Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাইবার আক্রমণের শঙ্কায় নিরাপত্তা খাতে ব্যয় বাড়বে ১২ শতাংশের বেশি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৪ মার্চ ২০২৫
সাইবার আক্রমণের শঙ্কায় নিরাপত্তা খাতে ব্যয় বাড়বে ১২ শতাংশের বেশি
Share on FacebookShare on Twitter

বিশ্বজুড়ে সাইবার হুমকির সংখ্যা ও জটিলতা বাড়ার আশঙ্কায় চলতি বছর নিরাপত্তা খাতে ব্যয় আরো বাড়বে। ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি সংস্থাগুলো ক্রমাগত সাইবার আক্রমণের সম্মুখীন হচ্ছে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। ফলে কোম্পানিগুলো ডাটা ও সিস্টেম সুরক্ষিত রাখতে নিরাপত্তা খাতে বেশি অর্থ বিনিয়োগ করছে। আন্তর্জাতিক বাজার গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

আইডিসির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বব্যাপী নিরাপত্তা খাতে ব্যয় ১২ শতাংশের বেশি বাড়বে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও জেনারেটিভ এআইয়ের (জেনএআই) উত্থানে সাইবার হামলা আরো ত্বরান্বিত হচ্ছে বলেও সতর্ক করেছে সংস্থাটি। ফলস্বরূপ বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলো আরো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করছে। আইডিসির পূর্বাভাস অনুযায়ী, ২০২৩-২৮ সালের মধ্যে নিরাপত্তা খাতে ব্যয় বৃদ্ধি অব্যাহত থাকবে এবং আগামী তিন বছরে বাজারটি ৩৭ হাজার ৭০০ কোটি ডলারে পৌঁছবে।

বিশ্লেষকরা বলছেন, চলতি বছর নিরাপত্তা খাতে ব্যয়ের ৭০ শতাংশের বেশি দখলে রাখবে যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপ। তবে এ সময় বিশ্বের সব অঞ্চলে ব্যয় বৃদ্ধি পাওয়া প্রত্যাশিত। লাতিন আমেরিকা, পূর্ব ইউরোপ এবং মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চল এ খাতে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখবে।

বাজার গবেষণা সংস্থা বলছে, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলে, বিশেষ করে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) দেশগুলোয় ডিজিটাল রূপান্তর ও উদীয়মান প্রযুক্তির গ্রহণযোগ্যতা বাড়ার ফলে নিরাপত্তা নিয়ে চাহিদা অনেক বেড়েছে। সাইবার হুমকি বাড়ার সঙ্গে সঙ্গে সরকার ও প্রতিষ্ঠানগুলো আরো সতর্ক হচ্ছে। পাশাপাশি সাইবার সুরক্ষাবিষয়ক শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচির গুরুত্ব নিয়ে সচেতনতা বাড়ছে।

আইসিসির ডাটা ও অ্যানালিটিকসের জ্যেষ্ঠ গবেষণা ব্যবস্থাপক ইমান এলশেউই এ বিষয়ে বলেন, ‘সাম্প্রতিক বছরগুলো সাইবার আক্রমণের বিরুদ্ধে রক্ষার জন্য নিরাপত্তা খাতে বিনিয়োগ অপরিহার্য হয়ে উঠেছে।’

পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বব্যাপী নিরাপত্তা বাজারের অর্ধেকের বেশি প্রতিনিধিত্ব করবে সিকিউরিটি সফটওয়্যার। এটি হবে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ক্ষেত্র, যার সমন্বিত বার্ষিক বৃদ্ধির হার (সিএজিআর) ১৪ দশমিক ৪ শতাংশ। এ প্রবৃদ্ধির পেছনে মূল চালিকাশক্তি হবে ক্লাউড নেটিভ অ্যাপ্লিকেশন প্রটেকশন প্লাটফর্ম (সিএনআপিপি), আইডেন্টিটি অ্যান্ড অ্যাকসেস ম্যানেজমেন্ট সফটওয়্যার ও সিকিউরিটি অ্যানালিটিকস সফটওয়্যারের চাহিদা। এসব আধুনিক প্রযুক্তি সাইবার আক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিত করতে ব্যবহার হয়।

সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান চেক পয়েন্টের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, গত জুলাই-সেপ্টেম্বরে বিশ্বব্যাপী প্রতিটি প্রতিষ্ঠান সাপ্তাহিক গড়ে ১ হাজার ৮৭৬টি সাইবার আক্রমণের সম্মুখীন হয়। এ সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭৫ শতাংশ বেশি। এ সময় সাইবার হামলায় সবচেয়ে বড় লক্ষ্যবস্তু ছিল শিক্ষা ও গবেষণা খাত। এ ধরনের প্রতিটি প্রতিষ্ঠানে গড়ে ৩ হাজার ৮২৮টি সাপ্তাহিক আক্রমণ রেকর্ড করা হয়েছে। তার পরই ছিল সরকার-সামরিক ও স্বাস্থ্যসেবা খাত। এর পরিপ্রেক্ষিতে চলতি বছর বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তায় সবচেয়ে বেশি বিনিয়োগ করবে ব্যাংকিং, ফেডারেল বা কেন্দ্রীয় সরকার, টেলিকমিউনিকেশন, পুঁজিবাজার ও স্বাস্থ্যসেবা খাত। অন্যদিকে এ ব্যয়ে সবচেয়ে দ্রুতবর্ধনশীল খাতগুলোর মধ্যে থাকবে গণমাধ্যম, বিনোদন ও জীববিজ্ঞান।

চলতি বছর সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে সতর্ক করেছে টেক জায়ান্ট গুগলও। গুগল ক্লাউড প্লাটফর্মের গবেষকরা আশঙ্কা করছেন, এ সময় সাইবার হামলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুলের ব্যবহার বেড়ে যাবে। হ্যাকাররা জালিয়াতি, পরিচয় চুরি ও নো-ইওর-কাস্টমার (কেওয়াইসি) যাচাইকরণ সিস্টেম হ্যাক করতে ডিপফেক প্রযুক্তি ব্যবহার করতে পারে।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়
প্রযুক্তি সংবাদ

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

হেডফোন ব্যবহারে যেসব বিষয়ে সচেতন হওয়া জরুরি
নির্বাচিত

হেডফোন ব্যবহারে যেসব বিষয়ে সচেতন হওয়া জরুরি

মাইক্রোসফটের ভুল ধরিয়ে ২৫ লাখ টাকা পুরস্কার
নির্বাচিত

মাইক্রোসফটের ভুল ধরিয়ে ২৫ লাখ টাকা পুরস্কার

৪৫ দিন ব্যবহার করে পছন্দ না হলে ফেরত দেওয়া যাবে আইফোন
প্রযুক্তি সংবাদ

আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের নিরাপত্তায় অ্যাপলের নতুন উদ্যোগ

দেশে আসছে অপোর প্রথম ফোল্ডিং স্মার্টফোন
নির্বাচিত

দেশে আসছে অপোর প্রথম ফোল্ডিং স্মার্টফোন

প্রসেসর সরবরাহ ঘাটতির পরও পিসি বিক্রিতে প্রবৃদ্ধি
প্রযুক্তি সংবাদ

প্রসেসর সরবরাহ ঘাটতির পরও পিসি বিক্রিতে প্রবৃদ্ধি

Load More

ট্রেন্ডিং টপিক

২০ হাজারের মধ্যে এই ৫জি ফোনগুলো কিনতে পারবেন
নির্বাচিত

দেশের তৈরি ফোনের দাম কমছে

প্রযুক্তিগত নির্যাতনের শিকার অনেকেই সহায়তা চান না
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তিগত নির্যাতনের শিকার অনেকেই সহায়তা চান না

স্যামসাংয়ের লোগো নকল করে বাজারে ‘সামসুদ্দিন’ চার্জার!
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ের লোগো নকল করে বাজারে ‘সামসুদ্দিন’ চার্জার!

যেসব আধুনিক গ্যাজেট ঘরের কাজ সহজ করবে
কিভাবে করবেন

যেসব আধুনিক গ্যাজেট ঘরের কাজ সহজ করবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ
নির্বাচিত

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ

দেশব্যাপী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘দেখা হয় নাই চক্ষু...

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ মার্চ ২০২৫

সাইবার আক্রমণের শঙ্কায় নিরাপত্তা খাতে ব্যয় বাড়বে ১২ শতাংশের বেশি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix