Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভুয়া অনলাইন শপিং সাইট চেনার উপায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 23 May 2019
ভুয়া অনলাইন শপিং সাইট চেনার উপায়
Share on FacebookShare on Twitter

ব্যস্ত জীবনে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে অনলাইনে কেনাকাটা। কনজ্যুমার ক্রেডিট রিপোর্টিং এজেন্সি এক্সপেরিয়ানের নতুন একটি গবেষণায় বলা হয়েছে, অনলাইন শপিংয়ে প্রতারণার ঘটনাও ক্রমশ বেড়ে চলেছে- ২০১৬ সাল থেকে ২০১৭ সালে ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে রিডার্স ডাইজেস্টের তথ্যসূত্রে বিস্তারিত জানিয়েছে রাইজিংবিডি।

বিদেশি আইপি অ্যাড্রেস
আমরা এটা বলছি না যে, বিদেশি আইপির ওয়েবসাইট মানেই ভুয়া। তবে বিদেশি আইপির ওয়েবসাইট দেশি আইপির ওয়েবসাইটের তুলনায় বেশি ঝুঁকিপূর্ণ। এক্সপেরিয়ানের মতে, অনলাইন শপিংয়ের ক্ষেত্রে চায়না এবং ভেনেজুয়েলা ভিত্তিক ওয়েবসাইটগুলো বেশি ঝুঁকিপূর্ণ।

অযাচিত ডোমেইন নেম
এক্সপেরিয়ানের পরামর্শ হচ্ছে, কোনো ওয়েবসাইটে প্রবেশের আগে ভালো করে ডোমেইন নেম খেয়াল করা জরুরি। আপনি যেটা খুঁজছিলেন এই নামটি কি সেটা কি না? নাকি এটা একটু অন্যরকম অথবা এতে অনেক বেশি রকম পার্থক্য রয়েছে? উদাহরণস্বরূপ বলা যায়, আপনি যদি পান্ডোরা জুয়েলারি থেকে শপিং করতে চান, গুগল সার্চের মাধ্যমে এমনটাও হয়ে যেতে পারে আপনি চলে গেলেন এমন একটি ওয়েবসাইটে যেটার নাম pandorapick.com। এই ওয়েবসাইটটি হয়তো পান্ডোরা এর মতো দেখতে ইমিটেশন গয়না বিক্রি করে। এজন্য খুব ভালো করে ডোমেইন নেম দেখে নিন, যাতে জালিয়াতির খপ্পরে পড়তে না হয়।

ইউআরএলে ‘https’ থেকে ‘s’ অনুপস্থিত
কোনো ই-কমার্স সাইট থেকে কেনাকাটা করার আগে, নিশ্চিত হয়ে নিন ইআরএল শুরু হয়েছে ‘https’ দিয়ে, ‘http’ দিয়ে নয়। ‘s’ মানে হচ্ছে সিকিউর বা নিরাপদ। অর্থাৎ, আপনার ব্রাউজার থেকে এই ওয়েবসাইটে আপনি যে তথ্যগুলো দিবেন সেগুলো সরাসরি এই ওয়েবসাইটেই যাবে, এরমধ্যে অন্যকোনো থার্ড পার্টি নেই। তাই ‘http’ নয় বরং ‘https’ দিয়ে শুরু হওয়ার ইউআরএলের ই-কমার্স সাইট থেকে কেনাকাটা করুন।

ব্রাউজিংয়ের সময় সাইটটি আর্থিক তথ্য চেয়ে বসে
কোনো শপিং সাইট ব্রাউজিংয়ের সময় যদি আপনি এমন কোনো ই-মেইল অথবা পপআপ মেসেজ পান যেখানে আপনার ব্যক্তিগত ও আর্থিক সম্পর্কিত তথ্য চাচ্ছে তাহলে এই ধরনের কোনো লিংকের রিপ্লাই দিবেন না। তাৎক্ষণিক সেই ওয়েবসাইটটি ত্যাগ করুন। বৈধ প্রতিষ্ঠান কখনোই এভাবে তথ্য জানতে চাইবে না।

ভোগান্তি হতে পারে, এমন শব্দ দেখে নিন
যখন আপনি চিন্তা করছেন যে আপনি অনলাইনে কিছু একটা কিনতে যাবেন তখন অবশ্যই বিক্রয়কারীর সমস্ত তথ্যাদি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে নিন। আপনার পছন্দের পণ্যের মধ্যে এমন কোনো শব্দ আছে কি না, যেমন- ‘রিফার্বিশড’, ‘ভিনটেজ’ অথবা ‘ক্লোজড-আউট’। এ ধরনের শব্দগুলোর অর্থ হল পণ্যটি ব্যবহৃত পণ্য, যেটা কি না মেরামত করা হয়েছে এবং একদম নতুনের মতো কন্ডিশনে নেই।

অবিশ্বাস্য অফার
এমন কোনো পণ্য দেখে উত্তেজিত হয়ে ক্রয় করতে যাবেন না, যেটা অন্যান্য ওয়েবসাইটের তুলনায় খুবই স্বল্প মূল্যে। কিংবা অবিশ্বাস্য কোনো অফার। কেননা এ ধরনের ক্ষেত্রে পণ্যটি ত্রুটিপূর্ণ হতে পারে কিংবা স্ক্যাম হতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

২২ হাজার টাকায় নকিয়ার ফাইভজি ফোন
নির্বাচিত

২২ হাজার টাকায় নকিয়ার ফাইভজি ফোন

শাওমি এম আই ১১ আল্ট্রা হাই বাজেটে যা যা থাকছে ফোনটিতে
নির্বাচিত

শাওমি এম আই ১১ আল্ট্রা হাই বাজেটে যা যা থাকছে ফোনটিতে

দুর্দান্ত ক্যামেরা ও ব্যাটারিসহ আসছে রিয়েলমি সি৩৫
নির্বাচিত

২২ মে বাজারে আসছে রিয়েলমি দুই ফোন

ইন্টারনেট খরচ ছাড়াই লেনদেনে ‘উপায়’
ই-কমার্স

ঈদ কেনাকাটায় উপায় দিচ্ছে ১০% ক্যাশ রিওয়ার্ড

২০১৯ সালে দেশের বাজারে আসা অপোর সেরা যত ফোন
নির্বাচিত

২০১৯ সালে দেশের বাজারে আসা অপোর সেরা যত ফোন

ফোনের পর স্মার্টওয়াচ আনছে ওয়ানপ্লাস
নির্বাচিত

ফোনের পর স্মার্টওয়াচ আনছে ওয়ানপ্লাস

Load More

ট্রেন্ডিং টপিক

ভারতে ইনফিনিক্স জিটি ৫০ প্রো উন্মোচন
নির্বাচিত

ভারতে ইনফিনিক্স জিটি ৫০ প্রো উন্মোচন

টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোরজি সম্প্রসারণ, জেডটিইকে নোয়া প্রদান
টেলিকম

টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোরজি সম্প্রসারণ, জেডটিইকে নোয়া প্রদান

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশার যথেচ্ছ চলাচল নিয়ন্ত্রণ...

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 May 2019

ভুয়া অনলাইন শপিং সাইট চেনার উপায়

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix