Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডার্ক ওয়েবে এক মাসে ব্যবহারকারী বেড়েছে ১০ লাখ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৪ জুলাই ২০২৫
ডার্ক ওয়েবে এক মাসে ব্যবহারকারী বেড়েছে ১০ লাখ
Share on FacebookShare on Twitter

চলতি বছরের মার্চে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে ডার্ক ওয়েব ব্যবহারকারীর সংখ্যা। মাসের শুরুতে যেখানে দৈনিক প্রায় ২০ লাখ মানুষ ইন্টারনেটের এ গোপন অংশে প্রবেশ করতেন, মাস শেষে সে সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩০ লাখেরও বেশি। টর ম্যাট্রিক্সের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, ডার্ক ওয়েব ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের এমন এক অংশ, যা সাধারণ সার্চ ইঞ্জিন দিয়ে খুঁজে পাওয়া যায় না। এটি একটি এনক্রিপ্টেড নেটওয়ার্ক। যেখানে প্রবেশ করতে হলে বিশেষ ধরনের সফটওয়্যার, সেটিংস ও অনুমতির প্রয়োজন হয়।

এ গোপন ওয়েব ব্যবহারের জন্য সবচেয়ে প্রচলিত প্রযুক্তি হলো ‘টর নেটওয়ার্ক’। ডার্ক ওয়েব অনেক সময় গোপনীয়তা রক্ষার জন্য ব্যবহার হলেও এটি অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য বেশি কুখ্যাত।

বিশেষজ্ঞদের মতে, গোপনীয়তা রক্ষা, নজরদারির ভয় ও বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ডার্ক ওয়েবের ব্যবহারকারী বাড়ার মূল কারণ হতে পারে।

প্রতিদিন অসংখ্য সাধারণ ইন্টারনেট ব্যবহারকারী নিজের ই-মেইল, ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যক্তিগত তথ্য ভাণ্ডারে প্রবেশ করেন। এগুলো পাসওয়ার্ড ও নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সুরক্ষিত থাকায় সার্চ ইঞ্জিনে পাওয়া যায় না। এসব সাইট ডিপ ওয়েবের অন্তর্ভুক্ত।

গবেষণায় জানা গেছে, ইন্টারনেটের প্রায় ৯০ শতাংশ ওয়েবসাইটই ডিপ ওয়েবের অংশ। এগুলো ব্যবহার হয় করপোরেশন, সরকারি সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে। এ ডিপ ওয়েবের মধ্যেই একটি ছোট অংশ হলো ডার্ক ওয়েব, যেটি টর ব্রাউজারের মতো বিশেষ সফটওয়্যারের মাধ্যমে প্রবেশযোগ্য। যদিও টর ব্যবহার আইনগতভাবে বৈধ, কিন্তু সাধারণ ব্যবহারকারীদের এর প্রয়োজন খুব একটা পড়ে না।

যুক্তরাষ্ট্রের তুলান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বলছে, যেসব দেশে সরকার রাজনৈতিক ভিন্নমত দমন করে বা নজরদারির মাধ্যমে নাগরিকদের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে, সেখানে ডার্ক ওয়েব হলো এক ধরনের মুক্ত যোগাযোগমাধ্যম।

তবে ডার্ক ওয়েব এমন একটি জায়গা, যেখানে ব্যবহারকারীরা নিজেদের পরিচয় গোপন রাখতে পারে। এ গোপনীয়তার সুবিধা নিয়ে অনেকেই বেআইনি ও বিপজ্জনক কাজ করে। তুলান বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা বলছেন, এখানে অবৈধ মাদক, অস্ত্র, চুরি হওয়া পাসওয়ার্ড ও পরিচয়পত্র কেনাবেচা হয়। এমনকি অবৈধ ও বিপজ্জনক কনটেন্টও ডার্ক ওয়েবে ছড়িয়ে পড়তে দেখা যায়। ফলে সাম্প্রতিক বছরগুলোয় বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থা ডার্ক ওয়েবের এমন কিছু সাইট শনাক্ত করে বন্ধ করে দিয়েছে। যেমন সিল্করোড, আলফাবে ও হানসা।

এছাড়া এ গোপন নেটওয়ার্ক ব্যবহার করে সাইবার হামলা ও তথ্য চুরির মতো ঘটনা বেড়েছে। কারণ সাইবার হামলাকারী থেকে শুরু করে হ্যাকারদের বিচরণই এখানে বেশি। সাধারণ ব্যক্তি থেকে শুরু করে প্রতিষ্ঠানসহ বিখ্যাতদের তথ্য এখানে লেনদেন হয়। ফলে এটি এখন প্রযুক্তি বিশেষজ্ঞদের জন্য একটি বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।

ক্যাসপারস্কির সাইবার নিরাপত্তাসেবা ক্যাসপারস্কি ডিজিটাল ফুটপ্রিন্ট ইন্টেলিজেন্সের তথ্যানুযায়ী, গত দুই বছরে ডার্ক ওয়েবে ২০ লাখের বেশি ব্যাংক কার্ডের তথ্য ফাঁস হয়েছে। ২০২৩-২৪ সালের মধ্যে তথ্য চুরি করা ম্যালওয়্যার থেকে পাওয়া লগ ফাইল বিশ্লেষণ করেই এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

নিরাপত্তা গবেষক রুনা স্যান্ডভিক বলেন, ‘কে কীভাবে একটি প্রযুক্তি বা সিস্টেম ব্যবহার করছে, তা নিয়ন্ত্রণ করতে চাইলে অনেকেই সেটা ব্যবহারের আগ্রহ হারাবে। কারণ মানুষ গোপনীয়তা ও স্বাধীনতা চায়। কিন্তু যদি সিস্টেমে কাউকে শনাক্ত বা নিয়ন্ত্রণ করার কোনো উপায়ই না থাকে, তাহলে খারাপ উদ্দেশ্য নিয়ে কিছু মানুষ সে সুযোগের অপব্যবহার করবে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যাপলের অ্যাপ স্টোর ফি নিয়ে আপত্তি ফেসবুকের
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের অ্যাপ স্টোর ফি নিয়ে আপত্তি ফেসবুকের

নগদ একাউন্ট খোলার সবচেয়ে সহজ উপায়
প্রযুক্তি সংবাদ

ডিসেম্বর পর্যন্ত সময় চায় নগদ

শীঘ্রই আসছে শাওমি এমআই ১০, থাকবে ১০৮ মেগাপিক্সলের ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

শীঘ্রই আসছে শাওমি এমআই ১০, থাকবে ১০৮ মেগাপিক্সলের ক্যামেরা

স্বচ্ছ ডিসপ্লের টিভি আনছে শাওমি
প্রযুক্তি সংবাদ

স্বচ্ছ ডিসপ্লের টিভি আনছে শাওমি

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট
নির্বাচিত

মাইক্রোসফটে ফের ছাঁটাই

আইফোনে অ্যাডাল্ট কন্টেন্ট আসা বন্ধ করবেন যেভাবে
নির্বাচিত

আইফোনে অ্যাডাল্ট কন্টেন্ট আসা বন্ধ করবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

৪১২ একর সরকারি জমিতে গড়ে উঠবে সৌর বিদ্যুৎকেন্দ্র, থাকছে ব্যাটারি স্টোরেজ সুবিধাও
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌর বিদ্যুৎতে ইউনিটপ্রতি মিলবে ১০.৫০ টাকা

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন
টেলিকম

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮
ফিচার

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা
অর্থ ও বাণিজ্য

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের
প্রযুক্তি সংবাদ

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে অবকাঠামোগত সম্প্রসারণে নেমেছে...

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৪ জুলাই ২০২৫

ডার্ক ওয়েবে এক মাসে ব্যবহারকারী বেড়েছে ১০ লাখ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix