Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফোল্ডেবল আইফোন আনছে অ্যাপল? থাকতে পারে যেসব ফিচার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
ফোল্ডেবল আইফোন আনছে অ্যাপল? থাকতে পারে যেসব ফিচার
Share on FacebookShare on Twitter

আজকের প্রযুক্তি বাজারের চাহিদার নিরিখে আইফোন নির্মাতা অ্যাপল বেশ কয়েকটি ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে বলেই প্রতীয়মান হচ্ছে। আইফোন ১৭ সিরিজের অংশ হিসেবে এ বছরই বাজারে আসতে পারে স্লিম (পাতলা) ডিজাইনের একটি মডেল- যার নাম আইফোন এয়ার। পাশাপাশি আগামী বছরই হয়তো একটি ফোল্ডেবল (ভাঁজযোগ্য) বা ফোল্ড আইফোনের দেখা পেতে পারেন অ্যাপলভক্তরা। সম্প্রতি ‘ডিজিটাল চ্যাট স্টেশন’ নামের একটি সূত্র থেকে প্রাপ্ত তথ্য ফোল্ডেবল আইফোনের সম্ভাবনাকে আরও জোরাল করে তুলেছে।

‘আইফোন এয়ার’ নিয়ে আসার মাধ্যমে অ্যাপল চাইছে স্লিম ডিজাইনের প্রিমিয়াম ফোনের ক্যাটাগরি’তে স্যামসাং ও গুগল পিক্সেলকে চ্যালেঞ্জ জানাতে। একইভাবে ফোল্ডেবল আইফোন নিয়ে আসার ক্ষেত্রেও স্যামসাংয়ের গ্যালাক্সি জেড সিরিজ ও গুগলের পিক্সেল ফোল্ড সিরিজকে বিবেচনায় রাখবে অ্যাপল- এমনটাই ধারণা করছেন প্রযুক্তি জগতের অনেকে।

গত ১৪ ফেব্রুয়ারি ডিজিটাল চ্যাট স্টেশন তাঁদের উইবো অ্যাকাউন্ট (চীনের মাইক্রোব্লগিং সাইট) থেকে পোস্ট করে জানায় যে, অ্যাপল সক্রিয়ভাবে একটি ফোল্ডেবল আইফোনের প্রোটোটাইপ (প্রাথমিক ভার্সন) নিয়ে কাজ করছে, যার ডিজাইন বই আকারের (বুক শেপড্‌), ক্ল্যামশেল নয়। ফলে ব্যবহারকারীরা ট্যাবলেট পিসি’র অভিজ্ঞতাও পাবেন এই ফোল্ড আইফোনে।

শুধু তাই নয়, ফোল্ড আইফোনটির বাইরের ও ভেতরের ডিসপ্লে সাইজ সম্পর্কেও তথ্য দিয়েছে ডিজিটাল চ্যাট স্টেশন। ফোল্ডেবল আইফোনের বাইরে ও ভেতরে যথাক্রমে ৫.৪৯-ইঞ্চি ও ৭.৭৪-ইঞ্চির দুটি ডিসপ্লে থাকবে। এর ফলে এই ক্যাটাগরিতে সবচেয়ে ছোট আকারের ফোনগুলোর একটি হতে চলেছে এই ফোল্ডেবল আইফোন। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী স্যামসাং গ্যালাক্সি’র জেড ফোল্ড ৬ এবং গুগল পিক্সেল ৯ প্রো ফোল্ড মডেলের চেয়েও আকারে বেশ খানিকটা ছোট হবে ফোল্ড আইফোনটি।

ডিজিটাল চ্যাট স্টেশন কর্তৃক প্রদত্ত তথ্য থেকে বেশ অনুমান করা যাচ্ছে যে, কমপ্যাক্ট ডিজাইনের ফোল্ড বা ভাঁজযোগ্য ফোনের প্রিমিয়াম ক্যাটাগরি’তে বেশ শক্ত প্রতিপক্ষ হিসেবেই অবতীর্ণ হতে যাচ্ছে ফোল্ডেবল আইফোনের মডেলটি। বই আকারের ডিজাইন হওয়ায় আনফোল্ড অবস্থায় ফোনটিকে ছোট আকারের ট্যাবলেট পিসি হিসেবেও ব্যবহার করতে পারবেন আইফোনপ্রেমীরা। পাশাপাশি সফটওয়্যার অপটিমাইজেশনের ক্ষেত্রেও অ্যাপলের জুড়ি নেই। ফলে বিভিন্ন আকারের ডিসপ্লেতে অ্যাপ ট্রানজিশন হবে নির্বিঘ্নে।

আইফোন এয়ার ও ফোল্ড আইফোনে অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে অ্যাপল ইন্টেলিজেন্স-ভিত্তিক এআই ফিচার যে থাকবে তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। তাই স্বাভাবিকভাবেই আশা করা যায়, আইফোন ১৬ সিরিজে ব্যবহৃত এ১৮ চিপের সমকক্ষ উন্নতমানের কোনো প্রসেসর-ই থাকবে এই মডেল দুটি’ত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

২৪ এপ্রিল নতুন রূপে আসছে আইফোন এসই
নির্বাচিত

২৪ এপ্রিল নতুন রূপে আসছে আইফোন এসই

গেমিং স্মার্টফোন উন্মোচন করবে রেডমি
নির্বাচিত

গেমিং স্মার্টফোন উন্মোচন করবে রেডমি

দেশের বাজারে শাওমি রেডমি নোট ১০ প্রো ও রেডমি নোট ১০ উন্মোচন
প্রযুক্তি সংবাদ

১৫ দিনে ৫৭০ কোটি টাকার রেডমি নোট১০ সিরিজ বিক্রি করেছে শাওমি

মোবাইলে নন রিমুভেবল ব্যাটারি কেন ব্যবহার করা হয়?
কিভাবে করবেন

মোবাইলে নন রিমুভেবল ব্যাটারি কেন ব্যবহার করা হয়?

শাওমি নিয়ে এলো ১০ কোটি টাকার ঈদ ক্যাম্পেইন
নির্বাচিত

শাওমি নিয়ে এলো ১০ কোটি টাকার ঈদ ক্যাম্পেইন

শীঘ্রই বাজারে আসছে রিয়েলমি ভি২৩
নির্বাচিত

শীঘ্রই বাজারে আসছে রিয়েলমি ভি২৩

Load More

ট্রেন্ডিং টপিক

বিশ্বজুড়ে বেড়েছে ইভির চাহিদা
অটোমোবাইল

বিশ্বজুড়ে বেড়েছে ইভির চাহিদা

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি
প্রযুক্তি সংবাদ

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

অপারেটর-বিটিআরসি দ্বন্দ্বে গ্রাহক সেবায় ভোগান্তি
টেলিকম

প্রত্যন্ত এলাকা বিদ্যুৎহীন, বিঘ্নিত হচ্ছে মোবাইল নেটওয়ার্ক

বিনা খরচে গুগল ফটোজের স্টোরেজ বাড়ানোর ৩ উপায়
প্রযুক্তি সংবাদ

এবার গুগল স্টোরেজে যোগ হবে অ্যান্ড্রয়েড ব্যাকআপের সব ডেটা

সপ্তাহের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইলের দাম বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত ক্রেতারা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শর্তসাপেক্ষে এনভিডিয়ার উন্নত এআই চিপ কেনার অনুমতি পেল ডিপসিক
পাঁচমিশালি

চীনের বাজারে এনভিডিয়ার শক্তিশালী এইচ২০০ এআই চিপ সরবরাহ শুরু

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি...

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

বিক্রি কমে যাওয়ায় ফোনের ব্যবসা বন্ধ করতে চলছে ওয়ানপ্লাস

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজার ছাড়ছে ওয়ানপ্লাস, বন্ধ হচ্ছে নতুন পণ্যের উন্মোচন

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৯ ফেব্রুয়ারি ২০২৫

ফোল্ডেবল আইফোন আনছে অ্যাপল? থাকতে পারে যেসব ফিচার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix