Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইউরোপে এক্সপেরিয়া ফোনের বিক্রি সীমিত করবে সনি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
সনি
Share on FacebookShare on Twitter

ইউরোপে স্মার্টফোন ব্যবসা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রিয় জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠান সনি। এর অংশ হিসেবে প্রথম ধাক্কা এসেছে ফিনল্যান্ডে। দেশটির স্থানীয় প্রযুক্তি প্রতিবেদনে বলা হয়েছে, সনির নতুন ফ্ল্যাগশিপ ফোন এক্সপেরিয়া১ ভিআইআই এখন আর সনির ফিনিশ ওয়েবসাইট বা পরিচিত খুচরা বিক্রয় কেন্দ্রে পাওয়া যাচ্ছে না। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা এখন থেকে অনলাইন বিক্রির দিকে বেশি মনোযোগ দেবে।

কোম্পানিটির মতে, অনলাইন প্লাটফর্মের মাধ্যমে ফোন বিক্রি করলে গ্রাহকদের জন্য কেনাকাটার অভিজ্ঞতা আরো সহজ হবে। তবে এতে ক্রেতারা ফোনটি হাতে নিয়ে দেখার সুযোগ হারাবেন। ফলে উচ্চ মূল্যের এ ফ্ল্যাগশিপ ডিভাইস কেনার ক্ষেত্রে অনেককে নিরুৎসাহিত করতে পারে।

এ পরিবর্তন কেবল ফিনল্যান্ডেই নয়, ইউরোপের আরো অনেক দেশেই দেখা যাচ্ছে। এক্সপেরিয়া ১ ভিআইআই ফোনটি এখন সনির অফিশিয়াল স্টোর থেকে গায়েব। কেবল জার্মানি ও যুক্তরাজ্যের মতো কয়েকটি দেশে ফোনটি এখনো তালিকাভুক্ত রয়েছে। ফলে ধারণা করা হচ্ছে, পুরো ইউরোপেই সনি ধীরে ধীরে তাদের স্মার্টফোন ব্যবসা গুটিয়ে নিচ্ছে।

যদিও সনি বলছে, ফোনটি এখনো অনলাইনে—তাদের নিজস্ব ওয়েবসাইট কিংবা অ্যামাজনের মতো প্লাটফর্মে কেনা যাবে, কিন্তু খুচরা দোকানে না থাকায় সার্ভিস, মেরামত ও আনুষঙ্গিক পণ্যের জোগান পাওয়াও কঠিন হয়ে উঠতে পারে।

এদিকে সনির নিজ দেশে জাপানেও এক্সপেরিয়া ১ ভিআইআই ফোনটির শুরুটা ভালো হয়নি। বিক্রি কম হওয়ার পাশাপাশি কিছু কারিগরি সমস্যার কথাও শোনা যাচ্ছে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে এ ধরনের চ্যালেঞ্জ সনির জন্য উদ্বেগ।

যদিও সনি এখনো স্মার্টফোন ব্যবসা পুরোপুরি বন্ধ করার ঘোষণা দেয়নি, তবে ইউরোপে তাদের উপস্থিতি কমিয়ে দেয়ার সিদ্ধান্ত এক্সপেরিয়া সিরিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে। অ্যাপল, স্যামসাং ও অন্যান্য অ্যান্ড্রয়েড ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা সনির জন্য আরো কঠিন হয়ে পড়তে পারে। অনলাইন বিক্রির কৌশল আদৌ সফল হবে কিনা, তা সময়ই বলে দেবে।

Tags: সনি

এই বিভাগ থেকে আরও পড়ুন

জেনে নিন আইফোনের ৫টি লুকানো ফিচার
প্রযুক্তি পরামর্শ

জেনে নিন আইফোনের ৫টি লুকানো ফিচার

স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট সময় পর পর লোকেশন ডেটা মুছতে দেবে গুগল
নির্বাচিত

কন্ঠ ও সুরও অনুবাদ করবে ট্রান্সলেটর

এসি ও এয়ার কুলারের পার্থক্য কী, কোনটা কিনবেন?
নির্বাচিত

এসি ও এয়ার কুলারের পার্থক্য কী, কোনটা কিনবেন?

ফেসবুক লাইভ নিয়ন্ত্রণের ঘোষণা
প্রযুক্তি সংবাদ

ফেসবুক লাইভ নিয়ন্ত্রণের ঘোষণা

ফেব্রুয়ারিজুড়ে অনলাইনে বইমেলা
প্রযুক্তি সংবাদ

ফেব্রুয়ারিজুড়ে অনলাইনে বইমেলা

আপনার সব কথা রেকর্ড করছে যে অ্যাপ
প্রযুক্তি সংবাদ

ক্ষতিকর ৩ অ্যাপ রয়েছে ৬০ কোটি ব্যবহারকারীর ফোনে

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!
বিবিধ

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, শুক্রবার লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার
নির্বাচিত

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, শুক্রবার লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix