Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়েব সাইটে উপদেষ্টার ছবির বদলে শিশুর ছবি!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৬ মে ২০২৫
ওয়েব সাইটে উপদেষ্টার ছবির বদলে শিশুর ছবি!
Share on FacebookShare on Twitter

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে হঠাৎ করেই উপদেষ্টা শারমীন এস মুরশিদের ছবির বদলে চশমা পরা একটি শিশুর ছবি দেখে অনেকেই ভেবেছিলেন—সাইটটি হয়তো হ্যাক হয়েছে। তবে ফ্যাক্ট চেক করে জানা গেছে, এটি কোনও হ্যাকারের কাজ নয়, বরং এটি করা হয়েছে মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্তে।

ছবিতে প্রতিস্থাপিত চার বছরের শিশুটির নাম আলিফ। গত ২৩ মে গাজীপুরের টঙ্গী এরশাদনগর এলাকা থেকে নিখোঁজ হয় সে। তিন দিন পেরিয়ে গেলেও এখনো শিশুটির কোনও খোঁজ মেলেনি। বাবা একজন সেলুন ব্যবসায়ী, মা গৃহিণী। সন্তান হারিয়ে পাগলপ্রায় তারা।

ব্যতিক্রমী উদ্যোগ

আন্তর্জাতিক নিখোঁজ শিশু দিবস (২৫ মে) উপলক্ষে, আলিফের ছবি নিজ পরিচয়ের জায়গায় বসিয়ে এক ব্যতিক্রমী মানবিক বার্তা দিয়েছেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ওয়েবসাইটে প্রকাশিত ছবির নিচে লেখা—

“নিখোঁজ শিশুটির নাম আলিফ। পরনে ছিল মেরুন শার্ট। দয়া করে খোঁজ পেলে জানান ও শেয়ার করুন। তার বাবা-মা সন্তানকে খুঁজে পেতে দিশেহারা।”

সরকারি পর্যায়ে সচরাচর এমন ব্যতিক্রমী দৃষ্টান্ত দেখা যায় না। মন্ত্রণালয় সূত্র জানায়, নিখোঁজ শিশুদের প্রতি জনসম্পৃক্ততা বাড়াতে এবং সচেতনতা তৈরিতে এই সিদ্ধান্ত নিয়েছেন উপদেষ্টা।

এই উদ্যোগ শুধু ওয়েবসাইটের মধ্যে সীমাবদ্ধ নয়। জানা গেছে, খুব শিগগিরই প্রতিটি সরকারি ওয়েবসাইটে এলাকা ভিত্তিক নিখোঁজ শিশুদের ছবির জন্য একটি স্বতন্ত্র অপশন যুক্ত করার প্রস্তাব পাঠানো হবে।

এই লক্ষ্যে মঙ্গলবার ‘এটুআই’ (Access to Information) প্রকল্পে চিঠি পাঠাবেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ। উদ্দেশ্য—দেশব্যাপী অনলাইনভিত্তিক একটি ন্যাশনাল নিখোঁজ শিশু রেজিস্ট্রি গঠন।

একইসঙ্গে ‘অ্যাম্বার অ্যালার্ট’ নামের আন্তর্জাতিকভাবে ব্যবহৃত একটি জরুরি সতর্কতা প্রযুক্তি বাংলাদেশে চালুর প্রক্রিয়াও চলছে। সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠন সাইবার টিনসের নেতৃত্বে এটি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সংগঠনটির প্রধান, শিশু শান্তি নোবেল জয়ী সাদাত রহমান, ইতোমধ্যে এক লাখ মানুষের স্বাক্ষর সম্বলিত একটি পিটিশন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কাছে জমা দিয়েছেন। এতে সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে

সরকারি অনুমোদন পেলেই ‘অ্যাম্বার অ্যালার্ট’ বাস্তবায়নে সহায়তা করতে এগিয়ে আসবে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ICMSI (International Child Missing Support Initiative)। তারা পৃথিবীর ২০টি দেশে ইতোমধ্যে প্রযুক্তিটি কার্যকরভাবে চালু করেছে।

বিশেষ অনুরোধ
যদি আপনি আলিফ সম্পর্কে কিছু জানেন বা কোথাও দেখে থাকেন, নিকটস্থ থানায় জানান অথবা ৯৯৯-এ ফোন করুন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

মামলায় আছে ৫০ হাজার, গণমাধ্যমে হয়ে গেল ৫০ কোটি টাকা!
সোশ্যাল মিডিয়া

‘অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় চাঁদাবাজির মামলায় ফাঁসানো হয় সুরভীকে’

এবার বাংলা ভার্সনে হোয়াটসঅ্যাপ
টিপস

কম ইন্টারনেট খরচে হোয়াটসঅ্যাপ ব্যবহারের উপায়

সব টুইটার কর্মীর বাসা থেকে কাজ করা বাধ্যতামূলক
নির্বাচিত

টুইটারের রাজস্বে নজরকাড়া প্রবৃদ্ধি

সরকারি পেনশন ভেরিফিকেশন এখন অ্যাপে
সোশ্যাল মিডিয়া

সরকারি পেনশন ভেরিফিকেশন এখন অ্যাপে

একসঙ্গে ৫০ জনের সাথে কথা বলা যাবে ফেসবুকে
প্রযুক্তি সংবাদ

একসঙ্গে ৫০ জনের সাথে কথা বলা যাবে ফেসবুকে

যে ৭ সফটওয়্যারে দক্ষতা চাকরির বাজারে আপনাকে এগিয়ে রাখবে
শিক্ষা ও ক্যাম্পাস

যে ৭ সফটওয়্যারে দক্ষতা চাকরির বাজারে আপনাকে এগিয়ে রাখবে

Load More

ট্রেন্ডিং টপিক

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার
নির্বাচিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

ই-জিএসএম তরঙ্গে ইনডোর নেটওয়ার্ক শক্তিশালী করছে বিটিআরসি

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e
প্রযুক্তি বাজার

অ্যান্ড্রয়েড ১৬ ও বড় ব্যাটারির চমক: গিগবেঞ্চে দেখা মিলল Honor 600e-এর

এয়ার কুলারেই পাবেন এসির মতো ঠান্ডা হাওয়া
প্রযুক্তি পরামর্শ

এয়ার কুলারেই পাবেন এসির মতো ঠান্ডা হাওয়া

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন
নির্বাচিত

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

২০২৬ সালের প্রযুক্তি বাজারে ৩৫ হাজার টাকা বাজেটটি...

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

সব শেয়ার বিক্রির ঘোষণা রানার অটোমোবাইলস উদ্যোক্তার

সব শেয়ার বিক্রির ঘোষণা রানার অটোমোবাইলস উদ্যোক্তার

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে

আপনার ফোনে কি আছে এই ৯টি অ্যাপ? এখনই ডিলিট না করলে বিপদের আশঙ্কা!

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix