Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বব্যাপী ই-মেইল ব্যবহার করছে প্রায় ৪৫০ কোটি মানুষ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
বিশ্বব্যাপী ই-মেইল ব্যবহার করছে প্রায় ৪৫০ কোটি মানুষ
Share on FacebookShare on Twitter

বর্তমানে বিশ্বব্যাপী প্রায় ৫৫২ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। এর মধ্যে ই-মেইল ব্যবহার করছে প্রায় ৪৫০ কোটি মানুষ, যা ২০২৭ সাল নাগাদ ৫০০ কোটির কাছাকাছি পৌঁছতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ডাটা বিশ্লেষণ প্লাটফর্ম ডিমান্ডসেইজ।

ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে মানুষের অনলাইনে সংযুক্ত হওয়ার প্রবণতা বাড়ছে। একই সঙ্গে ইন্টারনেট মানুষের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত পরিষেবাগুলোর একটি হলো ই-মেইল, যা বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী সংখ্যার কাছাকাছি। সর্বশেষ হালনাগাদ তথ্যানুযায়ী, বর্তমানে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্সসহ সব সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত আছে ৫০০ কোটির বেশি মানুষ।

বিশেষজ্ঞদের মতে, সোশ্যাল মিডিয়ার যুগে ই-মেইল এখনো বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও লাভজনক যোগাযোগমাধ্যম। গত দুই বছরে ইলেকট্রনিক মেইল পরিষেবায় যুক্ত হয়েছে ১১ কোটি মানুষ। গবেষণায় এটাও দেখা গেছে, ৫৮ শতাংশ ব্যবহারকারী সোশ্যাল মিডিয়া বা সংবাদমাধ্যম দেখার আগে তাদের ই-মেইল চেক করেন।

ডিমান্ডসেইজের তথ্যানুযায়ী, প্রতিদিন বিশ্বজুড়ে প্রায় ৩৬ হাজার ১৬০ কোটি ই-মেইল আদান প্রদান হয়, যা গত বছরের তুলনায় বেড়েছে ৪ দশমিক ৩ শতাংশ। এর মধ্যে শুধু গুগলের জিমেইলই ১৮০ কোটি ব্যবহারকারীকে সেবা দিচ্ছে। পরিসংখ্যান আরো বলছে, ৯৯ শতাংশ ব্যবহারকারী প্রতিদিন অন্তত একবার তাদের ইনবক্স চেক করেন। কেউ কেউ দিনে ২০ বারও ই-মেইল খুলে দেখেন।

লেখক ও বিশেষজ্ঞ ফিলিপ ইঙ্গার বলেন, ‘৫০ বছরের বেশি সময় ধরে ব্যবহার হচ্ছে ই-মেইল। আগে যেসব বার্তা মৌখিকভাবে, ফ্যাক্স বা হাতে লেখা নোটে পাঠানো হতো, এখন তা মূলত ই-মেইলের মাধ্যমে আদান প্রদান হয়। ই-মেইলের সুবিধা হলো এটি স্পষ্টভাবে ও দ্রুত লেখা যায়, একসঙ্গে এক বা একাধিক প্রাপকের কাছে পৌঁছায় এবং কাগজভিত্তিক যোগাযোগের তুলনায় কম জায়গা লাগে।’

তার মতে, প্রাপক ই-মেইল এবং এতে থাকা তথ্যকে নিজের পছন্দমতো ফোল্ডারে সংরক্ষণ করতে পারেন। সময়ের সঙ্গে সঙ্গে এটি একটি সহজে ব্যবহারযোগ্য ও মূল্যবান তথ্যভাণ্ডার তৈরি করে।

ইতিহাসের নথিপত্র বলছে, বিশ্বের প্রথম ই-মেইল পাঠানো হয় ১৯৭১ সালে। এটি পাঠিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রোগ্রামার রে টমলিনসন। গবেষণা প্রতিষ্ঠান বোল্ট, বেরানেক অ্যান্ড নিউম্যানে (বিবিএন) কর্মরত টমলিনসন তখন বিভিন্ন কম্পিউটারে বার্তা পাঠানোর জন্য ‘সেন্ড মেসেজ’ নামের একটি প্রোগ্রাম তৈরি করেছিলেন।

ফিলিপ ইঙ্গার জানান, তিন মিটার দৈর্ঘ্যের নেটওয়ার্ক কেবলের মাধ্যমে দুটি কম্পিউটারের মধ্যে প্রথম ই-মেইল পাঠাতে সক্ষম হন টমলিনসন। ই-মেইল পাঠানোর সময় টমলিনসন প্রাপকের ঠিকানা তৈরি করার জন্য ইউজারনেম ও কম্পিউটারের নামের মধ্যে অ্যাট দ্য রেট (@) চিহ্ন ব্যবহার করেছিলেন। এর মাধ্যমে ঠিকানার দুই অংশকে আলাদা করা হয়েছিল। টমলিনসন ‘@’ চিহ্নটি কোনো কিছু বাছবিচার না করে বেছে নিয়েছিলেন। তখনকার সময়ে এটি খুব একটা ব্যবহার হতো না। তবে প্রথম ই-মেইল ঠিকানাগুলোয় ডটকম বা ডটনেটের মতো এক্সটেনশন ছিল না।

বিশেষজ্ঞরা বলছেন, স্মার্টফোনের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ই-মেইলের ব্যবহার বেড়েছে ব্যাপক হারে। ডিমান্ডসেইজের তথ্যানুযায়ী, ৮১ শতাংশ ব্যবহারকারী ই-মেইল পড়া এবং উত্তর দেয়ার জন্য হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করতে বেশি পছন্দ করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনা পরিস্থিতিতে ইন্টারনেটের ব্যবহার বেড়েছে
প্রযুক্তি সংবাদ

করোনা পরিস্থিতিতে ইন্টারনেটের ব্যবহার বেড়েছে

নিনতেন্দোর মুনাফা বেড়েছে ৫৩.৫ শতাংশ
প্রযুক্তি সংবাদ

নিনতেন্দোর মুনাফা বেড়েছে ৫৩.৫ শতাংশ

পাসপোর্ট ছাড়াই ২২ হাজার ডলার ব্যবহারের সুযোগ পাবে ই-ক্যাব সদস্যরা
ই-কমার্স

পাসপোর্ট ছাড়াই ২২ হাজার ডলার ব্যবহারের সুযোগ পাবে ই-ক্যাব সদস্যরা

৪৫ দিন ব্যবহার করে পছন্দ না হলে ফেরত দেওয়া যাবে আইফোন
নির্বাচিত

ভারতে আইফোনের রেকর্ড বিক্রি, ধুঁকছে অ্যান্ড্রয়েড বাজার

চালডাল.কম-এ বিশেষ ডিসকাউন্ট পাবেন প্রাইম ব্যাংক’র কার্ডহোল্ডাররা
অর্থ ও বাণিজ্য

চালডাল.কম-এ বিশেষ ডিসকাউন্ট পাবেন প্রাইম ব্যাংক’র কার্ডহোল্ডাররা

আইসিটির সব প্রকল্প মূল্যায়নের উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

আইসিটির সব প্রকল্প মূল্যায়নের উদ্যোগ

Load More

ট্রেন্ডিং টপিক

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট
নির্বাচিত

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট

মন্টেরি কার উইকের নিলামে রেকর্ড, বিক্রি ৭৫ কোটি ৬০ লাখ ডলারের গাড়ি
অটোমোবাইল

মন্টেরি কার উইকের নিলামে রেকর্ড, বিক্রি ৭৫ কোটি ৬০ লাখ ডলারের গাড়ি

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন
নির্বাচিত

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

শিশু সুরক্ষা মামলা নিষ্পত্তিতে ১ হাজার ৮০০ কোটি ডলার দেবে মেটা
প্রযুক্তি সংবাদ

শিশু সুরক্ষা মামলা নিষ্পত্তিতে ১ হাজার ৮০০ কোটি ডলার দেবে মেটা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি
নির্বাচিত

দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি

সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন ক্যামেরা...

‘Citytouch’ অ্যাপে একাউন্ট খুলে চরম ভোগান্তি

‘Citytouch’ অ্যাপে একাউন্ট খুলে চরম ভোগান্তি

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৫ আগস্ট ২০২৫

বিশ্বব্যাপী ই-মেইল ব্যবহার করছে প্রায় ৪৫০ কোটি মানুষ

Techzoom.TV |
TechzoomTV