Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন অনরের সিইও

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 22 January 2025
Share on FacebookShare on Twitter

চীনা স্মার্টফোন প্রযুক্তি কোম্পানি অনরের প্রধান নির্বাহী (সিইও) জর্জ ঝাও ব্যক্তিগত কারণে তার পদত্যাগ করেছেন। গত শুক্রবার সংস্থাটি তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।

কোম্পানিটি বলছে, বর্তমানে অনরের সিনিয়র ম্যানেজার জিয়ান লি সিইও হিসেবে ঝাওয়ের স্থলাভিষিক্ত হবেন।

অনরের মুখপাত্রের বরাত দিয়ে চীনা গণমাধ্যমগুলো জানায়, ঝাও অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন। এ কারণে তিনি বিশ্রাম ও পরিবারের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনার কথা জানিয়েছেন। তবে অনর ছেড়ে যাওয়ার সিদ্ধান্তকে এখন পর্যন্ত নেয়া সবচেয়ে কঠিন সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন ঝাও।

পদক্ষেপটি এমন সময় এসেছে, যখন অনর একটি আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) সম্পন্ন করার চেষ্টা করছে। এটি প্রথম ২০২৩ সালে ঘোষণা করা হয়েছিল।

হুয়াওয়ের স্মার্টফোন ব্যবসা ২০১৯ সালে মার্কিন নিষেধাজ্ঞার কারণে প্রায় অচল হয়ে পড়ে। তখন প্রতিকূল পরিস্থিতি থেকে বাঁচানোর জন্য ২০২০ সালে অনরকে হুয়াওয়ে থেকে আলাদা করে দেয়া হয়।

ঝাওয়ের নেতৃত্বে অনর আন্তর্জাতিক বাজারের কথা মাথায় রেখে পুরোদমে স্মার্টফোন নিয়ে কাজ করেছে। মূলত বিশ্ববাজারে স্যামসাং, অ্যাপলের মতো কোম্পানিগুলোকে টক্কর দিতে চেয়েছিলেন তিনি।

কাউন্টারপয়েন্ট রিসার্চ অনুসারে, চীনে ১৫ শতাংশের বেশি বাজার হিস্যা নিয়ে ২০২৫ সাল শুরু করেছে অনর। যেখানে ২০২০ সালে এ হার ছিল ৯ দশমিক ৮ শতাংশ। কোম্পানিটি তাদের ডিভাইসে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করেছে।

কাউন্টারপয়েন্ট রিসার্চের অংশীদার নীল শাহ সিএনবিসিকে বলেন, ‘নতুন নেতৃত্বে হাইএন্ড ডিভাইস ও প্রযুক্তির ওপর কোম্পানির ফোকাস অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ইউরোপের মতো প্রিমিয়াম মার্কেটে যদি ব্র্যান্ড ইকুইটি (ব্র্যান্ডের বাজারমূল্য ও গ্রাহকদের আস্থা) ও ডিফারেন্সিয়েশন পয়েন্ট (যা ব্র্যান্ডকে প্রতিযোগীদের থেকে আলাদা করে) তৈরি করতে চায়, তাহলে পণ্যের মান বাড়িয়ে তা উচ্চমূল্য বা প্রিমিয়াম ক্যাটাগরিতে উন্নীত করা অব্যাহত রাখা উচিত।’

তিনি বলেন, চীনের বাইরে অনেকেই অনর সম্পর্কে জানেন না। ফলে ব্র্যান্ড ইকুইটি তৈরি করা কঠিন এবং কোম্পানির আরো সময়, অর্থ ও ভিন্নতা প্রয়োজন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

২৩ বিলিয়ন ডলার সহায়তার প্রস্তাব মার্কিন আইনপ্রণেতাদের
প্রযুক্তি সংবাদ

২৩ বিলিয়ন ডলার সহায়তার প্রস্তাব মার্কিন আইনপ্রণেতাদের

খালেদা জিয়ার কারণে বিনামূল্যে সাবমেরিন ক্যাবল পায়নি বাংলাদেশ
নির্বাচিত

খালেদা জিয়ার কারণে বিনামূল্যে সাবমেরিন ক্যাবল পায়নি বাংলাদেশ

বাংলাদেশিদের মধ্যে কেন বাড়ছে ইমোর জনপ্রিয়তা
প্রযুক্তি সংবাদ

নতুন অ্যান্টি-ফ্রড সিস্টেমের মাধ্যমে সুরক্ষা ব্যবস্থা আরো জোরদার করলো ইমো

ব্রাজিল-নরওয়ের ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

ব্রাজিল-নরওয়ের ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে

বাসায় গিয়ে রিচার্জ করে দেওয়া হবে বিদ্যুতের প্রি-পেইড মিটার: ডিপিডিসি
প্রযুক্তি সংবাদ

বাসায় গিয়ে রিচার্জ করে দেওয়া হবে বিদ্যুতের প্রি-পেইড মিটার: ডিপিডিসি

ইউটিউবে নতুন সেটিং, কমবে ডেটা খরচ
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েডে ইউটিউবের নতুন ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

এআই, চিপ ও সৌরপ্রযুক্তিসহ ৪০ প্রযুক্তির রপ্তানিতে বিধিনিষেধ দিতে চায় চীন
প্রযুক্তি সংবাদ

এআই, চিপ ও সৌরপ্রযুক্তিসহ ৪০ প্রযুক্তির রপ্তানিতে বিধিনিষেধ দিতে চায় চীন

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?
প্রযুক্তি পরামর্শ

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?

বাংলাদেশে উন্মোচিত শাওমি টিভি এস প্রো ও এক্স মিনি এলইডি ২০২৬ সিরিজ
নির্বাচিত

১৪৪ হার্টজ ও ৪কে ডিসপ্লের নতুন টিভি আনল শাওমি, দাম কত?

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল
নির্বাচিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

ফেরারি নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স

ফেরারি নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স

বাংলাদেশে উন্মোচিত শাওমি টিভি এস প্রো ও এক্স মিনি এলইডি ২০২৬ সিরিজ

১৪৪ হার্টজ ও ৪কে ডিসপ্লের নতুন টিভি আনল শাওমি, দাম কত?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?
প্রযুক্তি পরামর্শ

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?

স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে অনেকেই সারাক্ষণ ওয়াই-ফাই...

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

হ্যাকারের নজর থেকে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 January 2025

ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন অনরের সিইও

Techzoom.TV |
TechzoomTV