Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সেরা পারফরমারদের সম্মাননা দিল বিডিঅ্যাপস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 3 February 2025
সেরা পারফরমারদের সম্মাননা দিল বিডিঅ্যাপস
Share on FacebookShare on Twitter

গেলো বছরের সেরা পারফরমারদের সম্মাননা দিলো ডিজিটাল খাতের বিকাশে তরুণ পারফরমারদের অবদানের স্বীকৃতিস্বরূপ রবি আজিয়াটা পিএলসি-এর মোবাইল অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম বিডিঅ্যাপস। এবার সেরা তিনজন পারফরমারকে যথাক্রমে একটি উন্নতমানের ল্যাপটপ (ম্যাকবুক এয়ার), স্মার্টফোন ও স্মার্টঘড়ি প্রদান করা হয়। এছাড়া, শীর্ষ দশজনকে বিভিন্ন প্রযুক্তিপণ্য উপহার দেওয়া হয়। পাশাপাশি, সকল অ্যাম্বাসাডরকে ২০২৪ সালে তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ সনদপত্র প্রদান করা হয়।

অন্যদিকে, নারী ডেভেলপারদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিডিঅ্যাপসের শি স্কোয়াড কর্মসূচি। ইতোমধ্যে এই কর্মসূচির মাধ্যমে ৬০ জন শি স্কোয়াড লিডার এক হাজার ৭৫০ জনের বেশি নারী ডেভেলপারকে প্রশিক্ষণ দিয়েছেন।

গত শুক্রবার (৩১ জানুয়ারি) ঢাকার লেকশোর হোটেলে ‘বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড নাইট ২০২৪’ অনুষ্ঠানে সেরা ক্যাম্পাস অ্যাম্বাসাডর ও শি স্কোয়াড লিডারদের সম্মাননা প্রদান করে প্রতিষ্ঠানটি। রবিবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবির ডিজিটাল ভিএএস ও নিউ বিজনেস বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শফিক শামসুর রাজ্জাক, প্রোগ্রামিং হিরোর সহ-প্রতিষ্ঠাতা আবদুর রাকিব, ই-কুরিয়ার লিমিটেডের প্রতিষ্ঠাতা বিপ্লব ঘোষ রাহুল এবং মিয়াকির প্রধান নির্বাহী তানিম ইসলাম। এ সময় তরুণ প্রযুক্তি উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে প্রযুক্তি খাতের ভবিষ্যৎ নিয়ে মত বিনিময় করেন অতিথিরা।

শফিক শামসুর রাজ্জাক বলেন, ‘এ ধরনের আয়োজন আমাদের তরুণ সমাজের অসাধারণ প্রতিভাকে তুলে ধরে। বিডিঅ্যাপস প্ল্যাটফর্মের এই সাফল্যে আমরা গর্বিত। ভবিষ্যতে আমরা আরও উদ্ভাবন দেখতে পাবো বলে আশা করছি।‘

২০২১ সালে শুরু হওয়া ক্যাম্পাস অ্যাম্বাসাডর কর্মসূচি এখন ১২০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে বিস্তৃত। এর মাধ্যমে হাজারো শিক্ষার্থী ডেভেলপার বিডিঅ্যাপসের সঙ্গে যুক্ত রয়েছে। ২০২৪ সালের সেরা শি স্কোয়াড পারফরমাররা আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ভ্রমণ পুরস্কার অর্জন করেছেন। পাশাপাশি, নতুন ৭০ জন নতুন শি লিডার যুক্ত হওয়ায় প্রযুক্তি খাতে নারীদের অংশগ্রহণ আরও শক্তিশালী হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দুটি মিনি স্মার্টফোন আনতে যাচ্ছে শাওমি!
প্রযুক্তি সংবাদ

দুটি মিনি স্মার্টফোন আনতে যাচ্ছে শাওমি!

চিতাহ সিরিজের স্মার্টওয়াচ উন্মোচন অ্যামাজফিটের
নির্বাচিত

স্মার্টওয়াচে পাবেন চ্যাটজিপিটির সুবিধা

সিন্ডিকেটের হুমকি উপেক্ষা করে খুলল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স
প্রযুক্তি সংবাদ

সিন্ডিকেটের হুমকি উপেক্ষা করে খুলল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স

দুই প্রকল্পে ৬,৭০০ কোটি টাকার ঋণচুক্তি স্বাক্ষর জাইকার
প্রযুক্তি সংবাদ

দুই প্রকল্পে ৬,৭০০ কোটি টাকার ঋণচুক্তি স্বাক্ষর জাইকার

আইফোন ১৭
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৭ সিরিজ আসছে ৯ সেপ্টেম্বর, থাকছে নতুন ওয়াচসহ অন্য ডিভাইস

গুগল অ্যাপ ছাড়াই হুয়াওয়ে আনলো মেট ৩০ সিরিজ
প্রযুক্তি সংবাদ

গুগল অ্যাপ ছাড়াই হুয়াওয়ে আনলো মেট ৩০ সিরিজ

Load More

ট্রেন্ডিং টপিক

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ
প্রযুক্তি সংবাদ

জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

Dazzle থেকে কেনা IPhone 18 Pro Max এর ক্যামেরার ভেতরে ধুলা থাকায় বিপাকে গ্রাহক
প্রযুক্তি সংবাদ

Dazzle থেকে কেনা IPhone 18 Pro Max এর ক্যামেরার ভেতরে ধুলা থাকায় বিপাকে গ্রাহক

হোম ডেলিভারির নামে রাস্তায় ফ্রিজ রেখে যাওয়ার অভিযোগ পিকাবুর বিরুদ্ধে
নির্বাচিত

হোম ডেলিভারির নামে রাস্তায় ফ্রিজ রেখে যাওয়ার অভিযোগ পিকাবুর বিরুদ্ধে

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ
নির্বাচিত

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 February 2025

সেরা পারফরমারদের সম্মাননা দিল বিডিঅ্যাপস

Techzoom.TV |
TechzoomTV