Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘আর কখনওই বন্ধ হবে না ইন্টারনেট’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
ইন্টারনেট প্যাকেজে ৩ দিনের মেয়াদ ফিরছে!
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে কার্যক্রম শুরুর দুই মাস পর আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক কার্যক্রমের ঘোষণা দিল ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান স্টারলিংক। এখন থেকে এই ইন্টারনেট সেবার একমাত্র বাংলাদেশী হোলসেলার হিসেবে কাজ করবে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। বর্তমানে মালয়েশিয়া থেকে স্টারলিংকের সেবা পরিচালিত হলেও, আগামী ৩০ দিনের মধ্যেই দেশে গেটওয়ে স্থাপনের কাজ শুরু হবে বলে জানানো হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এই অনুষ্ঠানে তিনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেন, “ভবিষ্যতে কোনো সরকার যেন ইন্টারনেট বন্ধ করতে না পারে, সেই আইন করা হচ্ছে।”

এর আগে, স্টারলিংক এবং বিএসসিএল-এর মধ্যে একটি বিটুবি (বিজনেস-টু-বিজনেস) চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ড. ইমাদুর রহমান এবং স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার সই করেন।

নতুন যুগের সূচনা: স্টারলিংকের বক্তব্য

চুক্তি পরবর্তী সংবাদ সম্মেলনে লরেন ড্রেয়ার বলেন, “উচ্চ গতির ইন্টারনেট এখন আর কল্পনা নয়। স্টারলিংক শুধু একটি ইন্টারনেট সেবা প্রদানকারী নয়, বরং এটি একটি নির্ভরযোগ্য লাইফলাইন, বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের মতো সংকটময় মুহূর্তে।” তিনি আরও বলেন, “আমরা শুধু স্যাটেলাইট চালু করছি না, এর মাধ্যমে টেলিমেডিসিন, শিক্ষা সহ নানান সুবিধার নতুন দুয়ার উন্মোচন করছি। এদেশের মানুষ স্টারলিংক ব্যবহার করে কীভাবে তাদের জীবনযাত্রায় বৈপ্লবিক পরিবর্তন আনছে, সেটি দেখতে আমরা মুখিয়ে আছি।”

স্টারলিংকের আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্ক পরিচালক রিচার্ড গ্রিফিথস বাংলাদেশে ব্যবসার পরিবেশের প্রশংসা করে বলেন, “বাংলাদেশে ইজ অব ডুয়িং বিজনেস খুবই দারুণ ছিল। নতুন ব্যবসা উদ্যোগগুলোকে বাংলাদেশ যেভাবে গ্রহণ করছে, তা প্রশংসনীয়।”

‘বাংলাদেশ আর কখনও ডিসকানেক্টেড হবে না’

লিখিত বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “এক বছর আগে ঠিক আজকের দিনে বাংলাদেশ ডিজিটাল অন্ধকারে (ডিজিটাল ডার্কনেস) নিমজ্জিত হয়েছিল। আজ আমরা একটি নতুন শুরু করলাম। স্টারলিংকের মাধ্যমে পরিষ্কার বার্তা দিতে চাই যে, বিশ্বের সাথে আমাদের জনগণের সংযোগ বিচ্ছিন্ন করার দুঃসাহস যেন আর কেউ না করে।”

তিনি জোর দিয়ে বলেন, “নিরবচ্ছিন্ন ইন্টারনেট শুধু একটি সুবিধা নয়, এটি একটি অধিকার। স্টারলিংক বাংলাদেশের প্রতিটি স্থানে থাকবে, বিশেষ করে দূরবর্তী তৃণমূল এলাকায়। আজ বাংলাদেশ কানেক্টেড, এবং এটা আর কখনও ডিসকানেক্টেড হবে না।”

মূল্য, নিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা

প্রশ্নোত্তর পর্বে ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ইন্টারনেট বন্ধ না করার আইনটি অত্যন্ত জটিল হওয়ায় এতে কিছুটা সময় লাগছে, তবে সরকার আগামী এক বছরের মধ্যে এর কাঠামোগত পরিবর্তন আনতে কাজ করছে।

স্টারলিংকের প্যাকেজের দাম নিয়ে তিনি বলেন, “ব্যবসায়িক দিকগুলো কোম্পানির নিজস্ব। তবে আমরা দেখছি, শ্রীলঙ্কার তুলনায় আমাদের দাম অনেক কম। ভবিষ্যতে উপকূলীয়, দ্বীপ ও দুর্গম এলাকার জন্য বিশেষ প্যাকেজ এলে দামে আরও নমনীয়তা আসবে।”

তিনি আরও স্পষ্ট করেন যে, স্টারলিংক তাদের নিজস্ব পরিবেশক নিয়োগের মাধ্যমে গ্রাহক সেবা প্রদান করবে। মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের পাশাপাশি স্যাটেলাইট ইন্টারনেট একটি নতুন প্রজন্ম হিসেবে বাজারে প্রতিযোগিতা তৈরি করবে, তবে কাউকে প্রতিস্থাপন করবে না।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) জহিরুল ইসলাম এবং বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইন্টারনেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রাথমিক লাইসেন্স পেলো ‘নগদ’
প্রযুক্তি সংবাদ

আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রাথমিক লাইসেন্স পেলো ‘নগদ’

বাজেট পাসের আগে কেটে নেয়া বাড়তি কলচা‌র্জের টাকা চেয়ে চিঠি
টেলিকম

এপ্রিলে মোবাইল ইন্টারনেট গ্রাহক কমলো ৭ লাখের বেশি

পর্তুগালে ইমপ্রেসার মিডিয়ায় সাইবার হামলা
প্রযুক্তি সংবাদ

পর্তুগালে ইমপ্রেসার মিডিয়ায় সাইবার হামলা

প্রায় পাঁচ হাজার অ্যাকাউন্ট সরালো টুইটার
প্রযুক্তি সংবাদ

প্রায় পাঁচ হাজার অ্যাকাউন্ট সরালো টুইটার

আইডিপি এডুকেশনের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি সই
টেলিকম

আইডিপি এডুকেশনের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি সই

গ্যালাক্সি সিরিজের নতুন ওয়াচ আনলো স্যামসাং
নির্বাচিত

গ্যালাক্সি সিরিজের নতুন ওয়াচ আনলো স্যামসাং

Load More

ট্রেন্ডিং টপিক

বিশ্বমঞ্চে রোবোটিক্সে বাংলাদেশের ১৮টি গোল্ড মেডেল অর্জন
প্রযুক্তি সংবাদ

বিশ্বমঞ্চে রোবোটিক্সে বাংলাদেশের ১৮টি গোল্ড মেডেল অর্জন

সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি প্রণয়ন করছে সরকার
প্রযুক্তি সংবাদ

সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি প্রণয়ন করছে সরকার

মাঠের খেলা নিয়ন্ত্রণ করবে কৃত্রিম বুদ্ধিমত্তাও
ফিচার

মাঠের খেলা নিয়ন্ত্রণ করবে কৃত্রিম বুদ্ধিমত্তাও

স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে নতুন আইন আনছে যুক্তরাজ্য
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে নতুন আইন আনছে যুক্তরাজ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান
বিবিধ

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান

দেশের করপোরেট মার্কেটিং অঙ্গনের পরিচিত মুখ এ. এম....

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ জুলাই ২০২৫

‘আর কখনওই বন্ধ হবে না ইন্টারনেট’

Techzoom.TV |
TechzoomTV