Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সরকারি পর্যায়ে ক্যাসপারস্কি নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 26 February 2025
সরকারি পর্যায়ে ক্যাসপারস্কি নিষিদ্ধ
Share on FacebookShare on Twitter

সরকারি পর্যায়ে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ক্যাসপারস্কি’র ব্যবহার নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া সরকার। ‘অগ্রহণযোগ্য নিরাপত্তা ঝুঁকি’ কারণ দেখিয়ে রাশিয়াভিত্তিক সফটওয়্যারটি সরকারি সিস্টেম ও ডিভাইসে ব্যবহার থেকে কর্মকর্তাদের বিরত থাকার নির্দেশনা দিয়েছে দেশটির সরকার।

টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে জানানো হয় যে, সম্প্রতি অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র বিভাগ একটি নির্দেশনা জারি করেছে, যেখানে সরকারি সংস্থাগুলোকে ক্যাসপারস্কির সফটওয়্যার বা ওয়েব পরিষেবা সরকারি তথ্যপ্রযুক্তি ব্যবস্থা ও যন্ত্রে স্থাপন করা নিষিদ্ধ করা হয়েছে।

জাতীয় নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নির্দেশনা অনুসারে, আগামী ১ এপ্রিলের মধ্যে সরকারি সকল ডিভাইস ও তথ্যপ্রযুক্তি ব্যবস্থা থেকে ক্যাসপারস্কির সফটওয়্যার অপসারণ করতে হবে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র বিভাগের সচিব স্টেফানি ফস্টার নির্দেশনায় বলেন, ‘হুমকি ও ঝুঁকি বিশ্লেষণের পর সিদ্ধান্তে এসেছি যে, ক্যাসপারস্কি ল্যাবের সফটওয়্যার ও ওয়েব পরিষেবার ব্যবহার, সরকার পরিচালিত নেটওয়ার্ক ও তথ্যের জন্য অগ্রহণযোগ্য নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করে। এই ঝুঁকি বিদেশি হস্তক্ষেপ, গুপ্তচরবৃত্তি এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের সম্ভাবনার কারণে উদ্ভূত হয়েছে।

এই সিদ্ধান্তের মাধ্যমে ‘ফাইভ আইস ইন্টেলিজেন্স’ সমঝোতা বাস্তবায়ন করলো অস্ট্রেলিয়া। এর আগে এই সমঝোতায় থাকা সদস্য দেশগুলোর মধ্যে কানাডা, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে একই ধরনের নিষেধাজ্ঞা জারি হয়েছিল।

এ প্রসঙ্গে ক্যাসপারস্কির মুখপাত্র স্টেফান রোজাচার বলেন, ‘এই সিদ্ধান্তে হতাশ। অস্ট্রেলীয় সরকার আমাদের কোনো প্রকার সতর্কবার্তা বা আলোচনার সুযোগ না দিয়েই এই নির্দেশনা জারি করেছে, যা হতাশাজনক।’

এর আগে, যুক্তরাষ্ট্র গত বছরের জুনে ক্যাসপারস্কির সফটওয়্যারের ওপর সর্বজনীন নিষেধাজ্ঞা জারি করে এবং দেশটির নাগরিকদের ভিন্ন একটি সাইবার নিরাপত্তা সফটওয়্যার ব্যবহারের আহ্বান জানায়। এর পরের মাসে, ক্যাসপারস্কি ঘোষণা দেয় যে তারা যুক্তরাষ্ট্রের বাজার ছেড়ে দিচ্ছে, কারণ সেখানে তাদের ব্যবসা আর টেকসই নয়। এ ছাড়াও, ক্যাসপারস্কি গত বছর যুক্তরাজ্যে তাদের কার্যক্রম বন্ধের পরিকল্পনার কথা জানায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমির সেরা ৫ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

শাওমির সেরা ৫ স্মার্টফোন

নতুন আইফোন নিয়ে স্যামসাংয়ের কটাক্ষ!
প্রযুক্তি সংবাদ

নতুন আইফোন নিয়ে স্যামসাংয়ের কটাক্ষ!

মোবাইল ইন্টারনেট সেবায় ১৪৩টি দেশের মধ্যে বাংলাদেশ ১৩৪
নির্বাচিত

মোবাইল ইন্টারনেট সেবায় ১৪৩টি দেশের মধ্যে বাংলাদেশ ১৩৪

আয়ারল্যান্ডে ৭ম বারের মতো টিভি রপ্তানি করলো ওয়ালটন
নির্বাচিত

আয়ারল্যান্ডে ৭ম বারের মতো টিভি রপ্তানি করলো ওয়ালটন

নিজের এআই ছবি তৈরি করবেন যেভাবে
নির্বাচিত

নিজের এআই ছবি তৈরি করবেন যেভাবে

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল
নির্বাচিত

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল

Load More

ট্রেন্ডিং টপিক

ক্লোন আইএমইআইযুক্ত মোবাইল ফোন ও এনইআইআর বাস্তবায়ন নিয়ে বিটিআরসির উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

একটি আইএমইআই নম্বরে ৩ কোটি ৯১ লাখ ফোন, ১০ মাসেও চালু হয়নি এনইআইআর

বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৫৯৩টি ভিডিও সরিয়েছে টিকটক
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করল টিকটক

ওয়ানপ্লাস ১৫আর আসছে আগামী মাসে
প্রযুক্তি সংবাদ

৭৩০০ এমএএইচ ব্যাটারি ও ১৬৫ হার্টজ ডিসপ্লে, ওয়ানপ্লাস ১৫-তে কী আছে?

আইপিওর আবেদন করেছে চীনের মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসি
প্রযুক্তি সংবাদ

আইপিওর আবেদন করেছে চীনের মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসি

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 February 2025

সরকারি পর্যায়ে ক্যাসপারস্কি নিষিদ্ধ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix