Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইনফিনিক্স হট ৫০ প্রো প্লাস : স্টাইল, শক্তি ও স্থায়িত্বের নিখুঁত সমন্বয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
ইনফিনিক্স হট ৫০ প্রো প্লাস : স্টাইল, শক্তি ও স্থায়িত্বের নিখুঁত সমন্বয়
Share on FacebookShare on Twitter

সম্প্রতি বাজারে আসা ইনফিনিক্স হট ৫০ প্রো প্লাস মিড বাজেটের স্মার্টফোনের বাজারে এক নতুন মাত্রা যোগ করেছে। স্লিম এন্ড কার্ভড ডিজাইন নিয়ে ফ্যাশন, শক্তি ও স্থায়িত্বের দারুণ সমন্বয়ে স্মার্টফোনটি ইনফিনিক্স হট সিরিজের ফোনগুলোর প্রতি গ্রাহকদের প্রত্যাশার মাত্রা বাড়িয়ে দিয়েছে।

স্টাইলিশ ডিজাইন
বিশ্বের সবচেয়ে স্লিম থ্রিডি কার্ভড ডিসপ্লে ও টাইটানউইং আর্কিটেকচার ডিজাইনের ইনফিনিক্স হট ৫০ প্রো প্লাস প্রথম নজরেই মন কেড়ে নেয়। মেটাল ও মসৃণ ফিনিশের কারণে ফোনটিতে ব্যবহারের সময় আঙুলের কোনো দাগ পড়ে না। এমন বৈশিষ্ট্য থাকায় স্মার্টফোনটি হাতে নিলে প্রিমিয়াম অনুভূতি পাওয়া যায়।

টাইটানিয়াম গ্রে, ড্রিমি পার্পল ও স্লিক ব্ল্যাক- এই তিনটি আকর্ষণীয় রঙে ফোনটি পাওয়া যাচ্ছে। ফোনটি ওজনে মাত্র ১৬২ গ্রাম ও পুরুত্ব ৬.৮ মিমি হওয়ায় খুবই হালকা। ফলে দীর্ঘ সময় এক হাতে ব্যবহারেও আরামদায়ক অভিজ্ঞতা পাওয়া যায়।

চার্জিং প্রযুক্তি
৫০০০ মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারিসহ হট ৫০ প্রো প্লাস ফোনে রয়েছে ৩৩ ওয়াটের অ্যাডভান্সড ফাস্টচার্জ। বাইপাস চার্জিং ও ওভারনাইট প্রোটেকশন-এর মতো উদ্ভাবনী চার্জিং ফিচারগুলো ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব বাড়ানোর পাশাপাশি আধুনিক জীবনের চাহিদা পূরণ করে। ফলে ব্যবহারকারীরা সারাটা দিন নিশ্চিন্তে কাটাতে পারবেন।

শক্তিশালী পারফরম্যান্স
হট ৫০ প্রো প্লাস ফোনে রয়েছে শক্তিশালী হেলিও জি১০০ প্রসেসর, অক্টা-কোর সিপিইউ ও মালি জি-৫৭ জিপিইউ। এটি গেমিং ও মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে দ্রুত ও কার্যকর পারফরম্যান্সের নিশ্চয়তা দেয়। ১৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ দেয় প্রচুর ছবি ও ভিডিও সংরক্ষণের সুবিধা।

স্থায়িত্ব
ডিভাইসটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও কর্নিং গরিলা গ্লাস, যা ফোনটিকে করে তুলেছে সুরক্ষিত, স্ক্র্যাচ প্রতিরোধী। ফলে ব্যবহারকারীরা পাবেন শক-প্রুফ অভিজ্ঞতা। আইপি৫৪ রেটিং থাকায় বডি ডাস্ট ও পানির ছিটা থেকে সুরক্ষিত রাখে। নিখুঁত স্পর্শ প্রযুক্তি থাকায় ফোনটি ভেজা বা তৈলাক্ত অবস্থাতেও ব্যবহার করা যাবে স্বচ্ছন্দ্যে। এছাড়াও ডিভাইসটিতে রয়েছে টিইউভি-এসইউডি সার্টিফিকেশন, যা চিন্তামুক্তভাবে ব্যবহারকারীকে দেবে পাঁচ বছর পর্যন্ত ল্যাগ-মুক্ত পারফরম্যান্স।

ক্যামেরা
হট ৫০ প্রো প্লাসে রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন ব্যাক ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। বিভিন্ন এআই-চালিত ফিচার যেমন- এআই নাইট মোড, এআই ফেস ডিটেকশন ও এআই ভয়েস ক্যাপচার ফটোগ্রাফির অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যায়। এটি ব্যবহারকারীদের কনটেন্ট ক্রিয়েশন, প্রতিদিনের স্মৃতি ধরে রাখা ও প্রতিদিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করে।

সব মিলিয়ে, ইনফিনিক্স হট ৫০ প্রো প্লাস এমন একটি ফোন যা গ্রাহকদের সাধ্যের ভেতরেই একটি প্রিমিয়াম, স্টাইলিশ ও টেকসই পারফরম্যান্স দেবে। স্টাইল, শক্তি ও সূক্ষ্মতার মিশেলে এই স্মার্টফোনটি এখন দেশের অফিসিয়াল রিটেইলারদের কাছে পাওয়া যাচ্ছে মাত্র ২৩,৯৯৯ টাকায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইনফিনিক্সইনফিনিক্স হট ৫০ প্রো প্লাস

এই বিভাগ থেকে আরও পড়ুন

চট্টগ্রামে ওয়ালটনের ‘ননস্টপ মিলিয়নিয়ার’ ক্যাম্পেইনে দেশীয় পণ্যকে গুরুত্বের আহবান
প্রযুক্তি বাজার

চট্টগ্রামে ওয়ালটনের ‘ননস্টপ মিলিয়নিয়ার’ ক্যাম্পেইনে দেশীয় পণ্যকে গুরুত্বের আহবান

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা
প্রযুক্তি সংবাদ

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

মোবাইলের ভাঙা স্ক্রিন জোড়া লাগবে ‘নিজে থেকেই’
প্রযুক্তি সংবাদ

মোবাইলের ভাঙা স্ক্রিন জোড়া লাগবে ‘নিজে থেকেই’

হাঙ্গর আক্রমণের চেয়েও ৫ গুণ প্রাণঘাতী সেলফি
নির্বাচিত

হাঙ্গর আক্রমণের চেয়েও ৫ গুণ প্রাণঘাতী সেলফি

লেটেস্ট ডাইমেনসিটি প্রসেসর ও ১৬ জিবি র‌্যাম সহ আসছে ভিভো এক্স ৩০০
নির্বাচিত

লেটেস্ট ডাইমেনসিটি প্রসেসর ও ১৬ জিবি র‌্যাম সহ আসছে ভিভো এক্স ৩০০

iPhone 17 Ultra-এর ক্যামেরা ফিচার ফাঁস: ভিডিওগ্রাফিতে DSLR-স্তরের অভিজ্ঞতা
প্রযুক্তি সংবাদ

iPhone 17 Ultra-এর ক্যামেরা ফিচার ফাঁস: ভিডিওগ্রাফিতে DSLR-স্তরের অভিজ্ঞতা

Load More

ট্রেন্ডিং টপিক

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি
টেলিকম

জ্বালানি সংকট দীর্ঘ হলে ইন্টারনেট সেবায় বিপর্যয়ের আশঙ্কা

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি
প্রযুক্তি সংবাদ

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর সেরা ৫ বিকল্প
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর সেরা ৫ বিকল্প

শিশু সুরক্ষা মামলা নিষ্পত্তিতে ১ হাজার ৮০০ কোটি ডলার দেবে মেটা
প্রযুক্তি সংবাদ

শিশু সুরক্ষা মামলা নিষ্পত্তিতে ১ হাজার ৮০০ কোটি ডলার দেবে মেটা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা
অটোমোবাইল

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা গাড়িতে ৫০ শতাংশ...

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ ডিসেম্বর ২০২৪

ইনফিনিক্স হট ৫০ প্রো প্লাস : স্টাইল, শক্তি ও স্থায়িত্বের নিখুঁত সমন্বয়

Techzoom.TV |
TechzoomTV