Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এক দশকে ফাইভজি চিপসেটের বাজার ছাড়াবে ২৪ হাজার কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১০ নভেম্বর ২০২৪
এক দশকে ফাইভজি চিপসেটের বাজার ছাড়াবে ২৪ হাজার কোটি ডলার
Share on FacebookShare on Twitter

২০৩৪ সালের মধ্যে বিশ্বব্যাপী ফাইভজি চিপসেটের বাজার মূল্য দাঁড়াতে পারে ২৪ হাজার ৭৪৩ কোটি ডলার। এক্ষেত্রে বাজারটি ২০২৪ সাল থেকে প্রতি বছর ১৭ দশমিক ৯ শতাংশ হারে বাড়বে। উচ্চ গতির ইন্টারনেটের চাহিদা, বিস্তৃত নেটওয়ার্ক কভারেজ ও স্মার্ট সিটি প্রকল্প সম্প্রসারণের কারণে ইন্টারনেট অব থিংস (আইওটি) ডিভাইসের বাড়তি চাহিদা এ প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে। বৈশ্বিক বাজার গবেষণা ও পরামর্শক সংস্থা প্রেসিডেন্স রিসার্চের চলতি মাসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সংস্থাটি বলছে, ২০২৪ সালে এ বাজার ৪ হাজার ৭৬৮ কোটি ডলারে পৌঁছবে।

২০২৩ সালে ফাইভজি চিপসেট বাজারে সর্বোচ্চ হিস্যা ছিল এশিয়া প্যাসিফিক অঞ্চলের (৪৮ শতাংশ)। প্রেসিডেন্স রিসার্চের পূর্বাভাস অনুযায়ী, ২০২৪ সালে এ অঞ্চলে ফাইভজি চিপসেট বাজার মূল্য প্রায় ২ হাজার ২৮৯ কোটি ডলার হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০৩৪ সালের মধ্যে সংখ্যাটি প্রায় ১২ হাজার কোটি ডলারে দাঁড়াবে। এ সময় বাজারটি প্রতি বছর ১৮ দশমিক শূন্য ২ শতাংশ হারে বাড়বে।

প্রেসিডেন্সের মতে, ফাইভজি প্রযুক্তি সমর্থিত বেস স্টেশন ও স্মার্টফোনে ব্যাপক বিনিয়োগের কারণে গত বছর এশিয়া প্যাসিফিক অঞ্চল ফাইভজি চিপসেট বাজারের শীর্ষে ছিল। এ সময় হুয়াওয়ে ও স্যামসাংয়ের মতো গুরুত্বপূর্ণ কোম্পানিগুলো ফাইভজি চিপসেট মডিউল তৈরিতে ব্যাপক বিনিয়োগ করেছে।

এদিকে জিএসএমএর মোবাইল ইকোনমি প্রতিবেদন অনুযায়ী, আগামী বছর বাণিজ্যিকভাবে ফাইভজি নেটওয়ার্ক চালু হবে। ২০২৫ সালের মধ্যে এশিয়া অঞ্চলে সাড়ে ৬৭ কোটির বেশি ফাইভজি সংযোগ থাকবে। অর্থাৎ পরবর্তী কয়েক বছর এশিয়ার বড় একটি অংশ ফাইভজি প্রযুক্তি ব্যবহার করবে।

প্রেসিডেন্স রিসার্চ আরো বলছে, উন্নত প্রযুক্তি উৎপাদনের প্রয়োজনীয়তা বাড়ায় চীন ও ভারতে ফাইভজি চিপসেট উপাদানের ব্যবহার আগামী বছরগুলোয় বাড়বে। এছাড়া যুক্তরাষ্ট্রে ফাইভজি চিপসেট বাজারের ব্যাপক সম্প্রসারণ প্রত্যাশা করছে সংস্থাটি। কারণ স্মার্ট সিটি, স্মার্ট ইন্ডাস্ট্রি ও হোম অটোমেশন প্রকল্পে ব্যাপক বিনিয়োগ হয় এ অঞ্চলে। এছাড়া উন্নত গ্র্যাফিকসসহ অনলাইন গেমিং যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে। দেশটি স্বয়ংক্রিয় যানবাহন ও স্মার্ট ট্রান্সপোর্ট অবকাঠামো ব্যবহারে নেতৃত্ব দিচ্ছে। এসব প্রযুক্তি যুক্তরাষ্ট্রে ফাইভজি চিপসেটের চাহিদা বাড়াবে বলে ধারণা করছেন প্রেসিডেন্সের বিশ্লেষকরা।

জিএসএমএ পূর্বাভাস দিয়েছে যে ২০২৫ সালের মধ্যে উত্তর আমেরিকায় আইওটি সংযোগের সংখ্যা দাঁড়াবে ৫৪০ কোটি ডলারে। উল্লেখ্য, আইওটি হলো মানুষ ও বিভিন্ন যন্ত্রের সমন্বয়ে গড়ে ওঠা বিশাল এক নেটওয়ার্ক। এ নেটওয়ার্কের মাধ্যমে যন্ত্রগুলো তথ্য আদান-প্রদানের পাশাপাশি পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী সেসব তথ্য বিশ্লেষণ করে কাজে লাগাতে পারে। বর্তমানে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান পণ্য গুদামে রাখা থেকে শুরু করে ভোক্তার হাতে পৌঁছে দেয়া পর্যন্ত আইওটি ব্যবহার করছে। অটোমেশনের জন্য কারখানা ও কৃষিতে এর ব্যবহার দিন দিন বাড়ছে।

প্রযুক্তিসংশ্লিষ্টদের মতে, ফাইভজি চিপসেটের প্রধান লক্ষ্য ব্যবহারকারীদের ফাইভজি নেটওয়ার্কের চাহিদা অনুযায়ী একটি ওয়্যারলেস নেটওয়ার্ক তৈরিতে সহায়তা করা। ইন্টারনেট সংযুক্ত ডিভাইসের সংখ্যা বাড়ায় ফাইভজি প্রযুক্তির চাহিদা বেড়েছে। বর্তমানে ফোরজি এলটিইর পর ফাইভজি হলো পরবর্তী প্রজন্মের স্মার্ট মোবাইল নেটওয়ার্ক। এসব নেটওয়ার্ক মোবাইল ব্রডব্যান্ড থেকে শুরু করে আইওটি প্রযুক্তি ও অন্যান্য গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থায় সংযোগ বিস্তৃত করে। ফলে বিশ্বের সব স্থানে দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট ব্যবহার করা যায়। উচ্চ গতির ইন্টারনেট ও বিস্তৃত নেটওয়ার্ক কভারেজের চাহিদা বাড়ায় এ শিল্প সম্প্রসারণ হচ্ছে।

এছাড়া পূর্বাভাসকালে ফাইজি চিপসেট বাজারের সম্প্রসারণে ভূমিক রাখবে মোবাইল ব্রডব্যান্ড অপারেটিং ফ্রিকোয়েন্সির বাড়তি চাহিদা। তবে ফাইভজি শিল্পের প্রবৃদ্ধিতে কিছু জটিলতার কথাও উল্লেখ করেছেন প্রযুক্তিবিদরা, যেমন উচ্চ বিনিয়োগ খরচ, প্রযুক্তি ও অবকাঠামো তৈরিতে চ্যালেঞ্জ ও তথ্যের গোপনীয়তা এবং সুরক্ষা নিয়ে উদ্বেগ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

টুইটারে ব্লু টিক চালুর পরিকল্পনা পেছাল
নির্বাচিত

টুইটারে ব্লু টিক চালুর পরিকল্পনা পেছাল

ভিভো এক্স ৭০ টি: বড় ডিসপ্লের পারফেক্ট ফোন
নির্বাচিত

ভিভো এক্স ৭০ টি: বড় ডিসপ্লের পারফেক্ট ফোন

সময়ের সঙ্গে তাল মিলিয়ে ডাক বিভাগকে আধুনিক ব্যবসায় মনোযোগী হওয়ার আহ্বান
প্রযুক্তি সংবাদ

সময়ের সঙ্গে তাল মিলিয়ে ডাক বিভাগকে আধুনিক ব্যবসায় মনোযোগী হওয়ার আহ্বান

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবা বন্ধ থাকায় মানবেতর জীবন কাটাচ্ছেন চালকরা
অটোমোবাইল

২ সপ্তাহ বন্ধ থাকছে রাইড শেয়ারিং সেবা

চুরি-হারানো মোবাইল ফোন উদ্ধারে সিআইডির যুগান্তকারী উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

চুরি-হারানো মোবাইল ফোন উদ্ধারে সিআইডির যুগান্তকারী উদ্যোগ

গুগলকে হটিয়ে শীর্ষে অ্যামাজন
নির্বাচিত

গুগলকে হটিয়ে শীর্ষে অ্যামাজন

Load More

ট্রেন্ডিং টপিক

বাজেট ফ্রেন্ডলি প্রাইসে ৬০০০mAh ব্যাটারি নিয়ে এলো ‘HMD Vibe 2 5G’
প্রযুক্তি সংবাদ

বাজেট ফ্রেন্ডলি প্রাইসে ৬০০০mAh ব্যাটারি নিয়ে এলো ‘HMD Vibe 2 5G’

ফোনের এক প্রান্তের কথা শত কিলোমিটার দূরে অপর প্রান্তে কীভাবে পৌঁছায়?
প্রযুক্তি সংবাদ

ফোনের এক প্রান্তের কথা শত কিলোমিটার দূরে অপর প্রান্তে কীভাবে পৌঁছায়?

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

মোবাইল নম্বর দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলা কি নিরাপদ?
নির্বাচিত

বিভ্রাট কাটিয়ে সচল হলো ফেসবুক

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

বিশ্বখ্যাত ইকমার্স জায়ান্ট অ্যামাজনকে পেছনে ফেলে বাজারমূল্যে বিশ্বের...

শাওমির ১৫টি সিরিজে সাত বছরের আপডেট সাপোর্ট ঘোষণা

শত কোটি ব্যবহারকারীর মাইলফলকে চ্যাটজিপিটি

আইফোন, ম্যাকের জন্য ২৬.৩ আপডেট আনল অ্যাপল

অ্যাপলের প্রযুক্তি দর্শন কেন সবার চেয়ে ভিন্ন?

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১০ নভেম্বর ২০২৪

এক দশকে ফাইভজি চিপসেটের বাজার ছাড়াবে ২৪ হাজার কোটি ডলার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix