Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বছর শেষে বৈশ্বিক স্মার্টফোনের বাজার প্রবৃদ্ধি দাঁড়াবে ৬.২ শতাংশে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
বছর শেষে বৈশ্বিক স্মার্টফোনের বাজার প্রবৃদ্ধি দাঁড়াবে ৬.২ শতাংশে
Share on FacebookShare on Twitter

চলতি বছর শেষে বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় বাড়বে ৬ দশমিক ২ শতাংশ। ২০২৪ সালে ডিভাইস বিক্রি পৌঁছবে ১ হাজার ২৪০ কোটি ইউনিটে। বাজার গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের ‘ওয়ার্ল্ডওয়াইড কোয়ার্টারলি মোবাইলফোন ট্র্যাকার’-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত মঙ্গলবার প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়, দুই বছর ধরে বড় ধরনের পতনের পর ২০২৪ সালে ডিভাইস আপগ্রেডের চাহিদার কারণে স্মার্টফোন বিক্রিতে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে। তবে ২০২৫ সাল থেকে বিক্রি কিছুটা ধীর হয়ে আসবে বলে পূর্বাভাস দিয়েছে আইডিসি। ২০২৩-২৮ সালের মধ্যে এ বাজারের গড় বার্ষিক প্রবৃদ্ধির হার হবে ২ দশমিক ৬ শতাংশ। সংস্থাটি বলছে, এ সময় স্মার্টফোনের ব্যবহার বাড়বে, তবে ভোক্তারা নতুন মডেল কেনার আগে বর্তমান ফোনটি দীর্ঘ সময় ধরে ব্যবহার করবেন ও ব্যবহৃত স্মার্টফোনের বাজারও দ্রুত বাড়বে।

আইডিসির ওয়ার্ল্ডওয়াইড কোয়ার্টারলি মোবাইল ফোন ট্র্যাকারের জ্যেষ্ঠ গবেষণা পরিচালক নাবিলা পোপাল বলেন, ‘যদিও জেনএআই (জেনারেটিভ এআই) এখন বেশ জনপ্রিয় ও অনেক কোম্পানির জন্য অগ্রাধিকারের বিষয়, তবে এটি এখনো স্মার্টফোনের চাহিদায় বড় ধরনের প্রভাব ফেলেনি। আমাদের বিশ্বাস, জেনএআই আগামী বছর স্মার্টফোন ব্যবহারকারীদের অভিজ্ঞতায় বিপ্লব ঘটাবে। তবে মানুষকে জেনএআইতে আগ্রহী করতে এ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। সেই সঙ্গে এমন কোনো ফিচার নিয়ে আসতে হবে, যেন জেনএআই ডিভাইস কেনার জন্য ব্যবহারকারীরা প্রয়োজনবোধ করেন। আর এসবের জন্য দরকার হবে বড় অংকের বিনিয়োগ।

আমরা আশা করি, আপাতত জেনএআই স্মার্টফোনগুলো প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ডিভাইসে থাকবে। ধীরে ধীরে দাম কমলে ২০২৮ সালের মধ্যে স্মার্টফোন বাজারের ৭০ শতাংশ দখল করবে এ প্রযুক্তি।’

আইডিসির তথ্যানুযায়ী, ২০২৪ সাল শেষে অ্যান্ড্রয়েডের মোট প্রবৃদ্ধির হার হবে ৭ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে বছর শেষে আইওএসের বৃদ্ধি শূন্য দশমিক ৪ শতাংশ হতে পারে। যদিও চলতি বছর ভারতে অ্যাপলের পারফরম্যান্স রেকর্ড ভেঙেছে, তবে চীন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের মতো বড় বাজারে কোম্পানিটি কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। আইডিসির মতে, ২০২৫ সালে আইওএসের বৃদ্ধির হার ধরা হয়েছে ৩ দশমিক ১ শতাংশ ও অ্যান্ড্রয়েডের ১ দশমিক ৭ শতাংশ। অর্থাৎ আইওএস ওই সময় অ্যান্ড্রয়েডকে পেছনে ফেলবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্রাহকদের কাছে ক্ষমাও চেয়েছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি ফোল্ডের ত্রুটি সারানো হয়েছে

বৈশ্বিক ক্লাউড অবকাঠামোর বাজার ১০৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে
প্রযুক্তি সংবাদ

বৈশ্বিক ক্লাউড অবকাঠামোর বাজার ১০৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে

ফেসবুক বিভক্ত হলে চীনা প্রতিদ্বন্দ্বীরা লাভবান হবে —শেরিল স্যান্ডবার্গ
প্রযুক্তি সংবাদ

ফেসবুক বিভক্ত হলে চীনা প্রতিদ্বন্দ্বীরা লাভবান হবে —শেরিল স্যান্ডবার্গ

গণশুনানিতে বসেই গ্রাহকের অভিযোগের সমাধান করলেন পলক
প্রযুক্তি সংবাদ

গণশুনানিতে বসেই গ্রাহকের অভিযোগের সমাধান করলেন পলক

৩৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
নির্বাচিত

৩৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অ্যাংরি বার্ডস বিক্রি হচ্ছে ১০০ কোটি ডলারে
নির্বাচিত

অ্যাংরি বার্ডস বিক্রি হচ্ছে ১০০ কোটি ডলারে

Load More

ট্রেন্ডিং টপিক

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ
প্রযুক্তি সংবাদ

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ

অতর্কিতে হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’
বিবিধ

অতর্কিতে হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন
নির্বাচিত

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix