Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নগদের অনিয়ম ধরতে ফরেনসিক অডিটে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
নগদের অনিয়ম
Share on FacebookShare on Twitter

মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’–এর অনিয়ম ধরতে ফরেনসিক নিরীক্ষা না করার নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রিট খারিজের ফলে নগদের দুর্নীতি তদন্তে ফরেনসিক অডিটে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

একজন শেয়ারহোল্ডারের পক্ষে করা এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার (২১ মে) হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজী’র সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার নওশাদ জমির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ব্যারিস্টার ওসমান চৌধুরী, সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) ইমরুল কায়েছ রানা, সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্না সুলতানা ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইমামুর মুশফিকুর।

ফরেনসিক নিরীক্ষা হলো, কোনো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের বিস্তারিত খতিয়ে দেখা, যার মাধ্যমে যেকোনো জালিয়াতি ও অনিয়ম খুঁজে বের করা সম্ভব। সাধারণত এ নিরীক্ষায় কোনো অনিয়ম ধরা পড়লে তা আইনি পদক্ষেপ গ্রহণে ব্যবহার করা হয়। বাংলাদেশের আর্থিক খাতে ফরেনসিক নিরীক্ষা তেমন দেখা যায় না।

নগদের মালিকানার সঙ্গে আওয়ামী লীগের প্রভাবশালীরা যুক্ত। ফলে বিদায়ী সরকারের সময়ে কোনো নিয়ন্ত্রক সংস্থাই এটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। নগদের মালিকানার সঙ্গে বিভিন্ন সময় যুক্ত ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকনের স্ত্রী রেজওয়ানা নূর, সাবেক সংসদ সদস্য নাহিম রাজ্জাক ও রাজী মোহাম্মদ ফখরুল।

এদিকে নগদের অনিয়ম ধরতে ফরেনসিক নিরীক্ষা সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২১ আগস্ট ‘নগদ’কে পরিচালনা করার জন্য বাংলাদেশ ব্যাংক প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেয়। পরদিন প্রশাসক নিয়োগ করা হয় কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে। পাশাপাশি ছয়জন কর্মকর্তাকে ‘সহায়ক কর্মকর্তা’ হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২৩ আগস্ট বাংলাদেশ ব্যাংক ও ডাক বিভাগের কর্মকর্তারা নগদের কার্যালয়ে গিয়ে পুরো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেন।

নগদ এখন আগের মতোই স্বাভাবিক কার্যক্রম চালাচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। প্রতিষ্ঠানটিতে আগে নিয়োগ পাওয়া কর্মীরাই দায়িত্ব পালন করছেন। শুধু সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানভীর আহমেদ, নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ ও ঊর্ধ্বতন কর্মকর্তা মারুফুল ইসলাম দায়িত্বে নেই। তারা প্রত্যেকেই নগদের মালিকানার সঙ্গেও যুক্ত।

এদিকে নানা অনিয়ম-বিচ্যুতি ধরা পড়ায় পূর্ণাঙ্গ তথ্য ও সুবিধাভোগী ব্যক্তিদের খুঁজে বের করতে নগদের সার্বিক কার্যক্রমের ওপর ফরেনসিক নিরীক্ষা করার জন্য ডাক অধিদপ্তরকে চিঠি দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রশাসক। চিঠিতে ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’–এর ২০২৩-২৪ অর্থবছরের নিয়মিত অডিট তথা নিরীক্ষা এবং বিগত অর্থবছরগুলোর সব কাজের ফরেনসিক নিরীক্ষার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।

ডাক অধিদপ্তরের মহাপরিচালককে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, নগদের ২০২৩-২৪ অর্থবছরের আর্থিকসহ সব কাজের নিয়মিত নিরীক্ষা করা প্রয়োজন। এছাড়া নগদের বিগত অর্থবছরগুলোর আর্থিকসহ সব কাজের গুণাগুণ বিচারের জন্য ফরেনসিক নিরীক্ষা করা প্রয়োজন মর্মে প্রতীয়মান হয়েছে। তাই নগদের ২০২৩-২৪ অর্থবছরের নিয়মিত নিরীক্ষা এবং বিগত অর্থবছরগুলোর আর্থিকসহ সব কাজের ফরেনসিক নিরীক্ষার প্রয়োজনে উদ্যোগ নিতে অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।

জানা গেছে, চিঠি দেওয়ার পর বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ডাক অধিদপ্তরের আলোচনা হয়েছে। এতে ফরেনসিক নিরীক্ষার বিষয়ে উভয়পক্ষ একমত হয়। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, নগদের কার্যক্রমের ওপর ফরেনসিক নিরীক্ষা পরিচালনার ব্যাপারে আলোচনা চলছে। সবাই একমত পোষণ করেছেন। নিরীক্ষা হলেই প্রকৃত চিত্র বেরিয়ে আসবে।

অপরদিকে, নগদে বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত প্রশাসককে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে রাজধানীর বনানী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার। জিডিতে তিনি প্রতিষ্ঠানটির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানভীর আহমেদ মিশুকের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
জিডিতে একটি ফোন নম্বরের উল্লেখ করে বদিউজ্জামান দিদার জানান, ৪ সেপ্টেম্বর তার মুঠোফোনে নগদের সাবেক সিইও তানভীর মিশুক হোয়াসটঅ্যাপের মাধ্যমে খুদে বার্তা পাঠিয়েছেন। তিনি ওই খুদে বার্তার বক্তব্যে ‘এক ধরনের হুমকি বোধ’ করছেন। সেজন্য তিনি জিডি করেছেন।

নগদের কার্যক্রমে বিঘ্ন ঘটানোর অভিযোগ উঠেছে তানভীর আহমেদ মিশুকের বিরুদ্ধে। এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। নগদে যখন প্রশাসক বসানোর সিদ্ধান্ত হয়, তখন তিনি বিদেশে অবস্থান করছিলেন এবং এখনো দেশে ফেরেননি বলে জানা গেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: কোটি টাকা নিয়ে উধাও নগদনগদনগদ ডিজিটাল ব্যাংকনগদের অনিয়ম

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগল ম্যাপ ব্যবহার করবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

গাড়ি চালানোর সময় যেসব অ্যাপ ব্যবহারে কমবে দুর্ঘটনা

যুক্তরাষ্ট্রে স্মার্টফোন রফতানিতে চীনকে পেছনে ফেলল ভারত
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে স্মার্টফোন রফতানিতে চীনকে পেছনে ফেলল ভারত

সকল করোনা যোদ্ধাদের গুগলের শ্রদ্ধা
প্রযুক্তি সংবাদ

সকল করোনা যোদ্ধাদের গুগলের শ্রদ্ধা

কিলার লুকের সঙ্গে কমমূল্য, বাজার কাঁপাতে আসছে নোকিয়ার নতুন স্মার্টফোন
নির্বাচিত

কিলার লুকের সঙ্গে কমমূল্য, বাজার কাঁপাতে আসছে নোকিয়ার নতুন স্মার্টফোন

৬ বছর বয়সী ইউটিউবারের ৬৭ কোটি টাকার বাড়ি!
প্রযুক্তি সংবাদ

৬ বছর বয়সী ইউটিউবারের ৬৭ কোটি টাকার বাড়ি!

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ পরিচালনা করবে বাংলাদেশ সেনাবাহিনী
নির্বাচিত

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ পরিচালনা করবে বাংলাদেশ সেনাবাহিনী

Load More

ট্রেন্ডিং টপিক

বিশ্বকাপে প্রথম ম্যাচেই পয়েন্ট খোয়ালো মরক্কো
সোশ্যাল মিডিয়া

বিশ্বকাপে প্রথম ম্যাচেই পয়েন্ট খোয়ালো মরক্কো

বিশ্ববাজারে শীর্ষস্থানে আইফোন ১৭ অ্যান্ড্রয়েডে সেরা স্যামসাংয়ের ‘এ’ সিরিজ
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে জন্মহার কমে যাওয়ার নেপথ্যে কি আইফোন?

মোবাইল নম্বর দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলা কি নিরাপদ?
নির্বাচিত

বিভ্রাট কাটিয়ে সচল হলো ফেসবুক

এআই যুগের জন্য বিশেষভাবে তৈরি হচ্ছে আইফোন ১৮
প্রযুক্তি সংবাদ

এআই যুগের জন্য বিশেষভাবে তৈরি হচ্ছে আইফোন ১৮

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ
নির্বাচিত

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ

দেশব্যাপী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘দেখা হয় নাই চক্ষু...

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২২ মে ২০২৫

নগদের অনিয়ম ধরতে ফরেনসিক অডিটে বাধা নেই

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix