Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোন ও সামাজিক মাধ্যমের আসক্তি থেকে মুক্তির উপায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
স্মার্টফোন ও সামাজিক মাধ্যমের আসক্তি থেকে মুক্তির উপায়
Share on FacebookShare on Twitter

তথ্যপ্রযুক্তির যুগে স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। জরুরি যোগাযোগ থেকে শুরু করে তথ্য আদান-প্রদান, বিনোদন, এমনকি অফিসের কাজ—সবকিছুই করা যাচ্ছে এ ছোট পর্দার যন্ত্রে। কিন্তু সুবিধার পাশাপাশি স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার অনেকের জন্য আসক্তিতে রূপ নিয়েছে। শুধু সময়ের অপচয়ই নয়, নেতিবাচক প্রভাব ফেলছে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপরও। তবে সচেতনতা ও কিছু কার্যকর পদক্ষেপের মাধ্যমে এ আসক্তি কমানো সম্ভব।

আসক্তির মাত্রা ও প্রভাব

মনোবিজ্ঞানীরা বলেন, স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা এতে আসক্ত হয়ে পড়েন। নোটিফিকেশন, রিঅ্যাকশন, কমেন্টস—এসব মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ করে, যা আনন্দের অনুভূতি দেয়। ফলে বারবার ফোন হাতে নেয়ার প্রবণতা বাড়ে।

তরুণ ও শিশু-কিশোরদের মধ্যে আসক্তি বাড়ার মাত্রা বেশি। গেম, কার্টুন বা সামাজিক মাধ্যমে অতিরিক্ত সময় কাটানো তাদের মানসিক বিকাশ ও পড়াশোনায় বাধা সৃষ্টি করছে। মানসিক স্বাস্থ্যের ওপর এর প্রভাবও উল্লেখযোগ্য। বিশেষজ্ঞরা জানান, অতিরিক্ত স্ক্রিন টাইম উদ্বেগ, বিষণ্ণতা, ঘুমের সমস্যা ও সামাজিক সম্পর্কের অবনতির কারণ হতে পারে। শিশুদের ক্ষেত্রে এটি মানসিক বিকৃতি, স্থূলতা, এমনকি ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ায়।

আসক্তি কমানোর উপায়

কিছু সহজ পদক্ষেপ নিলেই স্মার্টফোন ও সামাজিক মাধ্যমের আসক্তি নিয়ন্ত্রণ করা সম্ভব। কয়েকটি কার্যকর উপায় তুলে ধরা হলো:

সময়সীমা নির্ধারণ করুন: সামাজিক মাধ্যম ব্যবহারের জন্য নির্দিষ্ট সময় ঠিক করে নিন। উদাহরণস্বরূপ, রাতের খাবারের পর ১৫-২০ মিনিট। ‘ফ্রিডম’ বা ‘স্টে ফ্রি অ্যাপ’ ব্যবহার করে যেকোনো অ্যাপ নির্দিষ্ট সময়ের জন্য ব্লক করা যায়।

নোটিফিকেশন বন্ধ করুন: অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করে দিন। শুধু গুরুত্বপূর্ণ যোগাযোগের জন্য নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপের নোটিফিকেশন চালু রাখুন। এতে ফোন বারবার চেক করার প্রবণতা কমবে।

স্ক্রিনটাইম-মুক্ত সময় ও এলাকা: বাড়িতে কিছু সময় বা জায়গা নির্ধারণ করুন, যেখানে ফোন ব্যবহার করা যাবে না। ঘুমানোর সময় ফোন বালিশের পাশে না রেখে অন্য ঘরে অথবা হাতের নাগাল থেকে দূরে রাখুন।

ডিজিটাল ডিটক্স: সপ্তাহে একটি দিন বা কয়েক ঘণ্টা ফোন থেকে সম্পূর্ণ দূরে থাকার চেষ্টা করুন। এ সময় বই পড়া, ব্যায়াম বা পরিবারের সঙ্গে সময় কাটানোর মতো কাজে মন দিন। বিশেষজ্ঞদের মতে, তিনদিন ফোন ব্যবহার না করা আসক্তি কমাতে বড় ভূমিকা রাখে।

বিকল্প কাজে মনোযোগ: ফোনের পরিবর্তে সৃজনশীল কাজে সময় ব্যয় করুন। শিশুদের ক্ষেত্রে বাইরে খেলাধুলা, নাচ, গান বা আঁকার মতো কার্যকলাপে উৎসাহিত করুন। প্রাপ্তবয়স্করা নতুন কিছু শেখা, যেমন রান্না বা বাগান করার মতো কাজে মন দিতে পারেন।

মননশীলতার চর্চা: মাইন্ডফুলনেস বা ধ্যানের মাধ্যমে মানসিক চাপ কমানো যায়। এটি ফোনের প্রতি অবচেতন নির্ভরতা কমাতে সাহায্য করে।

সমাজ ও পরিবারের ভূমিকা

আসক্তি কমাতে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবকদের উচিত শিশুদের সামনে ফোনের ব্যবহার সীমিত করা। শিশুরা অনুকরণপ্রিয়, তাই বড়দের ফোন ব্যবহার দেখলে তারাও আগ্রহী হয়। এছাড়া স্কুল-কলেজে ও সামাজিকভাবে সচেতনতামূলক প্রচারণা চালানো যেতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভুয়া ফেসবুক আইডির ফাঁদ: নারীরা কীভাবে বাঁচবেন ও সতর্ক থাকবেন
প্রযুক্তি পরামর্শ

ভুয়া ফেসবুক আইডির ফাঁদ: নারীরা কীভাবে বাঁচবেন ও সতর্ক থাকবেন

প্রাইভেসি রক্ষায় ডেস্কটপে ব্রাউজিং হিস্ট্রি মুছবেন যেভাবে
কিভাবে করবেন

প্রাইভেসি রক্ষায় ডেস্কটপে ব্রাউজিং হিস্ট্রি মুছবেন যেভাবে

অনলাইনে নিরাপদ থাকতে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করবেন যেভাবে
নির্বাচিত

অনলাইনে নিরাপদ থাকতে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করবেন যেভাবে

কিভাবে করবেন

আইফোনের ব্যাটারি সেভ করার উপায়

গুগল জেমিনি ৩.১ প্রো (Gemini 3.1 Pro): বিনামূল্যে ব্যবহারের ৫টি সেরা উপায়
নির্বাচিত

গুগল জেমিনি ৩.১ প্রো (Gemini 3.1 Pro): বিনামূল্যে ব্যবহারের ৫টি সেরা উপায়

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

রামপুরায় চোরাই ও যন্ত্রাংশবিহীন মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ১
বিবিধ

রামপুরায় চোরাই ও যন্ত্রাংশবিহীন মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ১

আসছে আইফোন ১৮ প্রো: থাকছে প্রথম ২ ন্যানোমিটার চিপ ও ডিএসএলআর ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

আসছে আইফোন ১৮ প্রো: থাকছে প্রথম ২ ন্যানোমিটার চিপ ও ডিএসএলআর ক্যামেরা

পুরানো অ্যানড্রয়েড ফোন নতুনের মতো ফাস্ট করার ৫টি সহজ উপায়
নির্বাচিত

পুরানো অ্যানড্রয়েড ফোন নতুনের মতো ফাস্ট করার ৫টি সহজ উপায়

আইএফআইসি ব্যাংকে মেহমুদের পারিবারিক কমিশন বাণিজ্য: সংকটে প্রাতিষ্ঠানিক সুশাসন
অর্থ ও বাণিজ্য

আইএফআইসি ব্যাংকে মেহমুদের পারিবারিক কমিশন বাণিজ্য: সংকটে প্রাতিষ্ঠানিক সুশাসন

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফাঁস হলো ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’র ডামি মডেল
নির্বাচিত

ফাঁস হলো ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’র ডামি মডেল

আগামী সেপ্টেম্বর মাসে আইফোন ১৮ প্রো সিরিজের পাশাপাশি...

ভারতে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা

ভারতে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা

বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত

বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত

ডিবিএইচ এর সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ডিবিএইচ এর সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ এপ্রিল ২০২৫

স্মার্টফোন ও সামাজিক মাধ্যমের আসক্তি থেকে মুক্তির উপায়

Techzoom.TV |
TechzoomTV