Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৮০% পর্যন্ত ছাড়ে দারাজের ‘৮.৮ মনসুন ম্যাডনেস’ ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৬ আগস্ট ২০২৫
৮০% পর্যন্ত ছাড়ে দারাজের ‘৮.৮ মনসুন ম্যাডনেস’ ক্যাম্পেইন
Share on FacebookShare on Twitter

বর্ষার কেনাকাটাকে আরও উৎসবমুখর করতে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ নিয়ে এলো ‘৮.৮ মনসুন ম্যাডনেস’ ক্যাম্পেইন। আগামী ৮ থেকে ১৪ আগস্ট পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। এতে বিশাল মূল্যছাড়ের পাশাপাশি থাকছে ফ্ল্যাশ সেল ও মেগা ডিলস-এ ৮০% পর্যন্ত ছাড়, হট ডিলস-এ ৭৫% পর্যন্ত ছাড়, ফ্রি ডেলিভারি এবং মেগা গিভঅ্যাওয়েসহ আরও অনেক আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ।

ক্যাম্পেইনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে কয়েকটি প্রতিযোগিতা। ৮ থেকে ১৪ আগস্ট পর্যন্ত ‘দারাজ জ্যাকপট – বাই মোর অ্যান্ড উইন’ প্রতিযোগিতায় সর্বোচ্চ সংখ্যক সফল অর্ডারকারী গ্রাহক জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরস্কার, যার মধ্যে গ্র্যান্ড প্রাইজ হিসেবে থাকছে একটি ডাবল-ডোর ফ্রিজ। এছাড়া ৩ থেকে ৭ আগস্ট পর্যন্ত ‘অ্যাড টু কার্ট অ্যান্ড উইন’ প্রতিযোগিতায় সর্বোচ্চ সংখ্যক পণ্য কার্টে যোগ করে ক্যাম্পেইন চলাকালীন অন্তত একটি কেনাকাটা সম্পন্ন করলেই থাকছে বিশেষ পুরস্কার। ‘ব্র্যান্ড গিভঅ্যাওয়ে’-এর আওতায় অংশগ্রহণকারী ব্র্যান্ড থেকে সর্বোচ্চ টাকার পণ্য কেনাকাটাকারী গ্রাহকের জন্যও থাকছে আকর্ষণীয় পুরস্কার। সকল বিজয়ীর নাম ক্যাম্পেইন শেষে দারাজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘোষণা করা হবে।

আয়োজনকে আরও আকর্ষণীয় করতে থাকছে দারাজের সিগনেচার ‘৮ / ৮৮ / ৮৮৮ / ৮৮৮৮ টাকা ডিলস’, যেখানে বিভিন্ন সময়ে অবিশ্বাস্য মূল্যে নানা ধরনের পণ্য পাওয়া যাবে। ক্যাম্পেইনে নির্দিষ্ট দিনগুলোতে থাকছে বিশেষ আয়োজন, যেমন ফ্যাশন ডে (১০ আগস্ট), এফএমসিজি ডে (১১ আগস্ট), লাইফস্টাইল ডে (১৩ আগস্ট), এবং ইলেকট্রনিকস ডে (১৪ আগস্ট)। সাথে রিয়েলমি, ইউনিলিভার হাইজিন, বাটা, এবং সেসা-এর মতো পার্টনারদের বিশেষ ব্র্যান্ড ডে-তে থাকছে এক্সক্লুসিভ ডিসকাউন্ট।

ক্যাম্পেইনের প্রথম দিন, অর্থাৎ ৮ আগস্ট রাত ১২টা থেকে ১টা পর্যন্ত ‘মিডনাইট রাশ আওয়ার’-এ থাকছে ৮% থেকে ৯% পর্যন্ত উচ্চমূল্যের ভাউচার। এছাড়াও ক্যাম্পেইনজুড়ে বিভিন্ন সময়ে থাকছে ফ্ল্যাশ ভাউচার এবং প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত ফ্ল্যাশ ড্রপস, যেখানে ট্রেন্ডিং পণ্যগুলোতে মিলবে বিশেষ ছাড়।

কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে দারাজ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপ করেছে, যার মধ্যে রয়েছে বিকাশ, নগদ, সিটি ব্যাংক (ক্রেডিট ও ম্যাক্স ডেবিট কার্ড), ইস্টার্ন ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, এসইবিএল, এবং প্রাইম ব্যাংক। এসব মাধ্যমে পেমেন্টে গ্রাহকরা ১২% পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট সুবিধা পাবেন। ক্যাম্পেইনে ৩৯৯ টাকার বেশি অর্ডারে ফ্রি ডেলিভারি উপভোগ করা যাবে। পাশাপাশি, দারাজ চয়েস চ্যানেলে থাকছে ‘বাই ৪ গেট ফ্রি ডেলিভারি’ এবং ‘বাই ৫ গেট ১ আইটেম ফ্রি উইথ ফ্রি ডেলিভারি’-এর মতো বিশেষ অফার।

এই ক্যাম্পেইনের এক্সক্লুসিভ প্লাটিনাম পার্টনার হিসেবে রয়েছে রেকিট, ম্যারিকো, এবং ইউনিলিভার। গোল্ড স্পনসর হিসেবে আছে লোটো ও ওরাইমো এবং সিলভার স্পনসর হিসেবে থাকছে নেসলে ও আবুল খায়ের গ্রুপ। ক্যাম্পেইনে ইলেকট্রনিকস, ফ্যাশন, গ্রোসারি, হেলথ অ্যান্ড বিউটি এবং হোম অ্যাপ্লায়েন্সসহ বিভিন্ন ক্যাটাগরির হাজারো পণ্য থেকে গ্রাহকরা নিজেদের প্রয়োজনীয় সবকিছু খুঁজে নিতে পারবেন।

ক্যাম্পেইনের সর্বশেষ তথ্য, ফ্ল্যাশ ড্রপ এবং প্রতিযোগিতার ফলাফল জানতে গ্রাহকদের দারাজ অ্যাপ ও এর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চোখ রাখতে বলা হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অনলাইন মার্কেটপ্লেস দারাজক্যাম্পেইনদারাজদারাজ অ্যাপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঘন্টায় হাজার কিলোমিটার গতিতে ছুটবে ট্রেন
অটোমোবাইল

ঘন্টায় হাজার কিলোমিটার গতিতে ছুটবে ট্রেন

ফোল্ডেবল ডিসপ্লের ল্যাপটপ আনছে স্যামসাং
নির্বাচিত

ফোল্ডেবল ডিসপ্লের ল্যাপটপ আনছে স্যামসাং

এবার মার্কিন বিনিয়োগ নিষেধাজ্ঞায় চীনের ড্রোন নির্মাতা ডিজেআই
নির্বাচিত

এবার মার্কিন বিনিয়োগ নিষেধাজ্ঞায় চীনের ড্রোন নির্মাতা ডিজেআই

মেসেঞ্জারে আসছে অটো স্ট্যাটাস ফিচার
প্রযুক্তি সংবাদ

মেসেঞ্জারে আসছে ‘একগুচ্ছ’ নতুন ফিচার

সোমবার ‘আভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট’ এর কোয়ার্টার ফাইনাল
প্রযুক্তি সংবাদ

সোমবার ‘আভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট’ এর কোয়ার্টার ফাইনাল

অ্যাপল ওয়াচ সিরিজ ৬-এ আসতে পারে টাচ আইডি
নির্বাচিত

অ্যাপল ওয়াচ সিরিজ ৬-এ আসতে পারে টাচ আইডি

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল অপারেটর
টেলিকম

“১০০ টাকা মোবাইল রিচার্জে ৫৮ টাকা পর্যন্তই কেটে নেওয়া হয়”

এআই প্রযুক্তিতে ক্রমবর্ধমান বিনিয়োগে বাড়ছে মূল্যস্ফীতির চাপ
প্রযুক্তি সংবাদ

এআই প্রযুক্তিতে ক্রমবর্ধমান বিনিয়োগে বাড়ছে মূল্যস্ফীতির চাপ

ম্যাক পিসিতে অফিস ২০১৯ বন্ধ করছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

ম্যাক পিসিতে অফিস ২০১৯ বন্ধ করছে মাইক্রোসফট

এক্সক্লুসিভ চীন ট্রিপ, হলিডে প্যাকেজ, উপহারসহ ‘বিওয়াইডি বোনানজা’ ক্যাম্পেইন শুরু
অটোমোবাইল

এক্সক্লুসিভ চীন ট্রিপ, হলিডে প্যাকেজ, উপহারসহ ‘বিওয়াইডি বোনানজা’ ক্যাম্পেইন শুরু

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ, আবেদনের সুযোগ পাবেন যারা
প্রযুক্তি সংবাদ

আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী

চলতি বছরের আগস্টের শেষদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে...

দরপতনের শীর্ষে বেক্সিমকো

দরপতনের শীর্ষে বেক্সিমকো

বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৫ শতাংশ করল বিশ্বব্যাংক

বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৫ শতাংশ করল বিশ্বব্যাংক

ইলন মাস্ক কোথায় অর্থ ব্যয় করেন?

কীভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হচ্ছেন ইলন মাস্ক?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৬ আগস্ট ২০২৫

৮০% পর্যন্ত ছাড়ে দারাজের ‘৮.৮ মনসুন ম্যাডনেস’ ক্যাম্পেইন

Techzoom.TV |
TechzoomTV