল বারিকে। আব্দুল বারির লিংকড ইন আইডি’তে দেখা যায়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে আরবান প্লানিং এ স্নাতক সম্পন্ন করেন তিনি। এরপর অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড থেকে ডাটা সায়েন্স বিষয়ে মাস্টার্স ডিগ্রি করেন। তবে এজ প্রকল্পে কোন আইটি বিশেষজ্ঞ নয় বরং নীতিনির্ধারণী পরামর্শক হিসেবে কাজ করছেন আব্দুল বারি। আইটি বিষয়ক কোন পদে না থাকলেও, আইটি বিশেষজ্ঞদের ভ্যাট মওকুফে দেওয়া রাজস্ব বোর্ডের সুবিধাও চুক্তিতে দেওয়া হয়েছে তাকে।

সরকারের থেকে লিয়েন অনুমতি না নিয়েই এজ প্রকল্পের ‘পলিসি এডভাইজার’ পরিচয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন আব্দুল বারি। ওই সময় কোনো কোনো অনুষ্ঠানে আবার বক্তা হিসেবেও যোগ দিয়েছেন তিনি। গত বছরের ১৩ জুন আন্তর্জাতিক শ্রম সংস্থা, জাতিসংঘের এস্ক্যাপ এবং ইউএনডিপি’র যৌথ উদ্যোগে আয়োজিত একটি ওয়েবিনারে ‘স্পিকার’ হিসেবে অংশ নেন তিনি। সেখানে আব্দুল বারি নিজেকে ‘পলিসি এডভাইসার, এজ প্রজেক্ট, আইসিটি ডিভিশন’ হিসেবে পরিচয় দেন। একই মাসের ২৩ তারিখ কক্সবাজারের একটি বিলাসবহুল হোটেলে এজ প্রকল্প কর্তৃক আয়োজিত সাইবার নিরাপত্তা বিষয়ক একটি প্রশিক্ষণ কার্যক্রমেও অংশ নেন আব্দুল বারি। সেই প্রশিক্ষণের উপস্থিতি তালিকার একটি কপি রয়েছে কাছে, যেখানে তিনি তার নামের পাশে ‘পলিসি এডভাইজার, এজ’ উল্লেখিত পদবীর পাশের ঘরে উপস্থিতি স্বাক্ষর দেন।

আব্দুল বারির সরকারি কর্মস্থল জাতীয় রাজস্ব বোর্ডের কাছে এ বিষয়ে জানতে চাইলে পরিচয় প্রকাশ না করার শর্তে বোর্ডের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা বলেন, তাকে আমরা প্রথম কাজের লিয়েন দিয়েছিলাম কিন্তু পরের বার লিয়েন দেইনি। সে লিয়েন নেয়ার জন্য তৎকালীন প্রতিমন্ত্রী পলকের মাধ্যমে ব্যাপক চাপ প্রয়োগ করেন। কিন্তু এনবিআর সে সময় লিয়েন অনুমোদন না করে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংযুক্ত রাখেন। এরপরেও আব্দুল বারী বিভিন্নভাবে চাপ প্রয়োগ করলে তাকে রংপুরের উপ কর কমিশনার হিসেবে বদলি করার সিদ্ধান্ত হয়েছিল। তবে তিনি চেয়ারম্যানের কাছে সরকারি চাকরি থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগ পত্র দিয়ে আইসিটি বিভাগে একেবারে চলে যান।

আব্দুল বারি লিয়েন অনুমতি না নিয়েই অন্য আরেকটি সংস্থায় কাজ করছেন এবং নিজেকে এজ প্রকল্পের পলিসি এডভাইসার পরিচয় দিয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এমন প্রশ্নের জবাবে রাজস্ব বোর্ডের ঐ কর্মকর্তা বলেন, এমনটা করে থাকলে সে তার নিজ দায়িত্বে করেছেন। এর দায় তাকেই নিতে হবে।

আব্দুল বারির এজ প্রকল্পের পলিসি এডভাইজার পরিচয় ব্যবহার সম্পর্কে জানতে চাইলে এজ প্রকল্পের সাবেক পরিচালক, বর্তমানে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কর্মরত নাহিদ সুলতানা মল্লিক বলেন, শুরুতে উনি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদের পিএস হিসেবে কর্মরত ছিলেন। উনার কাছাকাছিই থাকতেন। পরে হঠাৎ করে তিনি একদিন বললেন ম্যাডাম আমি চাকরি ছেড়ে দিয়েছি। এরপর শুনলাম তিনি আইসিটি বিভাগের একটি প্রকল্পে পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন। শুরুতে তার লিয়েন থাকলেও পরে তা ছিলো বলেই জানতাম।

এনবিআর এর একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, আব্দুল বারি এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (এজ)’ শীর্ষক প্রকল্পে লিয়েন মঞ্জুরের জন্য উচ্চমহল দিয়ে অনেক তদবীর করেছেন। কিন্তু তার এই দাবী কর্তৃপক্ষ যৌক্তিক মনে না করায় তারা লিয়েন মঞ্জুর করেনি। লিয়েনে যাওয়ার অনুমতি না দিয়ে উল্টো এনবিআর কর্তৃপক্ষ তাকে রংপুরে বদলী করেছিলো বলে সূত্রটি নিশ্চত করে। লিয়েন মঞ্জুরের জেরে একজন বিসিএস ক্যাডার কর্মকর্তা পদত্যাগ করায় সূত্রটি বিস্ময় প্রকাশ করে সূত্রটি বলছে, তদবীর করে সফল না হওয়ায় কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করতেই আব্দুল বারী পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন কিন্তু তা কাজে লাগেনি।

এদিকে আইসিটি বিভাগের একটি সূত্র পরিচয় গোপন রাখার শর্তে জানিয়েছে, আব্দুল বারি এর আগেও আইসিটি বিভাগে গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি পরামর্শক হিসেবে যোগদান করলেও বিভিন্ন প্রকল্পের কোটি কোটি টাকার কাজ পছন্দের ঠিকাদারদের পাইয়ে দিতে কাজ করেন। কিছু কিছু প্রকল্পে তিনি প্রকল্প পরিচালক (পিডি) এর চেয়ে বেশি ক্ষমতাবান বলে সূত্রটি অভিযোগ করেছে। এনবিআর এর একজন ক্যাডার অফিসার হলেও তিনি নিজ প্রতিষ্ঠানের চেয়ে আইসিটি বিভাগে কাজ করতে বেশি আগ্রহী বলে তার কর্মকাণ্ডে বোঝা যায়। তার স্ত্রী ড. সিরাত মাহমুদা প্রশাসন ক্যাডারের একজন উপসচিব। তিনিও দীর্ঘদিন পলকের আশীর্বাদে আইসিটি বিভাগে কর্মরত ছিলেন বলে সূত্রটি নিশ্চিত করেছে।

লিয়েন সংক্রান্ত সরকারি চাকরির বিভিন্ন বিধি ও আইন থেকে জানা যায়, সরকারি পদের বাইরে গিয়ে কোনো বৈদেশিক বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে লিয়েনের জন্য আবেদন করতে হবে। সরকারি কর্মচারী লিয়েন বিধিমালা, ২০২১ এর ১১ (চ) বিধি অনুযায়ী, লিয়েনের আবেদন মঞ্জুর না হওয়া পর্যন্ত কোন সরকারি কর্মচারী চাকরিতে অনুপস্থিত থাকতে পারবেন না, বা কোন বৈদেশিক বা বেসরকারি চাকরিতে যোগদান করতে পারবেন না। পাশাপাশি বৈদেশিক বা বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিটি কাজে নিয়োগের পূর্বে সরকারের থেকে লিয়েন অনুমতি নিতে হয়।

এবিষয়ে জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক অতিরিক্ত সচিব ফিরোজ মিয়া বলেন, একজন কর্মকর্তা যতোবার কোনো বৈদেশিক বা বেসরকারি সংস্থায় কাজ করতে চাইবেন, তাকে ততোবার লিয়েন অনুমতি নিতে হবে। একটি কাজ শেষ হওয়ার পর তাকে তার মূল কর্মস্থলে ফিরে যেতে হবে এবং পরবর্তী কাজের জন্য আবার লিয়েন অনুমতির আবেদন করতে হবে। লিয়েন অনুমতি না পাওয়া পর্যন্ত সে কোন চুক্তিও করতে পারবে না। কেউ যদি বলে যে, সে শুধু চুক্তি করেছে, কাজে যোগ দেয়নি; সেটিও আইনত ঠিক নয়।

প্রথমে লিয়েন ছাড়াই পরামর্শক হিসেবে চুক্তি ও পরে বিসিএস চাকুরি ছেড়ে দেয়া এবং বন্ধু পলকের সাবেক পিএস হিসেবে প্রভাব বিস্তার করে টেন্ডার বাণিজ্য করার বিষয়ে আব্দুল বারিকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

আইসিটি অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন এখানে কি এমন আছে যে তিনি বিসিএসের চাকরি ছেড়ে এই সেক্টরে যোগদান করেছেন। সীমাহীন দূর্নীতি আর অর্থ লুটপাটের জন্যই তিনি বিসিএসের চাকরি ছেড়ে আইসিটি সেক্টরে যোগ দিয়েছেন বলে মনে করছেন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা। পলকের বন্ধু ও সাবেক পিএস হওয়ায় সচিব, বর্তমান পিএস ও অন্যান্য সিনিয়র কর্মকর্তাদের কেয়ার করতেন না আব্দুল বারী। তিনি পছন্দের কিছু মানুষ নিয়ে টেন্ডার বাণিজ্যের একটা সিন্ডিকেট গড়ে তোলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বাংলাদেশ হাই-টেক পার্কবিসিএস

এই বিভাগ থেকে আরও পড়ুন

৫০ বছর পূর্তিতে স্যামসাং বাংলাদেশের আয়োজন
প্রযুক্তি সংবাদ

৫০ বছর পূর্তিতে স্যামসাং বাংলাদেশের আয়োজন

সবার জন্য উন্মুক্ত হলো অডিও প্ল্যাটফর্ম ক্লাবহাউস
নির্বাচিত

সবার জন্য উন্মুক্ত হলো অডিও প্ল্যাটফর্ম ক্লাবহাউস

বৈশ্বিক বাজারে মিররলেস সিঙ্গেল লেন্স ক্যামেরার চাহিদা তুঙ্গে
প্রযুক্তি সংবাদ

বৈশ্বিক বাজারে মিররলেস সিঙ্গেল লেন্স ক্যামেরার চাহিদা তুঙ্গে

নতুন আইফোন-আইপ্যাডে ৩০ শতাংশ পর্যন্ত পারফরম্যান্স বাড়াচ্ছে অ্যাপল
নির্বাচিত

নতুন আইফোন-আইপ্যাডে ৩০ শতাংশ পর্যন্ত পারফরম্যান্স বাড়াচ্ছে অ্যাপল

উন্মোচনের আগেই গ্যালাক্সি এস২৩র ছবি ফাঁস
নির্বাচিত

উন্মোচনের আগেই গ্যালাক্সি এস২৩র ছবি ফাঁস

মাইক্রো এলইডি ডিসপ্লের স্মার্টওয়াচ আনবে অ্যাপল
নির্বাচিত

অ্যাপল ওয়াচের বিরুদ্ধে ফিচার চুরির অভিযোগ

Load More

ট্রেন্ডিং টপিক

স্টার টেকের বিরুদ্ধে গ্রাহক হয়রানির পাহাড়: রিফান্ড জালিয়াতি ও ব্যবহৃত পণ্য বিক্রির অভিযোগ
নির্বাচিত

নতুন পিসি কিনেই ভোগান্তি, স্টার টেকের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

শিশু সুরক্ষা মামলা নিষ্পত্তিতে ১ হাজার ৮০০ কোটি ডলার দেবে মেটা
প্রযুক্তি সংবাদ

শিশু সুরক্ষা মামলা নিষ্পত্তিতে ১ হাজার ৮০০ কোটি ডলার দেবে মেটা

‘চীনের পণ্যের মান নির্ভর করে আমদানিকারকের চাহিদা ও বাজেটের ওপর’
প্রযুক্তি সংবাদ

‘চীনের পণ্যের মান নির্ভর করে আমদানিকারকের চাহিদা ও বাজেটের ওপর’

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের
প্রযুক্তি সংবাদ

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা
অর্থ ও বাণিজ্য

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

অনলাইন খাবার সরবরাহ প্ল্যাটফর্ম ফুডপান্ডার প্রতিটি অর্ডারে নতুন...

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৭ সেপ্টেম্বর ২০২৪

লিয়েন না পেয়ে বিসিএস চাকরি ছেড়ে আইসিটিতে পলকের বন্ধু

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix