Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোন চার্জ দেয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো মেনে চলুন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৬ জুন ২০১৯
স্মার্টফোন চার্জ দেয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো মেনে চলুন
Share on FacebookShare on Twitter

বর্তমানে এমন এক যুগে আমরা বাস করি যেখানে হাতের স্মার্টফোনটি দিয়ে কথা বলা ছাড়াও অনেক কাজই হয়। একটা সময় ছিল যখন একবার চার্জ দিয়ে মোবাইলটিকে আর বাকি এক/আধ সপ্তাহ চার্জারে না লাগালেও চলতো। কিন্তু এখন ডেস্কটপ (আংশিক), টিভি, রেডিও সহ অনেক যন্ত্রের প্রয়োজন যেহেতু এক যন্ত্রেই মেটানোর চেষ্টা চলছে, তাই নিয়মিত একে শক্তি জোগানোর ব্যবস্থা করে রাখাটাও জরুরি। তো, কীভাবেই বা আপনি আপনার শখের স্মার্টফোনটিকে যত্ন সহকারে উত্তমরূপে চার্জ করার ব্যবস্থা করবেন? চলুন দেখা যাক।

কোথায় চার্জ দেওয়ার জন্য কী কিনবেন?
আপনি হয়তো বলবেন ‘কোথায় চার্জ দিবো মানে কী!’ ঘরে বসে ফোনে চার্জ দিবো! কিন্তু আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে, দিনের মধ্যে ২৪ ঘণ্টা কিন্তু আপনি বাসায় থাকবেন না। আপনি যদি পাওয়ার ইউজার হোন তাহলে শুধুমাত্র বাসা/অফিসের বাইরেও আপনাকে আপনার ফোন চার্জ করা লাগতে পারে। সেক্ষেত্রে পাওয়ার ব্যাংক হতে পারে আপনার ভরসা।

অ্যাভারেজ পাওয়ার ব্যাংকে একটু ধীরগতিতে ফোন চার্জ হয়, আবার পাওয়ার ব্যাংক চার্জ করতেও কিন্তু ভুলে যেতে পারেন। সেক্ষেত্রে পকেটে আপনার ফোন অনুযায়ী একটা চার্জিং ক্যাবল অবশ্যই রাখা উচিত। পাশাপাশি আপনার গাড়ি থাকলে ফোন চার্জ করার জন্য একটি কার চার্জার রাখতে পারেন। যদি পাওয়ার ব্যাংক বা এক্সট্রা ব্যাটারি ব্যবহার করেন তাহলে ওটার চার্জ শেষ হওয়ার সাথে সাথেই মনে করে আবার ব্যাটারি ফুল করে রাখবেন।

পাওয়ার ব্যাংক কেনার সময় অবশ্যই একটু বেশি দাম দিয়ে হলেও ভালো পাওয়ার ব্যাংকটিই কিনুন। এতে আপনার ফোনও সুরক্ষিত থাকবে আবার দুই দিন পর পর বদলাতেও হবে না। আজকাল বাইরে চলতে ফিরতে পাওয়ার ব্যাংক দিয়ে ফোন চার্জ দিতে গেলে অনেক সময় বন্ধুর ফোনটিও চার্জ দেওয়ার আবদার মেটাতে হয়।

এজন্য পাওয়ার ব্যাংক কেনার আগে কমপক্ষে দুটো পোর্ট আছে কি না দেখে কিনবেন। আর আপনার ফোন ফাস্ট চার্জিং সাপোর্ট করলে অবশ্যই ফাস্ট চার্জিং সাপোর্টেড পাওয়ার ব্যাংক ও চার্জার রাখবেন (পাওয়ার ব্যাংক কেনার সময় এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখুন)। এছাড়া বিভিন্ন দেশের পাওয়ার সকেট বিভিন্ন রকম হয়। তাই দেশের বাইরে ভ্রমণে গেলে অবশ্যই মনে করে একটি মাল্টিসকেট এডাপ্টার সাথে নিয়ে যাবেন।

কতক্ষণ চার্জ দেবেন?
আসলে এই প্রশ্নটা কে কখন প্রথম করেছিল তা না বলতে পারলেও অন্তত এটা বলতে পারি- এই প্রশ্নটা করেনি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর।

একটা কমন ধারণা হলো, ফোন ১০০ পার্সেন্ট ব্যাটারি লেভেল পর্যন্ত চার্জ করা উচিত এবং তা হয়ে গেলে সাথে সাথেই চার্জার থেকে ফোন খুলে ফেলতে হবে। তবে বিশেষজ্ঞরা কিন্তু ভিন্ন কথাই বলেন।

আপনি বাংলাটেক এর নিয়মিত ভিজিটর হয়ে থাকলে আপনার হয়ত মনে আছে, বিশেষজ্ঞ মতামত অনুযায়ী আজকালকার স্মার্টফোনগুলোর ব্যাটারি ম্যানেজমেন্ট খুবই উন্নত। ১০০ পার্সেন্ট চার্জ হওয়ার পর অটোমেটিক্যালি চার্জার থেকে ফোনের ব্যাটারিতে চার্জ ফ্লো বন্ধ হয়ে যায়। তাই এটা নিয়ে চিন্তার কোন কারণ নেই।

তবে অনেক গবেষকের মতে মোবাইল ফোনের ব্যাটারিতে সবসময় ৪০ থেকে ৮০ ভাগ চার্জ রাখাটাই উত্তম। অনেকেই আমরা বাস্তব ক্ষেত্রে এই থিওরি ফলো করি না । অন্যদিকে আমাদের কাছে ১০০ পার্সেন্ট চার্জ করাটাই বেশি সুবিধাজনক মনে হয়। তাই এটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ারও কারণ নেই। সবসময় ফুল চার্জ করলেও আপনার ব্যাটারি একদম বাতিল হয়ে যাবে তেমনটাও নয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টেক টিপসস্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

নভেম্বরে আসছে রিয়েলমির নতুন স্মার্টফোন জিটি ৫ প্রো
নির্বাচিত

নভেম্বরে আসছে রিয়েলমির নতুন স্মার্টফোন জিটি ৫ প্রো

দেশি ‘নগদ’ ব্যবহারে লাভ বেশি
নির্বাচিত

দেশি ‘নগদ’ ব্যবহারে লাভ বেশি

২০২০ সালে যেসব ফোন বাজারে আনবে স্যামসাং
নির্বাচিত

২০২০ সালে যেসব ফোন বাজারে আনবে স্যামসাং

দুই ট্রিলিয়ন ডলারের কোম্পানি  হল অ্যাপল
নির্বাচিত

দ্বিগুণ লাভে ‘দুর্দান্ত প্রান্তিক’ অ্যাপলের

কথা বললেই বদলে যাবে চ্যানেল!
নির্বাচিত

কথা বললেই বদলে যাবে চ্যানেল!

কর্মীদের জন্য নগদের ৫ লাখ টাকার প্রণোদনা
নির্বাচিত

নগদের মালিকানায় বারবার বদল

Load More

ট্রেন্ডিং টপিক

আপনার ফোনের ক্যামেরা হ্যাকারের নিয়ন্ত্রণে কিনা যেভাবে বুঝবেন
প্রযুক্তি পরামর্শ

আপনার ফোনের ক্যামেরা হ্যাকারের নিয়ন্ত্রণে কিনা যেভাবে বুঝবেন

২০২৬ সালের সেরা ৫ বাজেট স্মার্টফোন, ফিচার ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫ বাজেট স্মার্টফোন, ফিচার ও স্পেসিফিকেশন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি
টেলিকম

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম
নির্বাচিত

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক...

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৬ জুন ২০১৯

স্মার্টফোন চার্জ দেয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো মেনে চলুন

Techzoom.TV |
TechzoomTV