Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইসিএস কম্পিউটার সিটির নবগঠিত কমিটির উদ্যোগে “মিট এন্ড গ্রিট-২০২৪” অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
ইসিএস কম্পিউটার সিটির নবগঠিত কমিটির উদ্যোগে “মিট এন্ড গ্রিট-২০২৪” অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

রাজধানীর এলিফ্যান্ট রোডস্থ দেশের সর্ববৃহৎ কম্পিউটার মার্কেট ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্ল্যান সেন্টার) এর নবগঠিত কমিটির উদ্যোগে ‌‌“মিট এন্ড গ্রিট-২০২৪” অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২১ (অক্টোবর) রাজধানীর ম্যারিয়ট কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে কম্পিউটার সিটির সকল ব্যবসায়ী, মালিকবৃন্দ, তথ্যপ্রযুক্তি ও ব্যবসা সেক্টরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইসিএস কম্পিউটার সিটির নবগঠিত কমিটিকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

স্মার্ট টেকনোলজিস (বিডি)’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলামকে আহ্বায়ক এবং ওয়েলকিন কম্পিউটার এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ নজরুল ইসলাম হাজারীকে সদস্য সচিব করে ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়ার যুগ্ম আহ্বায়ক মোঃ ওয়াহিদুল হাসান দিপু, যুগ্ম আহ্বায়ক মোঃ আহসানুল ইসলাম নওশাদ, যুগ্ম সদস্য সচিব মোঃ এহেতেশামুল হক, সদস্য ফাইন্যান্স মুহাম্মদ মনিরুল ইসলাম, সদস্য মোঃ মোশাররফ হোসেন, মোঃ ফারুক আহমেদ ভূইয়া, মোঃ রফিকুল ইসলাম চৌধুরী মুন্না, মোঃ মাঈন উদ্দিন মজুমদার (সোহাগ), মুহাম্মদ নোমান শিকদার, মোঃ তানজীল হোসেন, মোঃ রাজু হাসান।

অনুষ্ঠানে নব গঠিত কমিটির সদস্যবৃন্দ নিজ নিজ বক্তব্যে মার্কেট নিয়ে তাদের ভাবনা তুলে ধরেন। আহবায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম তার বক্তব্যে মার্কেটের উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, দেশের কম্পিউটার ব্যবসায়ের সম্প্রসারনে এই মার্কেটের রয়েছে গৌরবোজ্জল ইতিহাস। নবগঠিত কমিটির হাত ধরে এই মার্কেট শুধুমাত্র বাংলাদেশেই নয়, আন্তর্জাতিকমানের একটি কম্পিউটার মার্কেট হিসেবে প্রশংসিত হবে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ব্যবসায়ের অন্যতম গুরুত্বপূর্ণ মার্কেট ইসিএস কম্পিউটার সিটির নবগঠিত কার্যনির্বাহী কমিটির আহয়ায়ক হিসেবে আমাকে দায়িত্ব দেয়ায় আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি।

তিনি আরো বলেন, নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যান্য খাতের মত আমাদের প্রযুক্তি খাতেও সমস্যা তৈরি হয়েছে। এরই অংশ হিসেবে দেশের সর্ববৃহৎ এই কম্পিউটার মার্কেটেও মারাত্মক নেতৃত্ব শূন্যতা সৃষ্টি হয়। ইতোমধ্যে মার্কেটের ব্যবসায়িক কার্যক্রমে নানা ধরনের বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে মার্কেটের সম্মানিত ব্যবসায়ীদের অনুরোধে আমরা নতুন একটি কার্যনির্বাহী কমিটি গঠন করেছি। আমরা শুধু মার্কেটের অবকাঠামোগত উন্নয়নেই কাজ করবে না বরং ব্যবসায়ের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের জন্য প্রয়োজনীয় সকল প্রকার উদ্যোগ গ্রহণ করতে বদ্ধপরিকর।

সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম হাজারী বলেন, দেশে প্রযুক্তি প্রতিষ্ঠান অনেক হলেও এক ছাদের নীচে সুন্দর পরিবেশে মার্কেট রয়েছে সেই তুলনায় অনেক কম। এক্ষেত্রে দেশে একটি সফল মার্কেটের নাম ইসিএস কম্পিউটার সিটি। এই গৌরবোজ্জ্বল মার্কেটের আমি প্রতিষ্ঠা লগ্নের বাস্তবায়িত কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।

তিনি আরো বলেন, আমাদের প্রযুক্তিগত দক্ষতা ক্রমাগত পরিশোধন করে, একটি শক্তিশালী ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করা প্রয়োজন। ইসিএস কম্পিউটার সিটির নবগঠিত কার্যনির্বাহী কমিটি দেশের সর্ববৃহৎ এই প্রযুক্তি মার্কেটে এমন পরিবেশ তৈরি করতে চাই যেন বর্তমান সময়ের পরিবর্তনের সাথে সবাইকে নিয়ে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারে।

এছাড়াও ১0 সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা কমিটি সদস্যরা হলেন, মো. সাঈদ-উল-মুনীর, রফিকুল আনোয়ার, মো. নজরুল ইসলাম মিলন, গৌতম সাহা, সরোয়ার মাহামুদ খান, নাজমুল হক শামীম, মোশারফ হোসেন সুমন, মোহাম্মদ নজরুল ইসলাম হেলালী, মোস্তাফিজুর রহমান তুহিন, আহমেদ হাসান জুয়েল। কেন্দ্রিয় সমন্বয়ক হিসেবে রয়েছেন আবু তুহিন চৌধুরী।

এ অনুষ্ঠানে ইসিএস কম্পিউটার সিটির (মাল্টিপ্ল্যান সেন্টার) এর ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা তুলে ধরা হয়। ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের মাধ্যমে বিগত বছরের মার্কেটের অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরা হয়।

এই বিভাগ থেকে আরও পড়ুন

অপো ও পাবজি মোবাইলের একত্রিত “এফ১৯ প্রো সার্চ ক্যাম্পেইন”
প্রযুক্তি বাজার

অপো ও পাবজি মোবাইলের একত্রিত “এফ১৯ প্রো সার্চ ক্যাম্পেইন”

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

৮৬ লাখ মানুষের মুঠোফোনে প্রধানমন্ত্রীর ঈদ বোনাস
প্রযুক্তি সংবাদ

৮৬ লাখ মানুষের মুঠোফোনে প্রধানমন্ত্রীর ঈদ বোনাস

৫ বছরে পদার্পন করল ব্যাকস্পেস
নির্বাচিত

৫ বছরে পদার্পন করল ব্যাকস্পেস

লেনোভো নিয়ে আসছে লেনোভো লেমন কে১২ প্রো
নির্বাচিত

লেনোভো নিয়ে আসছে লেনোভো লেমন কে১২ প্রো

পাবজি’র বাজার নেবে অক্ষয়ের ‘ফৌ:জি’
গেম

পাবজি’র বাজার নেবে অক্ষয়ের ‘ফৌ:জি’

Load More

ট্রেন্ডিং টপিক

স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেলিযোগাযোগ খাতে কর কমানোর দাবি এমটবের
টেলিকম

টেলিযোগাযোগ খাতে কর কমানোর দাবি এমটবের

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার
প্রযুক্তি সংবাদ

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি
নির্বাচিত

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ...

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix