Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফাইভারে বিটোপিয়ার কারসাজি, চাপে দেশের ফ্রিল্যান্সিং খাত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 24 September 2026
ফাইভারে বিটোপিয়ার কারসাজি, চাপে দেশের ফ্রিল্যান্সিং খাত
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ফাইভারকে ঘিরে গুরুতর অভিযোগ উঠেছে প্রযুক্তি প্রতিষ্ঠান বিটোপিয়া গ্রুপের বিরুদ্ধে। কর্মীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্টের তথ্য ব্যবহার করে অ্যাকাউন্ট খোলা, সেসব অ্যাকাউন্ট নিজেদের নিয়ন্ত্রণে পরিচালনা, ভুয়া অর্ডারের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী ফ্রিল্যান্সারদের র‌্যাংকিং ক্ষতিগ্রস্ত করা এবং মার্কেটপ্লেসের কার্যক্রমে কারসাজির অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

গত জুলাইয়ের শেষ দিকে বিটোপিয়া-সংশ্লিষ্ট প্রায় ৩০০টি ফাইভার অ্যাকাউন্ট স্থগিত করা হয়। একইসাথে, আরও কয়েক হাজার অ্যাকাউন্ট তদন্তের আওতায় এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। এ ঘটনায় বাংলাদেশের প্রকৃত ফ্রিল্যান্সারদের ওপরও আন্তর্জাতিক মার্কেটপ্লেসে বাড়তি নজরদারি তৈরি হতে পারে বলে খাতসংশ্লিষ্টদের আশঙ্কা।

৪ আগস্ট ফাইভারের বাংলাদেশ অংশের কমিউনিটি ফোরামে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে অন্যদের হয়ে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট তৈরি ও নিয়ন্ত্রণ এবং ভুয়া অর্ডার ও রিভিউয়ের মাধ্যমে মার্কেটপ্লেসের অবস্থান প্রভাবিত করার অভিযোগের কথা জানানো হয়। প্রাথমিক তদন্তে এসব কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট ও অর্ডার শনাক্ত করার কথাও জানায় ফাইভার। নীতিমালা লঙ্ঘনকারী অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি র‌্যাংকিং কমিয়ে দেওয়ার কথাও বলা হয়।

বিটোপিয়ার বিরুদ্ধে অভিযোগ, চাকরিতে যোগ দেওয়ার সময় কর্মীদের কাছ থেকে নেওয়া এনআইডি ও পাসপোর্টের তথ্য ব্যবহার করে তাঁদের নামে ফাইভার অ্যাকাউন্ট খোলা হতো। এসব অ্যাকাউন্ট কর্মীরা নিজেরা পরিচালনা করতেন না। নিয়ন্ত্রণ থাকত প্রতিষ্ঠানের হাতে। সাবেক কর্মীদের অভিযোগ, চাকরি ছাড়ার পরও অনেকে নিজেদের নামে খোলা অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পাননি।

ফাইভারের নীতিমালা অনুযায়ী, অন্য ব্যক্তির পরিচয় বা ব্যক্তিগত তথ্য ব্যবহার করে অ্যাকাউন্ট খোলা এবং অন্যের হয়ে অ্যাকাউন্ট পরিচালনা নিষিদ্ধ। একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে মার্কেটপ্লেসের কার্যক্রম প্রভাবিত করাও নীতিমালা লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়।

প্রতিদ্বন্দ্বী ফ্রিল্যান্সারদের গিগের র‌্যাংকিং কমিয়ে দিতে ভুয়া অর্ডার দেওয়ার অভিযোগও রয়েছে। ফ্রিল্যান্সারদের একজন জানান, বিটোপিয়া-সংশ্লিষ্ট একটি অ্যাকাউন্ট থেকে তাঁর ফাইভার গিগে অর্ডার দেওয়া হয়। পরে অর্ডারটি বাতিল করা হয়। তাঁর দাবি, এভাবে তাঁর গিগের র‌্যাংকিং ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছিল। তিনি অ্যাকাউন্টটির সঙ্গে বিটোপিয়ার একটি প্রতিষ্ঠানের কর্মীদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানান। বিষয়টি তিনি প্রকাশ্যেও তুলে ধরেন।

প্রতিষ্ঠানটি আগে বিডিকলিং আইটি নামে কার্যক্রম পরিচালনা করলেও পরে নাম পরিবর্তন করে বিটোপিয়া গ্রুপ হয়। সাবেক কর্মীদের অভিযোগ, এরপর গ্রুপটির বিভিন্ন প্রতিষ্ঠানের নামে কর্মী নিয়োগ দেওয়া হতো। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে স্পার্কটেক, সফটভেন্স, এসএম টেকনোলজি, জেভিএআই ও ফায়ার এআই। বিটোপিয়ার ওয়েবসাইটে গ্রুপটির অধীনে ২২টি প্রতিষ্ঠানের কথা উল্লেখ আছে। এছাড়াও, বিটোপিয়ার প্রধান নির্বাহী আচরণ নিয়ে কর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে বলেও জানা গেছে। বেতন ও চূড়ান্ত পাওনা দিতে দেরি, অল্প সময়ের মধ্যে ছাঁটাই, অতিরিক্ত সময় কাজ করানো এবং কর্মীদের ভয় দেখানো বা হয়রানির অভিযোগও করেছেন প্রতিষ্ঠানটির সাবেক কর্মীরা।

বাংলাদেশের হাজারো ফ্রিল্যান্সার আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজ করে বৈদেশিক আয় করছেন। তাই কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে মার্কেটপ্লেস কারসাজির অভিযোগ প্রমাণিত হলে এর প্রভাব শুধু ওই প্রতিষ্ঠানে সীমিত থাকবে না। প্রকৃত বাংলাদেশি ফ্রিল্যান্সারদের অ্যাকাউন্টেও বাড়তি যাচাই ও নজরদারি তৈরি হতে পারে, যা দেশের বৈদেশিক আয়ের এই খাতের জন্য নতুন চাপ তৈরি করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন প্রসেসর আনলো কোয়ালকম
প্রযুক্তি সংবাদ

নতুন প্রসেসর আনলো কোয়ালকম

নারীরা রাত জেগে ইন্টারনেটে যা সার্চ করেন
নির্বাচিত

নারীরা রাত জেগে ইন্টারনেটে যা সার্চ করেন

৭৪ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ
নির্বাচিত

চ্যাট সুরক্ষিত রাখতে গোপন কোড আনছে হোয়াটসঅ্যাপ

ক্রোয়েশিয়া মার্কেটে ব্যাপক সাড়া ওয়ালটন টিভির
প্রযুক্তি সংবাদ

ক্রোয়েশিয়া মার্কেটে ব্যাপক সাড়া ওয়ালটন টিভির

নতুন ম্যাকবুকে ‘সিজর’ কিবোর্ড ফেরালো অ্যাপল
প্রযুক্তি সংবাদ

নতুন ম্যাকবুকে ‘সিজর’ কিবোর্ড ফেরালো অ্যাপল

ফেসবুক আইডি ছাড়া মেসেঞ্জার ব্যবহারের উপায়
নির্বাচিত

ফেসবুক আইডি ছাড়া মেসেঞ্জার ব্যবহারের উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

স্টারলিংকের সঙ্গে সরাসরি মোবাইল-টু-স্যাটেলাইট সেবা চালু করছে বাংলালিংক
টেলিকম

স্টারলিংকের সঙ্গে সরাসরি মোবাইল-টু-স্যাটেলাইট সেবা চালু করছে বাংলালিংক

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!
অর্থ ও বাণিজ্য

ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ

চীনের স্মার্টফোন বাজারে ২% পতন, চমক দেখাল হুয়াওয়ে ও অ্যাপল
প্রযুক্তি সংবাদ

মেমোরি সংকটে ২০২৬ সালে স্মার্টফোন বাজারে বড় ধাক্কার পূর্বাভাস

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)
প্রযুক্তি সংবাদ

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্যাংক হিসাব খুলতে BASIS সদস্যপদ কেন? উদ্যোক্তার প্রশ্ন
অর্থ ও বাণিজ্য

ব্যাংক হিসাব খুলতে BASIS সদস্যপদ কেন? উদ্যোক্তার প্রশ্ন

তথ্যপ্রযুক্তি ব্যবসার জন্য ব্যাংক হিসাব খুলতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

ফাইভারে বিটোপিয়ার কারসাজি, চাপে দেশের ফ্রিল্যান্সিং খাত

ফাইভারে বিটোপিয়ার কারসাজি, চাপে দেশের ফ্রিল্যান্সিং খাত

রেয়াতি সুবিধায় এসি-ফ্রিজ আমদানির অভিযোগ, হায়ার বাংলাদেশের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির প্রশ্ন

রেয়াতি সুবিধায় এসি-ফ্রিজ আমদানির অভিযোগ, হায়ার বাংলাদেশের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির প্রশ্ন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 September 2026

ফাইভারে বিটোপিয়ার কারসাজি, চাপে দেশের ফ্রিল্যান্সিং খাত

Techzoom.TV |
TechzoomTV