Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের জটিলতা নিয়ে ঘুরপাক খাচ্ছে টেলিটক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৪ মার্চ ২০২৫
নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের জটিলতা নিয়ে ঘুরপাক খাচ্ছে টেলিটক
Share on FacebookShare on Twitter

আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া টেলিটকের ৩ হাজার কোটি টাকার ফোর-জি মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের সংকট কাটেনি। এ নিয়ে সৃষ্ট জটিলতা নিয়ে ঘুরপাক খাচ্ছে টেলিটক।

তারা কি পুরাতন তিন কোম্পানির মধ্য থেকেই একজনকে নির্বাচন করবে, নাকি তাদের সবার মধ্যে নতুন করে আবার দরপত্র আহ্বান করবে, নাকি আগের প্রতিষ্ঠানগুলোকে বাদ দিয়ে নতুন প্রতিষ্ঠানদের মধ্যে দরপত্র আহ্বান করবে- এ বিষয়গুলো নিয়ে সমাধানের পথ খোঁজা হচ্ছে। এ নিয়ে শিগগিরই অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে (ইআরডি) চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টেলিটক কর্তৃপক্ষ।

ফোর-জি মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের জন্য প্রথমবার আহ্বান করা টেন্ডারে তিনটি কোম্পানি অংশ নিলেও তাদের বিরুদ্ধে সিন্ডিকেট করার অভিযোগ ওঠে। পাশাপাশি কোম্পানিগুলোর বিরুদ্ধে টেন্ডারের শর্ত না মানারও অভিযোগ প্রমাণিত হয় টেন্ডার মূল্যায়ন কমিটির কাছে। সবকিছু বিবেচনা করে শেষ পর্যন্ত তিনটি কোম্পানিকেই অযোগ্য বলে বিবেচনা করা হয়। আর এতেই আটকে যায় ইউনিয়ন পর্যায় পর্যন্ত ফোর-জি মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্ক সম্প্রসারণ।

বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-এর পরামর্শ চেয়ে গত ১৮ ফেব্রুয়ারি চিঠি দেয় টেলিটক। এর পরিপ্রেক্ষিতে গত ২ মার্চ টেলিটককে চিঠির মাধ্যমে নিজেদের মতামত জানিয়েছে বিপিপিএ।

প্রতিষ্ঠানটির পরিচালক( উপসচিব) সাখাওয়াত হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, এরূপ অবস্থায় সব দরপত্র বাতিলের নিয়ম পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালায় উল্লিখিত আছে। এর সঙ্গে আরও বিষদ নীতিমালাও দেওয়া আছে। সেই অনুযায়ী টেলিটক অগ্রসর হতে পারে। প্রকল্পটি জিটুজির আওতাভুক্ত তাই এই বিষয়ে ইআরডির মতামত গ্রহণ করতে পারে।

বিপিপিএর পরামর্শ অনুযায়ী, এখন ইআরডিকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী।

তিনি বলেন, আমরা সরকারি নিয়ম অনুসরণ করছি। এ নিয়ে ইআরডির যে পরিপত্র আছে সেটা পালন করা হবে। তাই বিষয়টি নিয়ে ইআরডি সিদ্ধান্ত দেবে। এই প্রক্ষাপটে বিদ্যমান অযোগ্য ইপিসি কোম্পানিগুলোকে বাদ দিয়ে উচ্চ যোগ্যতাসম্পন্ন আরও নতুন ইপিসি কোম্পানির তালিকার জন্য টেলিটক ইআরডিকে সরাসরি আবেদন করতে পারে।

সংশ্লিষ্টরা জানান, তিনটি কোম্পানি দরপত্রের নিয়ম ভেঙেছে। ফলে এই তিন কোম্পানিকে কালো তালিকাভুক্ত করে নতুন কোম্পানির মধ্যে দরপত্র আহ্বান করা যৌক্তিক।

তাদের মতে, কারসাজির নেতৃত্ব দেওয়া চায়না মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং করপোরেশন কোম্পানি (সিএমইসি) যদি আবারও দরপত্র আহ্বানের সুযোগ পায় তাহলে সংকট ঘনীভূত হবে। সঠিক সিদ্ধান্তই টেলিটককে এই সংকট থেকে বাঁচাতে পারে।

উল্লেখ্য, চায়না মেশিনারিজ আগেও এশিয়ায় দুর্নীতি ও অনিয়মের কারণে চীন সরকারের কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্ত হয়েছিল। ২০১৩ সালে বিটিসিএলের ইনস্টলেশন অব এনজিএন বেসড, টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক ফর ডিজিটাল বাংলাদেশ (এনটিএন) কাজ করার জন্য নির্বাচিত হয়েছিল সিএমইসি। কিন্তু সেই মুহূর্তে দক্ষিণ এশিয়া অঞ্চলে দুর্নীতির কারণে চীন সরকার প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করে। দুর্নীতির বিষয়টি সামনে এলে বিটিসিএলের প্রায় ১৮২ মিলিয়ন ডলারের প্রকল্পটি ভেস্তে যায়।

টেলিটক কর্তৃপক্ষ জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের আমলে ওই প্রকল্পের প্রস্তুতির কাজ শুরু হয়। আর এটা দেখভাল করেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ইউনিয়ন পর্যায় পর্যন্ত ফোর-জি মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। এজন্য চীন জোগান দিচ্ছে ২ হাজার কোটি টাকার অনুদান এবং বাংলাদেশ সরকার দিচ্ছে ৯০০ কোটি টাকা।

জিটুজি প্রকল্পের শর্তানুযায়ী, এ প্রকল্পে অংশগ্রহণের জন্য ইআরডিকে মাত্র তিনটি প্রতিষ্ঠানের নাম নির্ধারণ করে দেওয়া হয়। কোম্পানিগুলো হলো চায়না ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন কনস্ট্রাকশন করপোরেশন (সিআইটিসিসি), ইউনান কনস্ট্রাকশন অ্যান্ড ইনভেস্টমেন্ট হোল্ডিং গ্রুপ (ওয়াইসিআইএইচ) ও চায়না মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং করপোরেশন কোম্পানি (সিএমইসি)।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টেলিটক

এই বিভাগ থেকে আরও পড়ুন

চিপ খাতে স্বস্তিতে শুধু অ্যাপল শঙ্কায় বাকিরা
নির্বাচিত

চিপ সংকটে বিশ্ব, এআই ব্যবহারকারীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা

টেলিকম

শুরু হচ্ছে নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন

গেমিং শিল্প বিকাশে জাতীয় নীতিমালা দরকার
নির্বাচিত

গেমিং শিল্প বিকাশে জাতীয় নীতিমালা দরকার

এক চার্জে ২০০ কিলোমিটার চলবে ইয়ামাহার এই ই-বাইক
অটোমোবাইল

এক চার্জে ২০০ কিলোমিটার চলবে ইয়ামাহার এই ই-বাইক

অটো চিপের সংকট ২০২৩ পর্যন্ত থাকবে
নির্বাচিত

চিপ নির্মাতারা বিনিয়োগ কমিয়ে দিচ্ছে

হ্যাক পাসওয়ার্ড ব্যবহার করছেন না তো? সতর্ক করবে গুগল
কিভাবে করবেন

হ্যাক পাসওয়ার্ড ব্যবহার করছেন না তো? সতর্ক করবে গুগল

Load More

ট্রেন্ডিং টপিক

ডার্ক ওয়েবে ‘৬০ লাখ’ বিডিজবসের সিভি বিক্রির বিজ্ঞাপন, এক কপির দাম ১০০০ ডলার!
প্রযুক্তি সংবাদ

ডার্ক ওয়েবে ‘৬০ লাখ’ বিডিজবসের সিভি বিক্রির বিজ্ঞাপন, এক কপির দাম ১০০০ ডলার!

গ্যালাক্সি এস২৬ সিরিজে ওয়ান ইউআই ৯-এর ষষ্ঠ বিটা, মিলল নতুন এআই টগল
নির্বাচিত

গ্যালাক্সি এস২৬ সিরিজে ওয়ান ইউআই ৯-এর ষষ্ঠ বিটা, মিলল নতুন এআই টগল

শিল্পখাতের সাইবার সুরক্ষায় ক্যাসপারস্কিকে স্বীকৃতি দিল ফ্রস্ট অ্যান্ড সুলিভান
নির্বাচিত

শিল্পখাতের সাইবার সুরক্ষায় ক্যাসপারস্কিকে স্বীকৃতি দিল ফ্রস্ট অ্যান্ড সুলিভান

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট
নির্বাচিত

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

সপ্তাহের সবচেয়ে পঠিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী
প্রযুক্তি সংবাদ

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

ক্যাম্পিং, ভ্যান-লাইফ কিংবা আরভিতে দীর্ঘ ভ্রমণের সময় ইন্টারনেট...

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ

ভূমিকম্পে পরিচিতি বাড়ল জাপানি ড্রোন নির্মাতার

ভূমিকম্পে পরিচিতি বাড়ল জাপানি ড্রোন নির্মাতার

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ মার্চ ২০২৫

নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের জটিলতা নিয়ে ঘুরপাক খাচ্ছে টেলিটক

Techzoom.TV |
TechzoomTV