Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পদত্যাগ করলেন বেসিস সভাপতি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
পদত্যাগ করলেন বেসিস সভাপতি
Share on FacebookShare on Twitter

পদত্যাগ করেছেন বেসিস সভাপতি রাসেল টি আহমেদ। বৃহস্পতিবার সকালে বেসিস ২০২৪-২৬ কার্য নির্বাহী কমিটির কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি। দীর্ঘ চিঠিতে বেসিস-কে এগিয়ে নেয়ার স্বার্থে সড়ে দাঁড়ালেন বলে উল্লেখ করেছেন তিনি।

তবে এই পদত্যাগ পত্র গৃহীত হয়েছে কি না তা শেষ খবর পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। চিঠিটির অনুলিপি বেসিস সচিবালয়, বাণিজ্য সচিব ও মন্ত্রণালয়ের ডিটিও শাখাকে দেয়া হয়েছে।

চিঠিতে রাসেল টি আহমেদ লিখেছেন, বেসিস সভাপতি হওয়ায় আমাকে নামে-বেনামে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এবং হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব লক্ষ্য করা গেলেও বেসিস ইসি’র কাছ থেকে আমি এ ধরনের লিখিত কোনো অভিযোগ পাইনি।

তবে এই অভিযোগ সভাপতি হিসেবে সংগঠনের মর্যাদা ক্ষুন্ন করে বিবেচনায় এই পদত্যাগ বলে জানিয়েছেন রাসেল।

চলতি বছরের ৯ মে দেশের সফটওয়্যার খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪–২৬ মেয়াদের নির্বাচনে বিজয়ী হয়ে দ্বিতীয় মেয়াদে সভাপতি হন রাসেল টি আহমেদ। । ১১ সদস্যের এই ইসিতে জ্যেষ্ঠ সহসভাপতি সিসটেক ডিজিটালের রাশিদুল হাসান। কার্যত তার কাছেই এখন থাকছে সভাপতির দায়িত্ব।

ইসিতে সহসভাপতি (প্রশাসন) মাস্টারকার্ড সিঙ্গাপুরের সৈয়দ মোহাম্মদ কামাল ও সহসভাপতি (অর্থ) ডিভাইন আইটির ইকবাল আহমেদ ফখরুল হাসান এবং পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভান্সড ইআরপির মো. মোস্তাফিজুর রহমান, শুটিং স্টারের দিদারুল আলম, এআর কমিউনিকেশনসের এম আসিফ রহমান, অ্যানালাইজেন বাংলাদেশের মোহাম্মদ রিসালাত সিদ্দিকী, বন্ডস্টেইন টেকনোলজিসের মীর শাহরুখ ইসলাম, কার্নিভ্যাল অ্যাসিউরের বিপ্লব ঘোষ ও এমএস ফাইনালাইটিকসের সৈয়দ আবদুল্লাহ জায়েদ।

এদিকে বেসিস সংস্কারের দাবিতে দুপুরে জাতীয় প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করছে বেসিস সংস্কার পরিষদ। সেখানে এই পরিষদের জুলহাস মিয়াজি, ‌ মিজানুর রহমান, ‌ মনিরুজ্জামান, ফৌজিয়া, মুস্তাকিন বিল্লাহ প্রমুখ সংস্কারের রূপরেখা দিচ্ছেন।

এর আগে ছাত্র-জনতা অভ্যুত্থানে ছাত্র হত্যার দায়ে বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এছাড়াও দুপুরে কাওরান বাজারে বেসিস কার্যালয়ের সামনে ঘেরাও কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী আইসিটি উদ্যোক্তা কাউন্সিল। কাউন্সিলের সমন্বয়ক মোঃ পরাগ বেসিস সভাপতির অপসারণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। উভয় সংগঠনই সেখানে প্রশাসক বসানোর দাবি জানিয়েছিলেন।

এছাড়াও একই দোষে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি’ও দোষী বলে উল্লেখ করেছেন আন্দোলনকারীরা। ‘ইন্টারনেট বন্ধে এই সংগঠেনের নেতাদেরও দায় রয়েছে’ বলে মনে করছেন শিক্ষার্থীরা। তারা ‘ফ্যাসিস্ট ও পতিত’ সরকারের সময়ে অনুষ্ঠিত সংগঠনটির কার্য নির্বাহী কমিটির সদস্যদের আগে থেকেই সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইলে প্রতি মিনিট ৩০ পয়সায় কথা বলতে পারবেন যেভাবে
টেলিকম

মোবাইলে প্রতি মিনিট ৩০ পয়সায় কথা বলতে পারবেন যেভাবে

সেরা মায়ের জন্য সেরা টেলিভিশন!
প্রযুক্তি সংবাদ

সেরা মায়ের জন্য সেরা টেলিভিশন!

দেশের বাজারে রিয়েলমি টেক লাইফের ব্র্যান্ড ডিজোর পণ্য
ই-কমার্স

দেশের বাজারে রিয়েলমি টেক লাইফের ব্র্যান্ড ডিজোর পণ্য

বিদেশে গমনিচ্ছুকদের প্রতারণা থেকে রক্ষা করবে ক্লাউড-ভিত্তিক রেইমস
প্রযুক্তি সংবাদ

বিদেশে গমনিচ্ছুকদের প্রতারণা থেকে রক্ষা করবে ক্লাউড-ভিত্তিক রেইমস

ভাঁজযোগ্য আইফোনের ডিসপ্লে কেমন হবে
প্রযুক্তি সংবাদ

ভাঁজযোগ্য আইফোনের ডিসপ্লে কেমন হবে

নির্মল বাংলাদেশ গড়ার প্রত্যয় ওয়ালটনের
প্রযুক্তি সংবাদ

নির্মল বাংলাদেশ গড়ার প্রত্যয় ওয়ালটনের

Load More

ট্রেন্ডিং টপিক

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের
প্রযুক্তি সংবাদ

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী
প্রযুক্তি সংবাদ

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর সেরা ৫ বিকল্প
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর সেরা ৫ বিকল্প

১৫ বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর করল অপো
প্রযুক্তি সংবাদ

১৫ বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর করল অপো

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৭ অক্টোবর ২০২৪

পদত্যাগ করলেন বেসিস সভাপতি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix