Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্যামসাং নিয়ে এলো দেশের প্রথম ওএলইডি টিভি এস৯৫ডি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫
স্যামসাং নিয়ে এলো দেশের প্রথম ওএলইডি টিভি এস৯৫ডি
Share on FacebookShare on Twitter

সর্বাধুনিক ওএলইডি প্রযুক্তির নজরকাড়া ছবি ও বিনোদন এখন উপভোগ করা যাবে সেরা ব্র্যান্ডের নিশ্চয়তায়, কারণ দেশের বাজারে স্যামসাং নিয়ে এসেছে সর্বপ্রথম ওএলইডি টিভি সিরিজ এস৯৫ডি। রাজধানীর গুলশানে অবস্থিত ট্রান্সকম ডিজিটাল স্টোরে আজ (১০ ফ্রেব্রুয়ারি) এক আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সিরিজটি বাজারে আনার ঘোষণা দেয় গ্লোবাল নাম্বার ওয়ান টেলিভিশন ব্র্যান্ড স্যামসাং।

ব্যবহারকারীদের ভিন্ন ভিন্ন প্রয়োজনীয়তার কথা বিবেচনায় রেখে ৫৫, ৬৫, ও ৭৭ ইঞ্চি – এই তিনটি সাইজে এস৯৫ডি সিরিজটি নিয়ে এসেছে স্যামসাং, যা রীতিমতো প্রিমিয়াম ওএলইডি অভিজ্ঞতা নিশ্চিত করবে। এতে রয়েছে ১০০% কালার ভলিউম সমৃদ্ধ ওএলইডি গ্লেয়ার ফ্রি ডিসপ্লে, যা অনাকাঙ্ক্ষিত প্রতিচ্ছবি দূর করে দেবে ক্রিস্টাল ক্লিয়ার ভিজ্যুয়াল। স্যামসাং এস৯৫ডি’তে আরো রয়েছে এনকিউ৪ এআই জেন ২ প্রসেসর পাওয়ার্ড বাই ২০ নিউরাল নেটওয়ার্কস, যা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে যেকোনো ছবিকে ফোরকে’র মত ঝকঝকে আর প্রাণবন্ত করে তুলতে সক্ষম।

ইনফিনিটি ওয়ান ডিজাইনে নির্মিত এই টিভিটির ১১.২ মিমি’র আল্ট্রা-স্লিম ফ্ল্যাট প্রোফাইল এবং স্লিম ওয়ান কানেক্ট বক্স আধুনিক গৃহসজ্জার চাহিদার সাথে পুরোপুরি মানিয়ে যাবে। টিভিটির ৭০ ওয়াট (৪.২.২ চ্যানেল) স্পিকার সেটআপের মাধ্যমে এর দূর্দান্ত ডলবি অ্যাটমোস সাউন্ড সিস্টেমের সেরা ফলাফল পাওয়া যাবে। সেই সাথে এর অবজেক্ট ট্র্যাকিং সাউন্ড প্লাসের (ওটিএস প্লাস) ডায়নামিক, মাল্টি ডাইমেনশনাল অডিও দর্শকদের মুগ্ধতা আরো কয়েক গুণ বাড়িয়ে তুলবে।

আইওটি হাব সুবিধাযুক্ত স্যামসাংয়ের নিজস্ব স্মার্টথিংস ফিচারের মাধ্যমে এস৯৫ডি সিরিজের টিভিতে স্যামসাং-এর সকল স্মার্ট ডিভাইস স্বাচ্ছন্দ্যে নিয়ন্ত্রণ করা যাবে। তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিতের জন্য এতে রয়েছে নক্স সিকিউরিটি সুবিধা। আর গেমিং ও অন্যান্য অ্যাকশন সমৃদ্ধ ছবিকে জীবন্ত করে তোলার জন্য এস৯৫ডি ওএলইডি সিরিজে মোশন এক্সেলেরেটর ১৪৪ হার্টজ টেকনোলজিও যোগ করেছে স্যামসাং।

আয়োজনে উপস্থিত স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জাং মিন জাং বলেন, “বাংলাদেশের মত পরিবর্তনশীল একটি বাজারে গ্রাহকদের মাঝে সবসময়ই সবচেয়ে আধুনিক আর সেরা প্রযুক্তির পণ্যগুলো নিজেদের জীবনযাত্রার অংশ হিসেবে যুক্ত করার চাহিদা থাকে। বিনোদনের সেরা সব ফিচার থাকার কারণে বিশ্বব্যাপী ওএলইডি টেলিভিশনের কদর বর্তমানে শীর্ষে। আর ব্র্যান্ডটি যখন স্যামসাং, মানের প্রশ্নেও তখন আর কোনো দ্বিধা থাকছে না। দেশের বাজারে তাই এস৯৫ডি সিরিজের ওএলইডি সিরিজটি ব্যাপক সাড়া তৈরি করবে বলেই আমার বিশ্বাস”।

ট্রান্সকম ডিজিটালের হেড অব বিজনেস রিতেশ রঞ্জন বলেন, “এস৯৫ডি সিরিজটির মাধ্যমে আমাদের বিশ্বস্ত পার্টনার স্যামসাং বাংলাদেশে ওএলইডি টিভির যাত্রা আরম্ভ করেছে, যা নিয়ে আমরা অত্যন্ত আনন্দিত। নির্ভরযোগ্য সেলস ও কাস্টমার সাপোর্ট প্রদানের মাধ্যমে আমরা সবসময় স্যামসাং ও ট্রান্সকমের সম্মানিত গ্রাহকদের পাশে রয়েছি”।

দেশ জুড়ে স্যামসাং ও এর পার্টনার আউটলেট- ট্রান্সকম ডিজিটাল, র‍্যাংগস ইমার্ট ও ইলেকট্রা ইন্টারন্যাশনাল’র সকল আউটলেটে বর্তমানে ৫৫এস৯৫ডি, ৬৫এস৯৫ডি, ও ৭৭এস৯৫ডি এই তিনটি ভিন্ন ভিন্ন সাইজে স্যামসাং এস৯৫ডি ওএলইডি টিভি সিরিজটি পাওয়া যাচ্ছে; যার মূল্য শুরু হচ্ছে ৩০৯,৯০০ টাকা থেকে। তবে গ্রাহকগণ ইবিএল ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রি-বুক করলে ২০ হাজার থেকে ৪০ হাজার পর্যন্ত বিশেষ মূল্যছাড় সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়া ০% ইন্টারেস্ট-এ ২৪ মাসের ইএমআই সুবিধাও প্রযোজ্য হবে।

প্রি-বুক করা দুই জন সৌভাগ্যবান ক্রেতার জন্য থাকছে এক্সবক্স জিতে নেয়ার দারুণ সুযোগ। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্যামসাংয়ের কাস্টমার কেয়ার নাম্বার ০৮০০০৩০০৩০০ (টোল ফ্রি)।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভারতে ফাইভজি ডিভাইস ব্যবহারকারী বাড়বে
টেলিকম

ভারতে ফাইভজি ডিভাইস ব্যবহারকারী বাড়বে

ভ্যাট দিতে হবে না উবার-পাঠাও চালক বা যাত্রীদের
অটোমোবাইল

ভ্যাট দিতে হবে না উবার-পাঠাও চালক বা যাত্রীদের

ফোনে প্রমোশনাল এসএমএস আসা বন্ধ করার উপায়
কিভাবে করবেন

ফোনে প্রমোশনাল এসএমএস আসা বন্ধ করার উপায়

মোবাইল নেটওয়ার্ক থেকে করোনা ছড়ানোর গুজব যেভাবে
নির্বাচিত

মোবাইল নেটওয়ার্ক থেকে করোনা ছড়ানোর গুজব যেভাবে

বিশ্বজুড়ে বিভ্রাট দেখা দিয়েছে টুইটারে
নির্বাচিত

বিশ্বজুড়ে বিভ্রাট দেখা দিয়েছে টুইটারে

ইনস্টাগ্রামও দেখাবে না লাইক সংখ্যা
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রামও দেখাবে না লাইক সংখ্যা

Load More

ট্রেন্ডিং টপিক

অনার ম্যাজিক ভি৬: ভাঁজ করা ফোনের দুনিয়ায় নতুন চমক
প্রযুক্তি সংবাদ

অনার ম্যাজিক ভি৬: ভাঁজ করা ফোনের দুনিয়ায় নতুন চমক

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখবেন যেভাবে

লেনোভো এলওকিউ ১৫এএইচপি৯ গেমিং ল্যাপটপ বাজারে
নির্বাচিত

লেনোভো এলওকিউ ১৫এএইচপি৯ গেমিং ল্যাপটপ বাজারে

আইফোন, ম্যাকের জন্য ২৬.৩ আপডেট আনল অ্যাপল
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের প্রযুক্তি দর্শন কেন সবার চেয়ে ভিন্ন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

২০ হাজারের মধ্যে এই ৫জি ফোনগুলো কিনতে পারবেন

দেশের তৈরি ফোনের দাম কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

বিশ্বখ্যাত ইকমার্স জায়ান্ট অ্যামাজনকে পেছনে ফেলে বাজারমূল্যে বিশ্বের...

শাওমির ১৫টি সিরিজে সাত বছরের আপডেট সাপোর্ট ঘোষণা

শত কোটি ব্যবহারকারীর মাইলফলকে চ্যাটজিপিটি

আইফোন, ম্যাকের জন্য ২৬.৩ আপডেট আনল অ্যাপল

অ্যাপলের প্রযুক্তি দর্শন কেন সবার চেয়ে ভিন্ন?

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১১ ফেব্রুয়ারি ২০২৫

স্যামসাং নিয়ে এলো দেশের প্রথম ওএলইডি টিভি এস৯৫ডি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix