Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এক মাসে মোবাইল গ্রাহক কমেছে সাড়ে ২১ লাখ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৩ নভেম্বর ২০২২
অক্টোবরে মোবাইল গ্রাহক বেড়েছে ১০ লাখ, ইন্টারনেট ৪ লাখ
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, দেশে এক মাসের ব্যবধানে মোবাইল গ্রাহক কমেছে ২১ লাখ ৫০ হাজার। দেশে চারটি মোবাইল অপারেটরের মধ্যে টেলিটক বাদে সবারই গ্রাহক কমেছে এ সময়ে। এ ছাড়া মোবাইল ইন্টারনেট গ্রাহকও ধারাবাহিকভাবে কমছে। মোবাইল অপারেটররা বলছে, ন্যূনতম রিচার্জের পরিমাণ বাড়ানো, গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা এবং গ্রাহকদের একাধিক সিম ব্যবহার কমিয়ে আনার কারণে এমনটা হয়েছে।

বিটিআরসির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত আগস্ট মাসে মোবাইল গ্রাহক ছিলেন ১৮ কোটি ৩৫ লাখ ৮০ হাজার (১৮৩.৫৮ মিলিয়ন)। সেপ্টেম্বরে তা কমে হয়েছে ১৮ কোটি ১৪ লাখ ৩০ হাজার (১৮১.৪৩ মিলিয়ন)। গত এক মাসে সরকারি অপারেটর টেলিটক বাদে বাকি তিন অপারেটরেরই গ্রাহক কমেছে। রবির গ্রাহক ৫ কোটি ৪৯ লাখ ৫০ হাজার (৫৪.৯৫ মিলিয়ন) থেকে কমে ৫ কোটি ৪৩ লাখ ৬০ হাজার (৫৪.৩৬ মিলিয়ন) হয়েছে। বাংলালিংকের গ্রাহক ৩ কোটি ৮৭ লাখ ৬০ হাজার (৩৮.৭৬ মিলিয়ন) থেকে কমে হয়েছে ৩ কোটি ৮৩ লাখ ৪০ হাজার (৩৮.৩৪ মিলিয়ন)।

টেলিটকের গ্রাহক কিছুটা বেড়ে ৬৭ লাখ ২০ হাজার (৬.৭২ মিলিয়ন) থেকে বেড়ে ৬৭ লাখ ৮০ হাজার (৬.৭৮ মিলিয়ন) হয়েছে।

সবচেয়ে বেশি গ্রাহক কমেছে দেশের বৃহত্তম মোবাইল অপারেটর গ্রামীণফোনের। জুন মাস থেকে ধারাবাহিকভাবে তাদের গ্রাহক কমছে। জুন মাসে তাদের গ্রাহক ছিল ৮ কোটি ৪৮ লাখ (৮৪.৮০ মিলিয়ন)। সেখানে থেকে কমতে কমতে গত সেপ্টেম্বরে এসে দাঁড়িয়েছে ৮ কোটি ১৯ লাখ ৫০ হাজারে (৮১.৯৫ মিলিয়ন)। সেবার মান নিয়ে গত ২৯ জুন গ্রামীণফোনের সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেয় বিটিআরসি। এরপর গত সেপ্টেম্বরে এই অপারেটরকে পুরোনো সিম বিক্রির অনুমতি দেয় নিয়ন্ত্রক সংস্থা। পরে ৬ নভেম্বর সে অনুমতিও প্রত্যাহার করা হয়। সেদিন বিটিআরসির চেয়ারম্যান জানিয়েছিলেন, গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের দিন অনুষ্ঠানস্থলে গ্রামীণফোনের নেটওয়ার্ক ভালো ছিল না। এ ছাড়া তাদের সেবার মান নিয়ে আরও অভিযোগ ছিল। এই প্রেক্ষাপটে গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

মোবাইল ও ইন্টারনেট গ্রাহক কমে যাওয়া প্রসঙ্গে গ্রামীণফোন কর্তৃপক্ষ বলেছে, গ্রাহকের চাহিদার বিপরীতে গ্রামীণফোনের সিম না পাওয়ার কারণে টেলিকম খাতে এ পরিস্থিতি দেখা দিয়েছে। গ্রামীণফোনের সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা উঠে গেলে পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে বলে তারা আশা প্রকাশ করে।

এদিকে দুই মাস ধরে মোবাইল ইন্টারনেট গ্রাহকও কমছে। জুলাই মাসে গ্রাহক ছিলেন ১১ কোটি ৬১ লাখ ৪০ হাজার (১১৬.১৪ মিলিয়ন), যা আগস্টে কমে হয় ১১ কোটি ৬১ লাখ ৪০ হাজার (১১৬.১২ মিলিয়ন)। সেখানে সেপ্টেম্বর মাসে তা আরও কমে হয় ১১ কোটি ৪৭ লাখ ৪০ হাজার (১১৪.৭৪ মিলিয়ন)।

দেশের অন্যতম শীর্ষ মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড জানিয়েছে, বাংলাদেশ ১৮ কোটি মোবাইল-সংযোগের বাজার হলেও সচল সংযোগ বা প্রকৃত ব্যবহারকারীর সংখ্যা ১১ কোটি। বাজার বিশ্লেষণ অনুযায়ী, বিভিন্ন কারণে প্রতি মাসে অপারেটর ভেদে ১৫ থেকে ২০ শতাংশ গ্রাহক এক অপারেটর থেকে অন্য অপারেটরে চলে যান অথবা ফেরত আসেন।

রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, চলতি অর্থবছরে নতুন সংযোগ বিক্রির ক্ষেত্রে মূল্য সংযোজন কর এবং অন্যান্য করহার বাড়ানো হয়েছে। তা ছাড়া মোবাইলে ন্যূনতম রিচার্জের পরিমাণ ১০ টাকা বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে। কাছাকাছি সময়ে অপারেটর ভেদে প্যাকেজ ও অফারসংখ্যা সীমিত করা হয়েছে। অনেক গ্রাহকই অল্প কিছু রিচার্জ করে দ্বিতীয় বা তৃতীয় সংযোগ চালু রাখতেন। তাঁদের অনেকেই এখন তা আর করছেন না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মোবাইল গ্রাহক

এই বিভাগ থেকে আরও পড়ুন

তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানি ৫শ’ কোটি ডলার হবে
প্রযুক্তি সংবাদ

তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানি ৫শ’ কোটি ডলার হবে

আইফোনের ব্যবসা মন্দায় বোনাস কমেছে টিম কুকের
প্রযুক্তি সংবাদ

সোস্যাল মিডিয়ার সমালোচনায় টিম কুক

৫ হাজার ৯৯০ টাকায় ৪জি স্মার্টফোন আনল সিম্ফনি
নির্বাচিত

৫ হাজার ৯৯০ টাকায় ৪জি স্মার্টফোন আনল সিম্ফনি

এ বছর গুগলে যা যা খুঁজেছে সবাই
নির্বাচিত

এ বছর গুগলে যা যা খুঁজেছে সবাই

বাজারে আসতে পারে প্রত্যাশিত সময়ের আগেই
প্রযুক্তি সংবাদ

বাজারে আসতে পারে প্রত্যাশিত সময়ের আগেই

ভ্রমণকারীর ফোনে নজরদারী অ্যাপ ইনস্টল করছে চীন
প্রযুক্তি সংবাদ

ভ্রমণকারীর ফোনে নজরদারী অ্যাপ ইনস্টল করছে চীন

Load More

ট্রেন্ডিং টপিক

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে
নির্বাচিত

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

এক্স ব্যবহারকারীদের পাসওয়ার্ড হাতিয়ে নিতে প্রতারকদের নতুন কৌশল
প্রযুক্তি সংবাদ

এক্স ব্যবহারকারীদের পাসওয়ার্ড হাতিয়ে নিতে প্রতারকদের নতুন কৌশল

এআই প্রযুক্তি ও নিরাপত্তা নিয়ে দ্বন্দ্ব বাড়ছে যুক্তরাষ্ট্র ও চীনের
প্রযুক্তি সংবাদ

এআই প্রযুক্তি ও নিরাপত্তা নিয়ে দ্বন্দ্ব বাড়ছে যুক্তরাষ্ট্র ও চীনের

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার
বিবিধ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

সপ্তাহের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পদ্মা সেতুতে ইটিসি টোল ১০ কোটি ছাড়াল
বিবিধ

পদ্মা সেতুতে ইটিসি টোল ১০ কোটি ছাড়াল

পদ্মা সেতুর ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থাপনা নতুন...

অনার রোবট ফোনে ২০০MP ক্যামেরা, থাকছে ARRI সিনেমাটিক প্রযুক্তি

অনার রোবট ফোনে ২০০MP ক্যামেরা, থাকছে ARRI সিনেমাটিক প্রযুক্তি

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা

স্যামসাং-এলজির ওপর অ্যাপলের চাপ, ডিসপ্লের দাম কমানোর প্রস্তাব

অনলাইনে ব্যবসা করতে লাগবে সরকারি ‘ডিবিআইডি নম্বর’, আবেদন করবেন যেভাবে

অনলাইনে ব্যবসা করতে লাগবে সরকারি ‘ডিবিআইডি নম্বর’, আবেদন করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৩ নভেম্বর ২০২২

এক মাসে মোবাইল গ্রাহক কমেছে সাড়ে ২১ লাখ

Techzoom.TV |
TechzoomTV