Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রক্তদানে উদ্বুদ্ধ করতে ফেসবুক ও ব্লাডম্যান বিডির সাথে আইসিটি মন্ত্রণালয়ের চুক্তি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 18 June 2020
রক্তদানে উদ্বুদ্ধ করতে ফেসবুক ও ব্লাডম্যান বিডির সাথে আইসিটি মন্ত্রণালয়ের চুক্তি
Share on FacebookShare on Twitter

বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে, প্রতি দুই সেকেন্ডে কোথাও না কোথাও কারো জীবন বাঁচাতে রক্তের প্রয়োজন হয়। জরুরী প্রয়োজন ছাড়াও এমন লক্ষ লক্ষ রোগী আছেন যাদের বেঁচে থাকতে নিয়মিত নিরাপদ রক্তের উপর নির্ভর করতে হয়, যেমন- ক্যান্সার রোগী কিংবা থ্যালাসেমিয়ার মত বিভিন্ন ধরণের রক্তজনিত সমস্যায় ভোগা ব্যক্তিরা।

বাংলাদেশে প্রায় ১০-১২ শতাংশ মানুষ থ্যালাসেমিয়ায় ভোগেন। প্রতিবছর প্রায় ১০ হাজার শিশুর এই রোগ ধরা পড়ে। কোভিড-১৯ মহামারীর সময়ে চলাচলের সীমাবদ্ধতার কারণে রক্তদান কর্মসূচী সীমিত হওয়ায় বিশ্বজুড়ে রক্তের সংকট দেখা দিয়েছে। বাংলাদেশেও বেশিরভাগ ব্লাড ব্যাংকে গত মার্চের শেষ দিক থেকে রক্তের ঘাটতি দেখা দিয়েছে।
ব্লাডম্যান বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ শাহরিয়ার হাসান জিসান বলেন, “স্বেচ্ছায় রক্তদান সংকট বাংলাদেশে কোনো কল্পকথা নয় – নিরাপদ রক্ত পাওয়ার জন্য মানুষের লড়াই এখনও বিদ্যমান। ১৬ কোটিরও বেশি জনসংখ্যার এই দেশে মূল চ্যালেঞ্জটি হলো রক্ত সন্ধানকারী এবং রক্তদাতার মধ্যে যোগাযোগের অভাব। এক্ষেত্রে ফেসবুক দুই পক্ষের সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এটি ডেঙ্গু রোগীদের জন্য প্লাটিলেট দাতা এবং কোভিড-১৯ রোগীদের জন্য প্লাজমা দাতাদের সন্ধান সহজ করে তুলেছে। আপনাদের নিকটস্থ ব্লাড ব্যাঙ্কে রক্তদানের মাধ্যমে রক্তের ঘাটতি দূর করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”

দুই বছর আগে ফেসবুকে রক্তদান ফিচারটি চালু হওয়ার পর থেকে বিশ্বব্যাপী ৭০ মিলিয়নের বেশি মানুষ স্বেচ্ছাসেবী রক্ত​দাতা হিসেবে সাইন আপ করেছেন যার মধ্যে শুধুমাত্র বাংলাদেশ থেকেই রয়েছেন আট মিলিয়নের বেশি রক্তদাতা। রক্তদানের ফিচারটি ব্যবহারের মাধ্যমে স্বেচ্ছাসেবী রক্তদাতাদের সংখ্যা যে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তা জানিয়েছেন ফেসবুকের স্থানীয় অংশীদাররাও। ব্লাডম্যান বাংলাদেশ এমন একটি উদাহরণ যারা জানিয়েছে ২০১৮ সাল থেকে এই টুলটি ব্যবহার করে রক্তদানকারীদের সংখ্যা ৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, “ফেসবুকের রক্তদান ফিচারটি দেশজুড়ে বিস্তৃত স্বেচ্ছায় রক্তদাতাদেরকে একত্রিত করার জন্য একটি প্রয়োজনীয় টুল। ঢাকার বাইরেও রক্তদানকারীদেরকে রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করার অন্যতম দ্রুত ও সহজ উপায় এটি। স্বেচ্ছাসেবী রক্তদাতা পেলেই নিরাপদ ও নির্ভরযোগ্য রক্ত ​​সরবরাহ নিশ্চিত করার সুযোগ তৈরি হয় এবং সংকটের মুহূর্তে রক্ত পাওয়ার প্রস্তুতি থাকে। আমি ফেসবুকে রক্তদাতা হওয়ার জন্য সাইন আপ বা কাউকে রক্তদানে উদ্বুদ্ধ করতে সবাইকে উত্সাহ দেই যাতে প্রয়োজনে নিরাপদ রক্ত পাওয়া নিশ্চিত হয়।”

ফেসবুক এবং আইসিটি মন্ত্রণালয়ের সাথে অংশীদারিত্বে বাংলাদেশের প্রথম ডিজিটাল রক্তদান সংস্থা ব্লাডম্যান, ফেসবুকের রক্তদানের ফিচারটি কাজে লাগাতে আগ্রহী বাংলাদেশের ব্লাড ব্যাংকগুলোকে বিনামূল্যে প্রশিক্ষণ কর্মশালা দিচ্ছে। এই প্রশিক্ষণে ব্লাড ব্যাংকগুলো কীভাবে প্রয়োজনের মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দাতাদের সাথে যোগাযোগ করতে পারে তা শেখাবে।

ফেসবুকের সাউথ এশিয়া ও সেন্ট্রাল এশিয়ার পলিসি প্রোগ্রামস প্রধান শেলি ঠাকরাল বলেন,“আমরা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে সবাইকে একত্রিত করতে অঙ্গীকারবদ্ধ। বিশ্বব্যাপী এই মহামারীটি আমাদের মনে করিয়ে দিচ্ছে যে ফেসবুকে রক্তদাতা হওয়ার জন্য সাইন আপ করা কতটা জরুরী। যাতে আমরা আশেপাশের মানুষদের রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত থাকি, রক্তদানের নিরাপদ উপায়গুলো সম্পর্কে জানি এবং অন্যকে রক্ত দিতে উদ্বুদ্ধ করতে পারি।”

ফেসবুকে রক্তদাতা হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন: http://facebook.com/donateblood
কীভাবে ফেসবুক রক্তদানের ফিচারটি কার্যকরভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে আরও তথ্যের জন্য ভিজিট করুন- https://socialgood.fb.com/health/blood-donations/

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এনইআইআর এর মাধ্যমে জননিরাপত্তাই হবে মূল লক্ষ্য
প্রযুক্তি সংবাদ

আমদানি শুল্ক হ্রাস এবং স্টক লট বৈধকরাসহ সব দাবি মেনে নেওয়া হয়েছে

অপোর সেরা ৫টি ফোন ২০২৫
প্রযুক্তি সংবাদ

অপোর সেরা ৫টি ফোন ২০২৫

২০২৫ সালের মধ্যে ৩০০ বিলিয়ন ডলারের বাজার হবে অগমেন্টেড রিয়েলিটি
প্রযুক্তি সংবাদ

২০২৫ সালের মধ্যে ৩০০ বিলিয়ন ডলারের বাজার হবে অগমেন্টেড রিয়েলিটি

দেশের বাজারে শাওমির নতুন এয়ার পিউরিফায়ার নিয়ে এলো মোশনভিউ
প্রযুক্তি বাজার

দেশের বাজারে শাওমির নতুন এয়ার পিউরিফায়ার নিয়ে এলো মোশনভিউ

২০০ কোটি ক্রোম ব্যবহারকারীর জন্য গুগলের সতর্কবার্তা
নির্বাচিত

গুগলে ক্রোমে গুপ্তচরবৃত্তি, নতুন নিরাপত্তা ত্রুটি

স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরসহ আসুসের ৮জি স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরসহ আসুসের ৮জি স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100
নির্বাচিত

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

সেপ্টেম্বরে গতি বেড়েছে চীনের উৎপাদন খাতে
নির্বাচিত

সেপ্টেম্বরে গতি বেড়েছে চীনের উৎপাদন খাতে

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 June 2020

রক্তদানে উদ্বুদ্ধ করতে ফেসবুক ও ব্লাডম্যান বিডির সাথে আইসিটি মন্ত্রণালয়ের চুক্তি

Techzoom.TV |
TechzoomTV