Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রথমবারের মতো চীনে রিটেইল স্টোর বন্ধ করছে অ্যাপল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
প্রথমবারের মতো চীনে রিটেইল স্টোর বন্ধ করছে অ্যাপল
Share on FacebookShare on Twitter

চীনে নিজেদের ব্যবসার পরিধি বাড়াতে যখন নানামুখী চেষ্টা চালিয়ে যাচ্ছে অ্যাপল, ঠিক তখনই দেশটিতে প্রথমবারের মতো একটি রিটেইল স্টোর বন্ধ করার ঘোষণা দিয়েছে টেক জায়ান্টটি। এই সিদ্ধান্তকে অনেকেই চীনের বাজারে অ্যাপলের ওপর ক্রমবর্ধমান চাপের লক্ষণ হিসেবে দেখছেন।

অ্যাপল জানিয়েছে, দালিয়ান শহরের ঝোংশান ডিসট্রিক্টের পার্কল্যান্ড মলে অবস্থিত তাদের স্টোরটি আগামী ৯ আগস্ট বন্ধ করে দেওয়া হবে। প্রতিষ্ঠানটির দাবি, শপিংমলটির পরিবেশ ও পরিস্থিতি পরিবর্তনের কারণেই তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, কারণ অনেক প্রতিষ্ঠানই ওই মল থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে।

চীনের বাজারে অ্যাপলের প্রায় ৫৬টি স্টোর রয়েছে, যা বিশ্বজুড়ে থাকা তাদের ৫৩০টির বেশি আউটলেটের প্রায় ১০ শতাংশ। এই প্রথমবার দেশটিতে কোনো স্টোর স্থায়ীভাবে বন্ধ করা হচ্ছে।

ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, ‘আমরা সব সময় অনলাইনে এবং বৃহত্তর চীনের ৫০টিরও বেশি অ্যাপল স্টোরে গ্রাহকদের সেরা অভিজ্ঞতা দিতে চেষ্টা করি।’ বন্ধ হতে যাওয়া স্টোরের কর্মীদের অ্যাপলের অন্য স্টোরে কাজের সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

দালিয়ান শহরে অ্যাপলের দুটি স্টোর রয়েছে। পার্কল্যান্ড মলের স্টোরটি বন্ধ হলেও অলিম্পিয়া ৬৬ শপিং কমপ্লেক্সে অবস্থিত অন্য স্টোরটি চালু থাকবে।

বিক্রির চাপ ও নতুন পরিকল্পনা

এই সিদ্ধান্তটি এমন এক সময়ে এলো যখন অ্যাপল চীনের বাজারে নিজেদের অবস্থান পুনরুদ্ধারের জন্য লড়াই করছে। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) চীনে অ্যাপলের বিক্রি ২.৩ শতাংশ কমে ১৬ বিলিয়ন ডলারে নেমে আসে, যা বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়েও কম ছিল।

তবে একটি স্টোর বন্ধ করলেও সামগ্রিকভাবে চীনে ব্যবসা কমানোর কোনো পরিকল্পনা নেই অ্যাপলের। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ১৬ আগস্ট শেনজেনের একটি বড় শপিংমলে তারা একটি নতুন স্টোর চালু করতে যাচ্ছে। এছাড়া আগামী এক বছরের মধ্যে বেইজিং ও সাংহাইয়ে আরও কিছু নতুন স্টোর খোলার পরিকল্পনাও রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাপল

এই বিভাগ থেকে আরও পড়ুন

সামনের মাসে কোন কোন স্মার্টফোন আসতে চলেছে বাংলাদেশের বাজারে?
নির্বাচিত

সামনের মাসে কোন কোন স্মার্টফোন আসতে চলেছে বাংলাদেশের বাজারে?

নোভা ৭ সিরিজের তিন ফোন উন্মোচন হুয়াওয়ের
নির্বাচিত

নোভা ৭ সিরিজের তিন ফোন উন্মোচন হুয়াওয়ের

ওয়ালটন এসির রেকর্ড পরিমাণ বিক্রি
নির্বাচিত

অনলাইনের ই-প্লাজায় ওয়ালটন এসি কেনায় মূল্যছাড়

মোবাইলে ডাটার মেয়াদ চায় না ৯৮ শতাংশ মানুষ
টেলিকম

মোবাইলে ডাটার মেয়াদ চায় না ৯৮ শতাংশ মানুষ

বিশ্বের দ্রুত গতির প্লেন আনলো রোলস-রয়েস
অটোমোবাইল

বিশ্বের দ্রুত গতির প্লেন আনলো রোলস-রয়েস

বৈদ্যুতিক গাড়ি আনলো শাওমি
অটোমোবাইল

বৈদ্যুতিক গাড়ি আনলো শাওমি

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?
প্রযুক্তি সংবাদ

ডব্লিউডব্লিউডিসি ২০২৬: বিদায়ী উপহার যা দিয়ে গেলেন কুক

এক্সক্লুসিভ চীন ট্রিপ, হলিডে প্যাকেজ, উপহারসহ ‘বিওয়াইডি বোনানজা’ ক্যাম্পেইন শুরু
অটোমোবাইল

এক্সক্লুসিভ চীন ট্রিপ, হলিডে প্যাকেজ, উপহারসহ ‘বিওয়াইডি বোনানজা’ ক্যাম্পেইন শুরু

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ
অর্থ ও বাণিজ্য

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

এআই প্রযুক্তিতে ক্রমবর্ধমান বিনিয়োগে বাড়ছে মূল্যস্ফীতির চাপ
প্রযুক্তি সংবাদ

এআই প্রযুক্তিতে ক্রমবর্ধমান বিনিয়োগে বাড়ছে মূল্যস্ফীতির চাপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ
ই-কমার্স

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ

বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচন করেছে...

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩১ জুলাই ২০২৫

প্রথমবারের মতো চীনে রিটেইল স্টোর বন্ধ করছে অ্যাপল

Techzoom.TV |
TechzoomTV