Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে এলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ এক্স২০০

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
দেশে এলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ এক্স২০০
Share on FacebookShare on Twitter

দেশে যাত্রা শুরু করেছে ভিভোর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভিভো এক্স২০০। ভিভোর এক্স সিরিজের এই ফ্ল্যাগশিপ দেবে উন্নত জাইস টেলিফটো ক্যাপাবিলিটি, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও পারফরম্যান্স এবং অত্যাধুনিক ডিজাইনের দুর্দান্ত অভিজ্ঞতা।

ভিভো বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, অত্যাধুনিক প্রযুক্তি ও চাহিদাকে সামনে রেখেই উদ্ভাবনকে গুরুত্ব দিয়েছে ভিভো। এরই ধারাবাহিকতায় দেশে এসেছে এক্স২০০।
ভিভো এক্স২০০-এর ক্যামেরা দেবে পেশাদার মানের ফটো ও ভিডিওগ্রাফির অভিজ্ঞতা। এতে আছে ৫০ মেগাপিক্সেল আলট্রা-ক্লিয়ার সেন্সর জাইস টেলিফটো ক্যামেরা, যা দিবে স্পষ্ট, নিখুঁত এবং ডিটেইলড ছবি। টেলিফটো ম্যাক্রো দিয়ে ২০ গুণ জুমে মিলবে ক্ষুদ্রতম ডিটেইল। পাশাপাশি টেলিফটো পোর্ট্রেট মোডে দীর্ঘ ফোকাল লেন্স এবং জাইস অপটিক্স ব্যবহার করে প্রতিটি ছবি হয়ে উঠবে দৃষ্টিনন্দন। এছাড়াও আছে ১০০ গুণ হাইপারজুম, সুপার ল্যান্ডস্কেপ মোড, জাইস সিনেমাটিক পোর্ট্রেট ভিডিও।

ভিভো এক্স২০০ স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে জাইস টি-কোটিং প্রযুক্তি। যা সব বাধা বিঘ্ন দূর করে নিশ্চিত করে প্রাণবন্ত ও ঝকঝকে ছবি। জাইস মাল্টিফোকাল পোর্ট্রেট দিয়ে ৩ মি.মি. থেকে ১০০ মি.মি. পর্যন্ত বিভিন্ন ফোকাল রেঞ্জে পেশাদার মানের ছবি তোলা যাবে।

ভিভো এক্স২০০ স্মার্টফোনের ৩ এনএম মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ চিপসেট নিশ্চিত করবে মসৃণ মাল্টিটাস্কিং। সাথে ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি রমের ক্ষমতা প্রয়োজনীয় সবকিছু সংরক্ষণ ও নির্বিঘ্নে চালানোর জন্য যথেষ্ট। এতে আছে ৫৮০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি, যা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও থাকবে দৃঢ়। এআই ইরেজ ও এআই নোট অ্যাসিস্ট দিয়ে প্রতিদিনের কাজ হবে আরও গতিময়। ৪৫০০ নিট পিক ব্রাইটনেস এবং ৬.৬৭ ইঞ্চি জাইস মাস্টার কালার ও আই প্রোটেকশন ডিসপ্লেতে চোখ কখনো ক্লান্ত হয়ে পড়বে না।

ভিভো এক্স২০০ এ আছে কোয়াড কার্ভড ডিসপ্লে। প্রিমিয়াম মেটালিক ফিনিশ স্মার্টফোনটির লুকে এনেছে বৈচিত্র্য। ভিভো এক্স২০০ স্মার্টফোন এর আইপি ৬৮ ও আইপি ৬৯ রেটিংস। এতে আছে নতুন ফানটাচ ওএস ১৫ অপারেটিং সিস্টেম, যা দেবে আপডেটেড ভিজ্যুয়াল ডিজাইন, নিরাপত্তা এবং স্মুথ পারফরম্যান্স অভিজ্ঞতা।

ভিভো এক্স২০০ পাওয়া যাবে ন্যাচারাল গ্রিন ও কসমস ব্ল্যাক এই দুই রঙে। প্রি অর্ডার করা যাবে স্মার্টফোনটি। এর দাম পড়বে ১,৩৯,৯৯৯ টাকা। এছাড়া স্মার্টফোনটি প্রি-অর্ডার করলে পাওয়া যাবে আকর্ষণীয় নানা ধরনের গিফট ও অফার।

Tags: ভিভোভিভো এক্স২০০

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাইবার অপরাধ দমনে বড় অস্ত্র ‘এনইআইআর’, অপরাধী শনাক্ত হবে সহজে: ডিআইজি আবুল বাশার
প্রযুক্তি সংবাদ

সাইবার অপরাধ দমনে বড় অস্ত্র ‘এনইআইআর’, অপরাধী শনাক্ত হবে সহজে: ডিআইজি আবুল বাশার

গুগলের প্রতিদ্বন্দ্বি হয়ে আসছে হুয়াওয়ে সার্চ ইঞ্জিন
প্রযুক্তি সংবাদ

গুগলের প্রতিদ্বন্দ্বি হয়ে আসছে হুয়াওয়ে সার্চ ইঞ্জিন

সাড়ে ৪ হাজার ফুটবল মাঠের সমান যে বিদ্যুৎকেন্দ্র!
প্রযুক্তি সংবাদ

সাড়ে ৪ হাজার ফুটবল মাঠের সমান যে বিদ্যুৎকেন্দ্র!

হুয়াওয়ে মেট ৪০ আরএস পোর্শে ডিজাইন
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ে মেট ৪০ আরএস পোর্শে ডিজাইন

গুগল ডুডলে মহান স্বাধীনতা দিবস
প্রযুক্তি সংবাদ

গুগল ডুডলে মহান স্বাধীনতা দিবস

মহাকাশে নারী দলের স্পেসওয়াক
প্রযুক্তি সংবাদ

মহাকাশে নারী দলের স্পেসওয়াক

Load More

ট্রেন্ডিং টপিক

বছরের প্রথম মাসে রেমিট্যান্স এলো তিন বিলিয়ন ডলারের বেশি
অর্থ ও বাণিজ্য

টানা তিন মাস ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে

কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
পাঁচমিশালি

কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

বিবিধ

ইসরায়েলে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল

মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় অন্তত ২০০ সামরিক সদস্য হতাহত
বিবিধ

মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় অন্তত ২০০ সামরিক সদস্য হতাহত

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix