Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরিতে ঢাকা ব্যাংকের সাথে ইউসিবিডি’র চুক্তি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরিতে ঢাকা ব্যাংকের সাথে ইউসিবিডি’র চুক্তি
Share on FacebookShare on Twitter

ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি) ও ঢাকা ব্যাংক পিএলসি’র মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর গুলশান অ্যাভিনিউতে অবস্থিত ইউসিবিডির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি হয়।

এর ফলে ইউসিবিডি থেকে স্নাতক করা শিক্ষার্থীরা ঢাকা ব্যাংক পিএলসি-তে ইন্টার্নশিপ করার এবং ক্যারিয়ার সূচনার সুযোগ পাবে, যা তাদের বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং ক্যারিয়ারের অগ্রগতিতে সহায়ক ভূমিকা পালন করবে। পাশাপাশি, এর মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের টিউশন ফি পরিশোধ করা ও স্টুডেন্ট ফাইল সংক্রান্ত সেবা গ্রহণের প্রক্রিয়াও সহজ হবে।

যোগ্য শিক্ষার্থীরা পেশাগত দক্ষতা বৃদ্ধিতে নলেজ শেয়ারিং সেশন, বিশেষজ্ঞ বক্তৃতা, ক্যারিয়ার নিয়ে পরামর্শ ও মেন্টরশিপ সহ বিশেষ প্রশিক্ষণ লাভের মাধ্যমে উপকৃত হবেন। পাশাপাশি, বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য রেমিটেন্স সেবা গ্রহণ স্বাচ্ছন্দ্যদায়ক হবে। এর ফলে, তারা শিক্ষা ব্যয়ের ক্ষেত্রে কোনো জটিলতা ছাড়াই আর্থিক সুবিধা উপভোগ করেন।

ইউসিবিডি ও ঢাকা ব্যাংকের এ অংশীদারিত্ব শিক্ষার্থীদের অ্যাকাডেমিক শিক্ষা ও শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করবে এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের ক্ষমতায়নে ভূমিকা রাখবে; পাশাপাশি, তাদের আর্থিক সুবিধা প্রদানের মাধ্যমে ভবিষ্যতে পেশাগত জীবনে সফল হতে সহায়তা করবে।

ঢাকা ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ এবং ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের পক্ষে এসটিএস গ্রুপের প্রধান নির্বাহী মানস সিং সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসটিএস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মানস সিং বলেন, “আমরা শুধুমাত্র বিশ্বমানের শিক্ষা প্রদানের প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ নই, পাশাপাশি শিক্ষার্থীদের জন্য অর্থবহ ক্যারিয়ার গঠনের সুযোগ নিশ্চিত করতেও বদ্ধপরিকর। ঢাকা ব্যাংক পিএলসি’র সাথে আমাদের অংশীদারিত্ব শিক্ষার্থী ও শিল্পখাতের মধ্যে দূরত্ব কমিয়ে কার্যকর সংযোগ তৈরি করবে। আমাদের এ উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাগত জীবনে এগিয়ে যেতে ও উৎকর্ষ অর্জনে ভূমিকা রাখবে বলেই আমরা আশাবাদী।”

ঢাকা ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ বলেন, “আমরা ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে ও তাদের সহায়তাদানে বিশ্বাস করি। এ চুক্তির মাধ্যমে আমরা স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধিতে একযোগে কাজ করব, যেন তারা তাদের পেশাগত ক্ষেত্র, বিশেষ করে ব্যাংকিং ও আর্থিক খাতে সফলতা অর্জন করতে পারে।”

বাংলাদেশে আন্তর্জাতিক শিক্ষা অর্জনে প্রথম ও শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ। ইউসিবিডি’র মাধ্যমে শিক্ষার্থীরা মোনাশ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লন্ডন (এলএসই) ও ইউসিল্যানের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের ব্যাচেলর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পায়। পাশাপাশি, ইউসিবিডি শিক্ষার্থীদের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতেও সহায়তা প্রদান করে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয় কীভাবে চলবে তা নিয়ে সাবেক উপাচার্যের সঙ্গে কর্তৃপক্ষের বৈঠক
নির্বাচিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কীভাবে চলবে তা নিয়ে সাবেক উপাচার্যের সঙ্গে কর্তৃপক্ষের বৈঠক

প্রবাসীকল্যাণ ব্যাংকে বিশাল নিয়োগ, নেবে ২৮২ জন
শিক্ষা ও ক্যাম্পাস

প্রবাসীকল্যাণ ব্যাংকে বিশাল নিয়োগ, নেবে ২৮২ জন

অভিজ্ঞতা ছাড়াই একাধিক ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করুন আজই
শিক্ষা ও ক্যাম্পাস

অভিজ্ঞতা ছাড়াই একাধিক ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

সালাম না দেওয়ায় জুনিয়রদের রোদে দাঁড় করিয়ে র‌্যাগিংয়ের অভিযোগ
শিক্ষা ও ক্যাম্পাস

সালাম না দেওয়ায় জুনিয়রদের রোদে দাঁড় করিয়ে র‌্যাগিংয়ের অভিযোগ

মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বইয়ের প্রি-অর্ডার শুরু
প্রযুক্তি সংবাদ

মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বইয়ের প্রি-অর্ডার শুরু

চবিতে আহতের সংখ্যা ১৫০০, গুরুতরদের চমেকে নেওয়া হলো ১১ বাসযোগে
শিক্ষা ও ক্যাম্পাস

চবিতে আহতের সংখ্যা ১৫০০, গুরুতরদের চমেকে নেওয়া হলো ১১ বাসযোগে

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন মডেলের ৭৫ শতাংশ দাম কমালো ডিপসিক
প্রযুক্তি সংবাদ

নতুন মডেলের ৭৫ শতাংশ দাম কমালো ডিপসিক

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার
প্রযুক্তি বাজার

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

কবে আসতে পারে iPhone 18
প্রযুক্তি সংবাদ

কবে আসতে পারে iPhone 18

কোয়ালকম চিপে নিরাপত্তা ত্রুটি শনাক্ত করল ক্যাসপারস্কি
নির্বাচিত

কোয়ালকম চিপে নিরাপত্তা ত্রুটি শনাক্ত করল ক্যাসপারস্কি

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ...

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix