Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রাস্তায় নামল মাস্কের চালকবিহীন ‘রোবোট্যাক্সি’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 23 June 2025
রাস্তায় নামল মাস্কের চালকবিহীন ‘রোবোট্যাক্সি’
Share on FacebookShare on Twitter

অবশেষে যুক্তরাষ্ট্রের রাস্তায় নামছে ইলন মাস্কের টেসলা কোম্পানির চালকবিহীন, স্বচালিত (সেলফ-ড্রাইভিং) গাড়ি ‘রোবোট্যাক্সি’। গতকাল রোববার (২২ জুন) টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে সীমিত পরিসরে শুরু হয়েছে পরীক্ষামূলক এই সেবা।

এই উদ্যোগে প্রায় ১০টি ‘ওয়াই মডেল’ গাড়ি ব্যবহার করা হয়েছে। এগুলোর ড্রাইভিং সিটে কোনো মানুষ বসে না। এই ট্রায়ালে যাত্রীদের তরফ থেকে একজন থাকবেন একজন করে সেফটি মনিটর (নিরাপত্তা পর্যবেক্ষক)। তিনি সামনের সারিতে প্যাসেঞ্জার আসনে বসবেন।

প্রাথমিকভাবে আমন্ত্রিত যাত্রীরাই পরীক্ষামূলকভাবে এই সেবা উপভোগ করতে পারবেন। এ জন্য কিছু ইনফ্লুয়েন্সাদের পরীক্ষামূলক যাত্রায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। অস্টিনের নির্দিষ্ট একটি অঞ্চলে মধ্যেই সীমিত থাকবে এই ট্রায়াল। এই যাত্রার জন্য ৪ দশমিক ২০ ডলার খরচ করতে হবে।

এক্সের এক পোস্টে সিইও ইলন মাস্ক জানান, এটি এক দশকের কঠোর পরিশ্রমের পুরস্কার। এ জন্য টেসলা নিজস্বভাবে তৈরি করেছে সম্পূর্ণ এআই চিপ ও সফটওয়্যার টিম।

বিশেষজ্ঞদের মতে, অস্টিনে এই ছোট পরিসরের রোবোট্যাক্সি কার্যক্রমে সফল হলেও টেসলার জন্য ইলন মাস্কের দ্রুত গতিতে অন্যান্য শহরে তা বিস্তারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে।

কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক এবং স্বয়ংচালিত প্রযুক্তির বিশেষজ্ঞ ফিলিপ কুপম্যান বলেন, টেসলা বা গুগলের প্রতিষ্ঠান ওয়েমোর মতো প্রতিদ্বন্দ্বীদের জন্য একটি পূর্ণাঙ্গ রোবোট্যাক্সি শিল্প গড়ে তুলতে কয়েক বছর নয়, বরং দশকও লেগে যেতে পারে।

বর্তমানে টেসলার অত্যধিক শেয়ারমূল্য অনেকাংশেই নির্ভর করছে এর রোবোট্যাক্সি ও হিউম্যানয়েড রোবট ডেলিভারির সক্ষমতার ওপর। টেসলা এখন বিশ্বের সবচেয়ে মূল্যবান গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান।

এদিকে, টেসলার রোবোট্যাক্সি চালুর তারিখ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই টেক্সাসের আইনপ্রণেতারা স্বচালিত গাড়ির জন্য নিয়ম চালু করার উদ্যোগ নেন।

রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবট গত শুক্রবার এমন একটি আইন স্বাক্ষর করেছেন, যাতে বলা হয়েছে—স্বয়ংচালিত গাড়ি চালাতে হলে রাজ্যের কাছ থেকে পারমিট নিতে হবে। ১ সেপ্টেম্বর থেকে এই আইন কার্যকর হবে। এই পদক্ষেপ থেকে বোঝা যায়, উভয় দলের আইনপ্রণেতারাই প্রযুক্তিটি সাবধানতার সঙ্গে এগিয়ে নিতে চান।

অস্টিনে রোবোট্যাক্সি চালু হলেও এতে কিছু গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা থাকছে। যেমন—খারাপ আবহাওয়া, জটিল রাস্তা বা বিপজ্জনক মোড় এড়িয়ে চলা এবং ১৮ বছরের নিচের কাউকে যাত্রী হিসেবে না নেওয়া।

স্বয়ংচালিত গাড়ি বাণিজ্যিকভাবে চালু করা একটি বিপুল ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ উদ্যোগ। জেনারেল মোটরসের ‘ক্রুজ’ প্রকল্প একটি দুর্ঘটনার পর বন্ধ হয়ে গেছে। টেসলা ছাড়াও ওয়েমো এবং অ্যামাজনের জুক্সের মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোও নিবিড়ভাবে নজরদারির আওতায় রয়েছে।

এ ছাড়া, টেসলা এখানে একটি ব্যতিক্রমী পথ নিয়েছে। অন্যরা যেখানে লিডার, রাডার এবং অন্যান্য সেন্সর ব্যবহার করে, সেখানে টেসলা শুধু ক্যামেরার ওপর নির্ভর করছে। মাস্কের দাবি, এটি যথেষ্ট নিরাপদ এবং অনেক কম খরচের।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্যালাক্সি এস২৪ সিরিজ: এআই প্রযুক্তির ফোন আনছে স্যামসাং
নির্বাচিত

গ্যালাক্সি এস২৪ সিরিজ: এআই প্রযুক্তির ফোন আনছে স্যামসাং

আগামী সপ্তাহ থেকে টাকা ফেরত পাবেন ই-কমার্স গ্রাহকরা
ই-কমার্স

অসাধু প্রতিষ্ঠানের জন্য ই-কমার্স ব্যবসা বন্ধ করবে না সরকার

এজ ব্যবহারকারীদের সতর্কবার্তা জানালো গুগল
নির্বাচিত

এজ ব্যবহারকারীদের সতর্কবার্তা জানালো গুগল

ঢাকায় ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন
প্রযুক্তি সংবাদ

ঢাকায় ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন

সেলেক্সট্রাতে নগদ অফার!
ই-কমার্স

সেলেক্সট্রাতে নগদ অফার!

সম্মুখ কোভিড যোদ্ধাদের ২৫৫০০ নিরাপত্তা সামগ্রী দিলো ডাক ও টেলিযোগাযোগ বিভাগ
প্রযুক্তি সংবাদ

সম্মুখ কোভিড যোদ্ধাদের ২৫৫০০ নিরাপত্তা সামগ্রী দিলো ডাক ও টেলিযোগাযোগ বিভাগ

Load More

ট্রেন্ডিং টপিক

ফোনের ক্যামেরার পাশে ছোট্ট ছিদ্রের আসল কাজ কী?
প্রযুক্তি সংবাদ

ফোনের ক্যামেরার পাশে ছোট্ট ছিদ্রের আসল কাজ কী?

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!
নির্বাচিত

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 June 2025

রাস্তায় নামল মাস্কের চালকবিহীন ‘রোবোট্যাক্সি’

Techzoom.TV |
TechzoomTV