Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুককে বিভক্ত করার বিরুদ্ধে যুক্তি দিলেন জাকারবার্গ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
সোমবার, ২৭ মে ২০১৯
ফেসবুককে বিভক্ত করার বিরুদ্ধে যুক্তি দিলেন জাকারবার্গ
Share on FacebookShare on Twitter

ভুয়া অ্যাকাউন্ট এবং আপত্তিকর ও সহিংসতামূলক কনটেন্ট নিয়ন্ত্রণে ব্যর্থতা নিয়ে প্রতিষ্ঠার পর বর্তমানেই সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছে ফেসবুক। এ পরিস্থিতি সামলাতে সোস্যাল মিডিয়া জায়ান্টটিকে কয়েকটি বিভাগে বিভক্ত করার পরামর্শ আসছে। তবে কোম্পানির সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বরাবরের মতো এমন প্রস্তাব প্রত্যাখ্যান করে আবারো বলেছেন, ফেসবুককে বিভক্ত করা কোনো সমাধান হতে পারে না। সংকট সমাধানে ফেসবুক যথেষ্ট দক্ষতার সঙ্গে কার্যকরভাবে কাজ করছে।

গত বৃহস্পতিবার ফেসবুক জানিয়েছে, মাসওয়ারি হিসাবে ফেসবুকের সক্রিয় অ্যাকাউন্টের ৫ শতাংশ ভুয়া। গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ৩০০ কোটি ভুয়া অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে। ভারত, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের মতো দেশে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা বেশি।

এই উদাহরণ তুলে ধরে গত বৃহস্পতিবার এক কনফারেন্সে জাকারবার্গ বলেন, ভুয়া অ্যকাউন্ট শনাক্ত এবং আপত্তিকর কনটেন্ট ছড়ানো ঠেকাতে ফেসবুকের বিশেষ টিম দক্ষতার সঙ্গেই কাজ করছে। এই পরিস্থিতিতে ফেসবুককে বিভক্ত করা হলে এই কাজগুলোতে বিঘ্ন ঘটবে।

ফেসবুক অনেক বড় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং সোস্যাল মিডিয়ার বাজারে একাধিপত্য প্রতিষ্ঠার পর্যায়ে পৌঁছে গেছে—এ যুক্তিতে ফেসবুককে বিভক্ত করার পক্ষে যারা কথা বলছেন তাদের উদ্দেশে জাকারবার্গ বলেছেন, ফেসবুক এবং ফেসবুক পরিবারের অন্যান্য অ্যাপ যেমন- ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ একটি গতিশীল ও প্রতিযোগিতামূলক পরিবেশের মধ্যে বিশ্বব্যাপী প্রচলিত বিভিন্ন অ্যাপের সঙ্গে প্রতিনিয়ত প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে। বিশেষ করে টুইটার, টিকটক, ইউটিউব, স্ন্যাপচ্যাট এখন ফেসবুক পরিবারের জন্য প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে। ডিজিটাল বিজ্ঞাপনের বাজারেও ফেসবুক গুগলের চেয়ে পিছিয়ে আছে।

জাকারবার্গ তার অবস্থানের সপক্ষে যুক্তি দিয়ে বলেন, ফেসবুককে বিভক্ত করা মানে অনলাইনে ক্ষতিকর কনটেন্ট ও নির্বাচনে হস্তক্ষেপ প্রতিরোধ, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষাকবচ শক্তিশালীকরণ এবং ব্যক্তিগত তথ্যের স্থানান্তরযোগ্যতার মতো কাজগুলোতে রসদের ঘাটতি পড়ে যাওয়া।

তিনি বলেন, এসব এখন সোস্যাল মিডিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। আমি মনে করি না কোম্পানিকে বিভক্ত করার নীতিতে এসব বিষয়কে বিবেচনা করার অবকাশ থাকবে। প্রকৃতপক্ষে বিভক্ত করলে এই কাজগুলো করা আরো কঠিন হয়ে যাবে বলেই আমি মনে করি।

জাকারবার্গ জানান, সোস্যাল মিডিয়াতে নীতিবহির্ভূত কর্মকাণ্ড এবং কনটেন্ট পোস্ট ঠেকাতে মানবকর্মী ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর ব্যাপক বিনিয়োগ করতে পারার প্রধান কারণই ফেসবুক অবিভক্ত থাকা।

এদিকে সন্দেহজনক কোনো কনটেন্ট মুছে ফেলার পর ব্যবহারকারীর আপত্তি বা আবেদন গ্রহণ ও বিবেচনার জন্য আলাদা একটি আদালত গঠনের ঘোষণা দিয়েছে ফেসবুক।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমির গ্যাজেট ক্রয়ে সাবধান!
নির্বাচিত

মিথ্যা বিজ্ঞাপন দিয়ে মোবাইল বিক্রির অভিযোগে শাওমি’র পরিবেশককে জরিমানা

জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করার নিয়ম
কিভাবে করবেন

জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করার নিয়ম

চশমার মধ্যেই স্মার্টফোনের সুবিধা
নির্বাচিত

চশমার মধ্যেই স্মার্টফোনের সুবিধা

সবচেয়ে বেশি হ্যাক হওয়া পাসওয়ার্ডগুলো
কিভাবে করবেন

দুর্বল পাসওয়ার্ডই বিপদের কারণ

‘আইসিটি বিজনেস পারসন অব দ্যা ইয়ার’ অ্যাওয়ার্ড পেলেন সোনিয়া
প্রযুক্তি সংবাদ

‘আইসিটি বিজনেস পারসন অব দ্যা ইয়ার’ অ্যাওয়ার্ড পেলেন সোনিয়া

স্মার্টফোনে বিকল্প ‘এআই’ ডিভাইস এলো
নির্বাচিত

স্মার্টফোনে বিকল্প ‘এআই’ ডিভাইস এলো

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্ট টেকনোলজিসের কর্মীদের স্বাস্থ্যসেবায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সঙ্গে চুক্তি
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টেকনোলজিসের কর্মীদের স্বাস্থ্যসেবায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সঙ্গে চুক্তি

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

সিটি ব্যাংকের ইজিএমে পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা
কিভাবে করবেন

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা

শিশু সুরক্ষা মামলা নিষ্পত্তিতে ১ হাজার ৮০০ কোটি ডলার দেবে মেটা
প্রযুক্তি সংবাদ

শিশু সুরক্ষা মামলা নিষ্পত্তিতে ১ হাজার ৮০০ কোটি ডলার দেবে মেটা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য
নির্বাচিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু ক্যামেরা বা প্রসেসরের...

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৭ মে ২০১৯

ফেসবুককে বিভক্ত করার বিরুদ্ধে যুক্তি দিলেন জাকারবার্গ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix