Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যান্ড্রয়েড অ্যাপের নজরদারি এড়াতে চার সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
অ্যান্ড্রয়েড অ্যাপের নজরদারি এড়াতে চার সতর্ক সংকেত
Share on FacebookShare on Twitter

স্মার্টফোনের ব্যাটারি অস্বাভাবিকভাবে ফুরিয়ে যাওয়া বা হঠাৎ ডাটা ব্যবহারে উল্লম্ফন—অনেকেই এসব ঘটনাকে সাধারণ প্রযুক্তিগত সমস্যা বলে ধরে নেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, এগুলো হতে পারে গোপন কোনো অ্যাপের কাজ, যা ব্যবহারকারীর গতিবিধি ও আচরণ চুপিসারে নজরে রাখছে। এ ধরনের অ্যাপ অনেক সময় নীরবে ব্যাকগ্রাউন্ডে চলে। ফলে এগুলো শনাক্ত করা কঠিন, কিন্তু কিছু সতর্ক সংকেত লক্ষ করা যায়

● প্রয়োজনের বাইরে অতিরিক্ত পারমিশন চাওয়া

কোনো অ্যাপ যখন মূল কাজের সঙ্গে সম্পর্কহীন অনুমতি চায়, তা হতে পারে সন্দেহজনক আচরণের স্পষ্ট ইঙ্গিত। উদাহরণস্বরূপ, একটি সাধারণ ফ্ল্যাশলাইট অ্যাপ যদি কনট্যাক্ট, মাইক্রোফোন বা লোকেশনের অনুমতি চায়, তাহলে বিষয়টি সতর্কতার চোখে দেখা উচিত বলে মনে করেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। তারা এ প্রবণতাকে বলছেন ‘পারমিশন ক্রিপ’। অনেক অ্যাপ নিজস্ব কার্যকারিতার বাইরেও অতিরিক্ত ডাটা চায়—কখনো বিশ্লেষণের জন্য আবার কখনো তৃতীয় পক্ষকে বিক্রির উদ্দেশ্যে। বিশেষজ্ঞদের পরামর্শ, নতুন অ্যাপ ইনস্টল করার আগে এর অনুমতি চাহিদা ভালোভাবে পড়ে দেখা উচিত। পাশাপাশি যেসব অ্যাপ এরই মধ্যে ইনস্টল রয়েছে, সেগুলোকে দেয়া পারমিশন নিয়মিত পর্যালোচনা করাও গুরুত্বপূর্ণ। অ্যাপের যদি কোনো তথ্য ব্যবহারের যুক্তিযুক্ত কারণ না থাকে, তবে সে অ্যাকসেস প্রত্যাহার করাই ভালো।

● ব্যাটারি অতিদ্রুত ফুরিয়ে যাওয়া

ব্যবহারকারীর অভ্যাসে কোনো পরিবর্তন না এলেও যদি ফোনের ব্যাটারি অস্বাভাবিকভাবে দ্রুত ফুরিয়ে যায়, তবে সেটি হতে পারে গোপনে কোনো অ্যাপ চালু থাকার লক্ষণ। বিশেষজ্ঞরা বলছেন, অনেক সময় ট্র্যাকিং অ্যাপ ব্যাকগ্রাউন্ডে সক্রিয় থাকে। এর মধ্যে জিপিএস চালু রাখা, সার্ভারের সঙ্গে সিংক করা বা অডিও রেকর্ডিংয়ের মতো কার্যকলাপও থাকতে পারে। এগুলো ব্যাটারির ওপর বড় ধরনের প্রভাব ফেলে।

● হঠাৎ লোকেশন আইকন দেখা

আরেকটি সতর্ক সংকেত হলো কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই ফোনের স্ট্যাটাস বারে হঠাৎ লোকেশন আইকন দেখা যাওয়া। অনেক সময় ফোনে কোনো ম্যাপ, রাইড-শেয়ারিং অ্যাপ বা লোকেশন-ভিত্তিক সেবা ব্যবহার না করেও যদি বারবার লোকেশন আইকন দেখা যায়। এটা হতে পারে কোনো সতর্কতা সংকেত। বিশেষজ্ঞরা বলছেন, যদি শুধু বার্তা পড়া কিংবা ইন্টারনেট ব্রাউজ করার সময় এ আইকন দেখা যায়, তবে কোনো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে লোকেশনসংক্রান্ত তথ্য সংগ্রহ করছে বলে ধরে নেয়া যায়।

অ্যান্ড্রয়েড ডিভাইসে আইকনটি দেখা মানে, কোনো অ্যাপ ফোনের জিপিএস সিস্টেমে প্রবেশ করেছে। এ প্রবেশ ব্যবহারকারীর অজ্ঞাতে ঘটলে গোপন নজরদারির ইঙ্গিত হতে পারে।

● অস্বাভাবিকভাবে ডাটা শেষ হওয়া

অনেক সময় স্ট্রিমিং, বড় ফাইল ডাউনলোড বা অ্যাপ আপডেট না হয়ে মোবাইল ডাটা অস্বাভাবিকভাবে দ্রুত ফুরিয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, এটি হতে পারে ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপের ডাটা ব্যবহারের ইঙ্গিত। মাসিক ডাটা ব্যবহারের সীমা দ্রুত শেষ হয়ে যাওয়ার পেছনে অনেক সময় গোপন অ্যাপের কার্যকলাপ দায়ী থাকে বলে দাবি তাদের। এ ধরনের ট্র্যাকিং অ্যাপ প্রায়ই ব্যবহারকারীর আচরণ ও বিশ্লেষণমূলক তথ্য নীরবে দূরবর্তী সার্ভারে পাঠায়। ব্যবহারকারীর চোখে পড়ে না এমন প্রক্রিয়া ধীরে ধীরে মোবাইল ডাটার বড় অংশ ব্যবহার করে ফেলে। মেকইউজঅব অবলম্বনে

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভুল তথ্য নিয়ে ঘুরছে করোনাভাইরাস
প্রযুক্তি সংবাদ

ভুল তথ্য নিয়ে ঘুরছে করোনাভাইরাস

দারুণ পারফরম্যান্সের প্রত্যাশা পূরণে ফিরে আসছে রিয়েলমির জনপ্রিয় নাম্বার সিরিজ
প্রযুক্তি সংবাদ

দারুণ পারফরম্যান্সের প্রত্যাশা পূরণে ফিরে আসছে রিয়েলমির জনপ্রিয় নাম্বার সিরিজ

স্যামসাং-শাওমি নয়, সর্বাধিক বিক্রিত স্মার্টফোন কোনটি জানুন
নির্বাচিত

স্যামসাং-শাওমি নয়, সর্বাধিক বিক্রিত স্মার্টফোন কোনটি জানুন

১ আগস্ট থেকে বন্ধ হচ্ছে অবৈধ হ্যান্ডসেট
নির্বাচিত

১ আগস্ট থেকে বন্ধ হচ্ছে অবৈধ হ্যান্ডসেট

যেভাবে জানবেন আপনার ফোনের ক্ষতিকর রেডিয়েশন কত
নির্বাচিত

যেভাবে জানবেন আপনার ফোনের ক্ষতিকর রেডিয়েশন কত

ইনফিনিক্সের ‘ঈদ ধামাকা’ ক্যাম্পেইনে উপহার, চমক আর আনন্দের ছোঁয়া
প্রযুক্তি সংবাদ

ইনফিনিক্সের ‘ঈদ ধামাকা’ ক্যাম্পেইনে উপহার, চমক আর আনন্দের ছোঁয়া

Load More

ট্রেন্ডিং টপিক

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮
ফিচার

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস
প্রযুক্তি সংবাদ

লেক ওন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’, ট্রাম্পের সিদ্ধান্তে গুগল ম্যাপসে পরিবর্তন

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?
প্রযুক্তি সংবাদ

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি
টেলিকম

জ্বালানি সংকট দীর্ঘ হলে ইন্টারনেট সেবায় বিপর্যয়ের আশঙ্কা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক...

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ এপ্রিল ২০২৫

অ্যান্ড্রয়েড অ্যাপের নজরদারি এড়াতে চার সতর্ক সংকেত

Techzoom.TV |
TechzoomTV