Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভার্চুয়াল রিয়েলিটির পথে ফেসবুক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৩ আগস্ট ২০২১
ভার্চুয়াল রিয়েলিটির পথে ফেসবুক
Share on FacebookShare on Twitter

আপনি অফিস কিংবা ঘরে বসে আছেন, কিন্তু চাইলেই কল্পনায় চলে যেতে পারেন কোনো সমুদ্রে সৈকতে কিংবা অন্য কোথাও। মানুষের এই কল্পনাকে বাস্তবে রূপ দিতে দীর্ঘদিন ধরে অর্থ লগ্নি আর প্রচেষ্টা চলছে। ডিজিটাল দুনিয়ার সঙ্গে মিশেল ঘটিয়ে মানুষকে তার বাস্তবের কাছাকাছি নিয়ে যেতেই কাজ করবে মেটাভার্স।

কয়েক বছর ধরেই এমন রিয়েলিটির দিকে এগোতে বিপুল অঙ্কের বিনিয়োগ শুরু হয়েছে। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ মনে করেন, নতুন এ প্রযুক্তি ইন্টারনেট দুনিয়ায় বিপ্লব হয়ে আসবে। তাই তো এমন প্রযুক্তি তৈরির কাজও শুরু করেছেন তিনি।

১৯৯২ সালে নিল স্টিফেনসনের ‘স্নো ক্র্যাশ’ উপন্যাসের চরিত্ররা ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট ব্যবহার করে ডিজিটাল বিশ্বে বসবাসের গল্প হয়ে ওঠেন। সিলিকন ভ্যালির প্রকৌশলীদের কাছে এ উপন্যাস দারুণ জনপ্রিয়তা পায়। বলা হচ্ছে, ওই উপন্যাসের প্রভাবেই তৈরি হচ্ছে মেটাভার্স। বিভিন্ন কোম্পানি বিপুল পরিমাণ বিনিয়োগ করছে এ প্রযুক্তিতে। পিছিয়ে নেই জুকারবার্গও।

মার্ক জুকারবার্গ জানান, তার কোম্পানি মেটাভার্সের নিজস্ব ভার্সন তৈরি করবে। তার জন্য কোম্পানির মধ্যে একটি বিশেষ টিম তৈরি করেন তিনি। টেক ওয়েবসাইট দ্য ভার্জে দেয়া সাক্ষাৎকারে জুকারবার্গ বলেন, ‘এটা প্রযুক্তি দুনিয়ার পরবর্তী বড় অধ্যায় হতে চলেছে। আগামী পাঁচ বছরে সোশ্যাল মিডিয়া কোম্পানি থেকে মেটাভার্স কোম্পানিতে পরিণত হবে ফেসবুক।’

এ বিষয়ে টিমের কার্যনির্বাহী এন্ড্রু বোসওর্থ বলেন, এই টিমটি মূলত ফেসবুকের ভার্চুয়াল রিয়েলিটির একটি অংশ হিসেবে কাজ করবে।

শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের দুটো দিক ছিল। ফেসবুকে তথ্য প্রচার করা, সেটা রাজনৈতিক বা সামাজিক বা অর্থনৈতিক হোক। পরে এটি রাজনীতিবিদদের জন্য সাপেবর হয়ে ওঠে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করোনাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ তুলে মানুষের মৃত্যুর জন্য দায়ী করেন। পরে ফেসবুক তাদের করোনায় মানুষকে সচেতন করার ও ভ্যাকসিনের তথ্যগুলো তুলে ধরার ডাটা উপস্থাপন করলে বাইডেন কিছুটা নমনীয়তা দেখান।

ফেসবুকের আরেকটি দিক হচ্ছে এর ব্যবহারকারীর সংখ্যা। বিশেষ করে ছোট ছোট বিনিয়োগকারী, উদ্যোক্তা, বিজ্ঞাপনদাতা ফেসবুক ছাড়া কল্পনা করতে পারে না। গত ২৮ জুলাই ফেসবুক তার তথ্য-উপাত্ত তুলে ধরে এক জরিপের ফলাফলে। এতে দেখা যায়, ফেসবুকের রাজস্ব আয় বেড়েছে ৫৬ শতাংশ। এ অর্থবছরে শেয়ার একশ বিলিয়ন পার করবে বলেও আশাবাদী তারা।

কীভাবে এ সাফল্য ঘরে তুলছে ফেসবুক। একটি হচ্ছে বিশ্বে এখন ফেসবুকের দৈনিক ব্যবহারকারী ২ দশমিক ৯ বিলিয়ন। বলা যায় সামাজিক নেটওয়ার্কই এর মূলমন্ত্র। ফটো শেয়ারিং অ্যাপস ইনস্টাগ্রাম, বার্তা আদান প্রদানের জন্য হোয়াটস অ্যাপ এবং মেসেঞ্জার। এগুলোর ব্যবহার মানুষের অভ্যাসে পরিণত হয়েছে।

ফেসবুকের সক্রিয় অ্যাপগুলোর অনেক ইতিবাচক দিকও আছে। বিশেষ করে করোনা মহামারিতে অনেকেই উপকৃত হচ্ছেন। কিছু অভিযোগ থাকা সত্ত্বেও এটি বিজ্ঞাপনদাতাদের জন্যও অনেক বড় প্লাটফর্ম।।

ফেসবুকের মূল আয়ের উৎস বিজ্ঞাপন কৌশল। শুধু বিজ্ঞাপন থেকেই আয় আসে ৯৮ শতাংশ। ফেসবুকের আধিপত্যের আরেক প্লাটফর্ম ইনস্ট্রাম, যেখান থেকে গত বছর আয় হয়েছে ৫৫ বিলিয়ন ডলার। ২০১২ সালে চালু করা ইনস্টাগ্রাম যার শেয়ার ছিল ১ বিলিয়ন এখন তা ২০ বিলিয়ন।

ডেবরা উইলিয়ামসন নামে একজন ই-মার্কেটার বলেন, বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে ডাটা, কল বাবদ দ্বিগুণ লাভ করে অন্যদের চেয়ে। প্রত্যেক ব্যবহারকারী বাবদ সে পায় ৮ ডলার, যা টুইটারের চেয়েও বেশি। তারা ব্যবহারকারীর প্রতিটি দিক চিহ্নিত করে যা অনলাইনে বিজ্ঞাপনের আওতায় আনা যায়। যদি তারা বিজ্ঞাপন দেখে পণ্য কিনে সেটিও।

এমনকি অনেক চীনা বিনিয়োগকারীও টাকা ঢেলেছে ফেসবুকে। ফেসবুক অ্যাপ চীনে নিষিদ্ধ। কিন্তু চীনের বিনিয়োগকারীরা ওয়েস্টার্ন কাস্টমারদের জন্য এ আমেরিকান অনলাইন মার্কেটে বিনিয়োগ করেন। করোনাকালে দেখা গেছে, আমেরিকান বয়স্করা গড়ে ৩৫ মিনিট ব্যবহার করেন ফেসবুক অ্যাপ।

২০১৬ সালের পর থেকে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয় ফেসবুককে। মামলার মতো আইনি জটিলতাও মোকাবিলা করতে হচ্ছে তাদের। ই-কর্মাস সাইটেও আমাজনের মতো প্রতিষ্ঠানকে ব্যবসায়িক দিক থেকে মোকাবিলা করতে হচ্ছে।

গেমিংয়ের ক্ষেত্রেও প্রতিযোগিতা বেড়েছে অনেক। ডিজিটাল মার্কেটে এবার ফেসবুক আরেকটি দিক উন্মোচন করতে যাচ্ছে, সেটি হলো এই মেটাভার্স। ফলে ফেসবুক এমন একটি প্রযুক্তিতে লগ্নি করছে, যেখানে সংস্থাটি মনে করে মানুষ এক জায়গায় বসে অন্য জায়গায় থাকার অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন। তার জন্য অ্যাকুলাসের মতো ব্র্যান্ড অধিগ্রহণ করে যুক্তরাষ্ট্রের সোশ্যাল কোম্পানিটি। জুকারবার্গ স্বীকার করেন যে, এখন বাজারে যে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটগুলো রয়েছে, তা দৈনন্দিন ব্যবহারের তুলনায় কিছুটা বড়। বিশেজ্ঞরা বলছেন, নতুন প্রযুক্তিতে ফেসবুক আগামী পাঁচ বছরে কতটা সফল হবে তা এখনই বলা মুশকিল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইনে জমজমাট করোনা সুরক্ষা পণ্যের ব্যবসা
ই-কমার্স

অনলাইনে জমজমাট করোনা সুরক্ষা পণ্যের ব্যবসা

মোবাইল ফটোগ্রাফিতে নতুন যুগ: শাওমি ও লাইকার ‘কৌশলগত সহ-সৃষ্টি’র ঘোষণা
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফটোগ্রাফিতে নতুন যুগ: শাওমি ও লাইকার ‘কৌশলগত সহ-সৃষ্টি’র ঘোষণা

স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফোনের হারিয়ে যাওয়া সাত ফিচার

তিউনিসিয়ায় লকডাউন নিয়ন্ত্রণে রোবট পুলিশ
নির্বাচিত

তিউনিসিয়ায় লকডাউন নিয়ন্ত্রণে রোবট পুলিশ

নিরাপদ ক্লাউড পরিষেবা দিতে আইসিটি বিভাগের নতুন উদ্যোগ
নির্বাচিত

নিরাপদ ক্লাউড পরিষেবা দিতে আইসিটি বিভাগের নতুন উদ্যোগ

ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে চাই: তথ্য প্রযুক্তি মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে চাই: তথ্য প্রযুক্তি মন্ত্রী

Load More

ট্রেন্ডিং টপিক

কার্টুনের মাধ্যমে সড়ক নিরাপত্তা সচেতনতায় দৃক গ্যালারিতে পাঠাও-এর বিশেষ প্রদর্শনী
অটোমোবাইল

কার্টুনের মাধ্যমে সড়ক নিরাপত্তা সচেতনতায় দৃক গ্যালারিতে পাঠাও-এর বিশেষ প্রদর্শনী

ভিয়েতনামে ফাইভজি সরঞ্জাম সরবরাহ করবে হুয়াওয়ে ও জিটিই
নির্বাচিত

হুয়াওয়েকে যন্ত্রাংশ সরবরাহ, বোশকে ৩ কোটি ৬০ লাখ ডলার জরিমানা যুক্তরাষ্ট্রের

ইন্টারনেটের ‘জিপিএস’ ও বিজিবি হাইজ্যাকিং: বিষয়টি আসলে কী?
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেটের ‘জিপিএস’ ও বিজিবি হাইজ্যাকিং: বিষয়টি আসলে কী?

দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান
অর্থ ও বাণিজ্য

দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফুটবল বিশ্বকাপের মাঠে সাড়াজাগানো ৫ প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

ফুটবল বিশ্বকাপের মাঠে সাড়াজাগানো ৫ প্রযুক্তি

প্রযুক্তির ছোঁয়ায় দ্রুত বদলে যাচ্ছে চেনা পৃথিবী। খেলাধুলার...

ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন নেওয়া হবে ২৮ জুন থেকে

ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন নেওয়া হবে ২৮ জুন থেকে

কার্টুনের মাধ্যমে সড়ক নিরাপত্তা সচেতনতায় দৃক গ্যালারিতে পাঠাও-এর বিশেষ প্রদর্শনী

কার্টুনের মাধ্যমে সড়ক নিরাপত্তা সচেতনতায় দৃক গ্যালারিতে পাঠাও-এর বিশেষ প্রদর্শনী

কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল এবিজি ফাউন্ডেশন

কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল এবিজি ফাউন্ডেশন

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৩ আগস্ট ২০২১

ভার্চুয়াল রিয়েলিটির পথে ফেসবুক

Techzoom.TV |
TechzoomTV