Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইপিএল নিয়ে প্রতারণার ফাঁদ হোয়াটসঅ্যাপে!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 9 April 2025
আইপিএল নিয়ে প্রতারণার ফাঁদ হোয়াটসঅ্যাপে!
Share on FacebookShare on Twitter

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই কোটি কোটি দর্শকের উন্মাদনা। এই সুযোগকেই কাজে লাগাচ্ছে স্ক্যামাররা। বেটিং লিংকের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলার নতুন কৌশল নিয়েছে তারা। বিশেষ করে হোয়াটসঅ্যাপে সক্রিয় হয়ে উঠেছে এই চক্র। যদি আপনি একটু অসতর্ক হন, তবে খোয়াতে পারেন আপনার ব্যক্তিগত তথ্য ও টাকা!

সম্প্রতি একাধিক ব্যবহারকারী অভিযোগ করেছেন যে, আন্তর্জাতিক নম্বর থেকে তাদের হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে। এসব মেসেজে বলা হচ্ছে, “এই লিংকে ক্লিক করুন এবং আইপিএল বেটিং করে লক্ষাধিক টাকা জিতুন!” অনেকে আবার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, এক্সক্লুসিভ অফারের লোভনীয় প্রস্তাব পাচ্ছেন। কিন্তু এই লিংকে ক্লিক করলেই বিপদ! এসব লিংকে ম্যালওয়্যার থাকতে পারে, যা আপনার মোবাইল থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে নিতে পারে।

অনেকে হয়তো ভাবছেন, “আমি তো শুধু ক্লিক করব, কিন্তু কোনও তথ্য দেব না, তাহলে সমস্যার কী?” কিন্তু বাস্তবে, স্ক্যামাররা অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার করে থাকে। এই লিংকে ক্লিক করলেই আপনার ডিভাইসে একটি ম্যালওয়্যার ইনস্টল হয়ে যেতে পারে, যা আপনার ফোনে সংরক্ষিত ব্যাংক সংক্রান্ত তথ্য, লগইন আইডি, পাসওয়ার্ডসহ ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে।

স্ক্যামে পা দিলে কী ক্ষতি হতে পারে?
ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে: স্ক্যামাররা আপনার ব্যাঙ্কের ডিটেইলস সংগ্রহ করে অনলাইনে টাকা হাতিয়ে নিতে পারে।
ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে: আপনার ফোন নম্বর, ঠিকানা বা অন্যান্য সংবেদনশীল তথ্য ফাঁস হয়ে যেতে পারে।
ডিভাইসে ভাইরাস বা ম্যালওয়্যার ঢুকে যেতে পারে: যা ফোনকে ধীরগতির করে দিতে পারে বা পুরোপুরি হ্যাক করে ফেলতে পারে।
সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি: স্ক্যামাররা আপনার হোয়াটসঅ্যাপ বা অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিতে পারে।

স্ক্যামারদের চিনবেন কিভাবে?
অচেনা আন্তর্জাতিক নম্বর থেকে হঠাৎ কোনও প্রলোভনসঙ্কুল মেসেজ আসছে?
মেসেজে বলা হচ্ছে, এই লিংকে ক্লিক করলেই ইনস্ট্যান্ট রিওয়ার্ড পাবেন?
মেসেজে টাকা ইনকামের অফার দেওয়া হচ্ছে?
কোনও সন্দেহজনক অ্যাপ ডাউনলোড করতে বলা হচ্ছে?
যদি এর মধ্যে কোনও কিছু আপনার মেসেজের সাথে মিলে যায়, তাহলে বুঝবেন এটি একটি স্ক্যাম!

কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন?
অচেনা নম্বর থেকে আসা কোনও লিংকে ক্লিক করবেন না। সন্দেহজনক কোনও মেসেজ পেলেই সেটি এড়িয়ে চলুন।
হোয়াটসঅ্যাপের প্রাইভেসি সেটিংস পরিবর্তন করুন, যেন অচেনা কেউ আপনাকে কোনও গ্রুপে যোগ করতে না পারে।
যদি কোনও সন্দেহজনক নম্বর থেকে মেসেজ আসে, সঙ্গে সঙ্গে ব্লক করুন এবং রিপোর্ট করুন।
কোনো অফার বা বেটিং লিংকের প্রলোভনে পা দেবেন না। আইপিএল উপভোগ করুন, কিন্তু সতর্ক থাকুন!
দ্বিতীয় স্তরের নিরাপত্তা (Two-Factor Authentication) চালু করুন। এতে আপনার অ্যাকাউন্ট আরও নিরাপদ থাকবে।
বিশ্বস্ত ও অফিশিয়াল সোর্স ছাড়া কোনও অ্যাপ ডাউনলোড করবেন না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইউটিউবে কণ্ঠশিল্পী ঈর্ষা পাপড়ির নতুন গান
সোশ্যাল মিডিয়া

ইউটিউবে কণ্ঠশিল্পী ঈর্ষা পাপড়ির নতুন গান

হাজী এয়ার ট্রাভেলসের কোটি টাকা আত্মসাৎ: রিমান্ডে ফ্লাইট এক্সপার্টের দুই কর্মকর্তা
অর্থ ও বাণিজ্য

হাজী এয়ার ট্রাভেলসের কোটি টাকা আত্মসাৎ: রিমান্ডে ফ্লাইট এক্সপার্টের দুই কর্মকর্তা

ইউএসবি-সি কেবল ব্যবহারে সতর্ক করবে ক্রোমবুক
নির্বাচিত

যাদের কম্পিউটারে আর চলবে না গুগল ক্রোম

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

এপিএসি অঞ্চলে সাইবার নিরাপত্তা শক্তিশালী করতে ক্যাসপারস্কির নতুন উদ্যোগ

লঞ্চ হতে চলেছে মোটোরোলার নতুন দুই ফোন, জেনে নিন সম্ভাব্য স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

লঞ্চ হতে চলেছে মোটোরোলার নতুন দুই ফোন, জেনে নিন সম্ভাব্য স্পেসিফিকেশন

মঙ্গলে গ্রহের পৃষ্ঠে মহাকাশযান নামানোর রুদ্ধশ্বাস মুহূর্তের অপেক্ষায় নাসা
প্রযুক্তি সংবাদ

চাঁদে যাচ্ছে আরব আমিরাতের মহাকাশযান

Load More

ট্রেন্ডিং টপিক

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি
নির্বাচিত

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল
বিবিধ

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

উপহার হিসেবে শেয়ার পেয়েছেন ওয়ালটন হাই-টেকের পরিচালক

ইলেকট্রিক স্কুলবাস আমদানিতে শুল্ককর অব্যাহতি দিল এনবিআর
অর্থ ও বাণিজ্য

মোবাইল ফোনসহ ১১ খাত এনবিআরের অনলাইন ভ্যাট রিটার্নের আওতায়

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 April 2025

আইপিএল নিয়ে প্রতারণার ফাঁদ হোয়াটসঅ্যাপে!

Techzoom.TV |
TechzoomTV