Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হুয়াওয়ে নিষিদ্ধের ‘বদলা’ নিতে শুরু করেছে চীন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
রবিবার, ২ জুন ২০১৯
হুয়াওয়ে নিষিদ্ধের ‘বদলা’ নিতে শুরু করেছে চীন
Share on FacebookShare on Twitter

চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়েকে যুক্তরাষ্ট্রের ‘কালো তালিকাভুক্ত’ করার ঘটনায় এবার বদলা নিতে শুরু করেছে চীন।

চীনের পক্ষ থেকে গত শুক্রবার এক ভীতিকর সতর্কবার্তা পেয়েছে মার্কিন প্রতিষ্ঠানগুলো। অস্পষ্ট ওই বার্তায় চীনা কর্তৃপক্ষ বলেছে, অবিশ্বস্ত বিদেশি সংস্থা, প্রতিষ্ঠান ও ব্যক্তির তালিকা করেছে তারা।

বৈশ্বিক ঝুঁকি মূল্যায়ন সংস্থা ইউরেশিয়া গ্রুপের কর্মকর্তা পল ট্রিয়েলো বলেন, ‘আমরা ধারণা করছি, বেইজিংয়ের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানোর জন্য কাঠামো তৈরির পদক্ষেপের শুরু এটি। এর মধ্যে অন্যান্য উপাদান যুক্ত হতে পারে। এর মধ্যে দুর্লভ খনিজ বাণিজ্যে নিষেধাজ্ঞার মতো বিষয় যুক্ত হতে পারে।’

যুক্তরাষ্ট্রের অনেক মোবাইল ও গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান চীন থেকে দুর্লভ খনিজ সংগ্রহ করে।

বিশ্লেষকেরা ধারণা করছেন, বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে হুয়াওয়ের ওপর যুক্তরাষ্ট্রের চাপ বাড়ানোর বদলা হিসেবে চীনের পক্ষ থেকে দুর্লভ খনিজ বিক্রিতে নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ আসতে পারে।

ট্রাম্প প্রশাসন হুয়াওয়েকে ‘কালো তালিকাভুক্ত’ করলে প্রতিষ্ঠানটি বড় ধরনের ধাক্কা খায়। একে একে হুয়াওয়ের পাশ থেকে সরে যাওয়ার ঘোষণা দেয় কয়েকটি মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান। পরে যুক্তরাষ্ট্র ওই নিষেধাজ্ঞা তিন মাসের জন্য শিথিল করলে প্রায় সব প্রতিষ্ঠান আবার হুয়াওয়ের পাশে ফেরার ঘোষণা দেয়। এর আগে ওয়াই-ফাই অ্যালায়েন্স, ব্লুটুথ এসআইজি ও এসডি অ্যাসোসিয়েশন হুয়াওয়ের পাশ থেকে সরে দাঁড়িয়েছিল।

শুক্রবার ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, হুয়াওয়ে তাদের কর্মীদের মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের কারিগরি বৈঠক নিষিদ্ধ করেছে। এ ছাড়া হুয়াওয়ের চীনা সদর দপ্তরে কর্মরত যুক্তরাষ্ট্রের সব কর্মীকে ফেরত পাঠিয়েছে প্রতিষ্ঠানটি।

বিশ্বের শীর্ষ নেটওয়ার্ক যন্ত্রপাতি ও দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ের বিরুদ্ধে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগ যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের। হুয়াওয়ের মাধ্যমে চীন গোয়েন্দাগিরি করতে পারে বলে তাঁদের সন্দেহ। তবে এই অভিযোগের পক্ষে যুক্তরাষ্ট্র কোনো প্রমাণ দিতে পারেনি।

হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় বলে, প্রতিষ্ঠানটি মেধাস্বত্ব সম্পদ চুরি করছে। ইরানের বিরুদ্ধে দেওয়া নিষেধাজ্ঞা ভেঙেছে।

হুয়াওয়ের বর্তমান যন্ত্রপাতির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ৯০ দিনের জন্য শিথিল হলেও কোয়ালকম, ইনটেল, গুগল, মাইক্রোসফটকে প্রতিষ্ঠানটির (হুয়াওয়ে) নতুন স্মার্টফোনের জন্য কম্পিউটার চিপ বা সেবা রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের নেওয়া পদক্ষেপের জবাবে শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, চীনে অবিশ্বস্ত প্রতিষ্ঠান, সংস্থা ও ব্যক্তির তালিকা তৈরি করছেন তাঁরা। এখানে অবিশ্বস্ত বলতে বাজারের নিয়ম ভাঙা, চুক্তি ভাঙা, অবাণিজ্যিক কারণে চীনা প্রতিষ্ঠানের সেবা বন্ধ করা, অযৌক্তিক কারণে চীনা প্রতিষ্ঠানের অধিকার নষ্ট করার মতো বিষয় যুক্ত হবে।

যেসব প্রতিষ্ঠান, ব৵ক্তি ও সংস্থা ‘অবিশ্বস্ত’ তালিকায় ঢুকবে, সেগুলোর বিরুদ্ধে ভবিষ্যতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।

বিশ্লেষক ট্রিয়েলো বলেন, চীন বদলা নেওয়ার কথা ভাবলেও তাদের হাতে সুযোগ কম। তারা যদি দুর্লভ খনিজ ব্যবসায় রাশ টানে, তবে তাদেরও ক্ষতি হবে। বিশ্বে দুর্লভ খনিজ রপ্তানিতে শীর্ষে চীন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

অফলাইন স্টোরে আকর্ষণীয় ১১.১১ ক্যাম্পেইনের ঘোষণা দিলো শাওমি
ছাড় ও অফার

অফলাইন স্টোরে আকর্ষণীয় ১১.১১ ক্যাম্পেইনের ঘোষণা দিলো শাওমি

স্যাটেলাইট-২ উৎক্ষেপণ ২০২৩ সালে: মোস্তাফা জব্বার
নির্বাচিত

স্যাটেলাইট-২ উৎক্ষেপণ ২০২৩ সালে: মোস্তাফা জব্বার

যেভাবে ফোনের আইএমইআই ও সিরিয়াল নম্বর যাচাই করবেন
কিভাবে করবেন

যেভাবে ফোনের আইএমইআই ও সিরিয়াল নম্বর যাচাই করবেন

আসুস এক্স৫৪০-ই১-৬০১০: সাধ্যের মধ্যে সেরা ল্যাপটপ
নির্বাচিত

আসুস এক্স৫৪০-ই১-৬০১০: সাধ্যের মধ্যে সেরা ল্যাপটপ

ভিভো ফোন আপডেট করলেই ব্যাটারি খতম
প্রযুক্তি সংবাদ

ভিভো ফোন আপডেট করলেই ব্যাটারি খতম

সস্তায় ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনল নকিয়া
নির্বাচিত

সস্তায় ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনল নকিয়া

Load More

ট্রেন্ডিং টপিক

একই স্ক্রিনে চারটি খেলা: অ্যাপল টিভি ফোরকে-তে যুক্ত হলো নতুন প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

একই স্ক্রিনে চারটি খেলা: অ্যাপল টিভি ফোরকে-তে যুক্ত হলো নতুন প্রযুক্তি

খামারিদের কাছে আধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে গবেষণার কোনো বিকল্প নেই: কৃষিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

খামারিদের কাছে আধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে গবেষণার কোনো বিকল্প নেই: কৃষিমন্ত্রী

জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ
ই-কমার্স

জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ

স্যামসাং ফোনে ইসরাইলি স্পাইওয়্যার ‘অ্যাপক্লাউড’: বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ ও নিরাপত্তাঝুঁকি
প্রযুক্তি সংবাদ

স্যামসাং ফোনে ইসরাইলি স্পাইওয়্যার ‘অ্যাপক্লাউড’: বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ ও নিরাপত্তাঝুঁকি

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

বিশ্বখ্যাত ইকমার্স জায়ান্ট অ্যামাজনকে পেছনে ফেলে বাজারমূল্যে বিশ্বের...

শাওমির ১৫টি সিরিজে সাত বছরের আপডেট সাপোর্ট ঘোষণা

শত কোটি ব্যবহারকারীর মাইলফলকে চ্যাটজিপিটি

আইফোন, ম্যাকের জন্য ২৬.৩ আপডেট আনল অ্যাপল

অ্যাপলের প্রযুক্তি দর্শন কেন সবার চেয়ে ভিন্ন?

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ জুন ২০১৯

হুয়াওয়ে নিষিদ্ধের ‘বদলা’ নিতে শুরু করেছে চীন

Techzoom.TV |
TechzoomTV