Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনার নিয়ে এল বিশাল ব্যাটারি আর প্রিমিয়াম ফিচারের ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
অনার নিয়ে এল বিশাল ব্যাটারি আর প্রিমিয়াম ফিচারের ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭
Share on FacebookShare on Twitter

দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে অনার প্যাড এক্স৭ উন্মোচন করেছে বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অনার। কমপ্যাক্ট ট্যাবলেট সেগমেন্টে ব্যবহারীদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যুক্ত করবে এ ট্যাবলেট। অ্যান্ড্রয়েড ট্যাবলেটটি আজ ১৪ আগস্ট থেকে দেশের সকল অনার ব্র্যান্ড শপ এবং জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ ও পিকাবু -তে পাওয়া যাবে। ট্যাবটির বাজারমূল্য ১২,৯৯৯ টাকা। প্রতিটি ট্যাবের থাকছে একটি আকর্ষণীয় লেদার ব্যাক কভার।

নিখুঁত ও পরিকল্পিত ডিজাইনে অনারের সক্ষমতার প্রমাণ ‘পকেট-সাইজড জায়ান্ট’ নামে পরিচিত পাওয়া এই অনার প্যাড এক্স৭। ডিভাইসটি ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করবে দীর্ঘস্থায়ী ব্যবহার ও শক্তিশালী পারফরমেন্স। এর ৭০২০ মিলিআম্পিয়ার-আওয়ার ব্যাটারি টানা ৫৬ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই থাকবে এবং এর ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেমের কারণে ডিভাইসটি চার্জও হবে অনেক দ্রুত। ফলে, ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে ডিভাইসটি দীর্ঘক্ষণ ব্যবহার করতে পারবেন। এছাড়াও, এর ১০ ওয়াট রিভার্স চার্জিং সুবিধার ফলে এটি পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করা যাবে।

কাজ ও বিনোদন উভয় ক্ষেত্রেই ব্যবহারকারীদের ভিজুয়াল অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার জন্য প্যাড এক্স৭ -এ রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৮.৭ ইঞ্চি ডিসপ্লে। ট্যাবটির ডিসপ্লে নেটফ্লিক্স এইচডি সার্টিফায়েড এবং ডিসপ্লেটি ১ কোটি ৬৭ লাখ রঙের কালার প্যালেটের উজ্জ্বল ভিজ্যুয়াল উপস্থাপন করতে সক্ষম। ব্যবহারকারীদের চোখের চাপ কমাতে এবং আরামদায়ক ভিউয়িং অভিজ্ঞতা দিতে এতে রয়েছে একাধিক বিল্ট-ইন ফিচার। ডিভাইসটির ওজন মাত্র ৩৬৫ গ্রাম হওয়ায় একে এক হাতেই সহজে ধরা যায়।

দ্রুত ও কার্যকর পারফরমেন্স নিশ্চিতে প্যাড এক্স৭ -এ রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর এবং উন্নত ৬ ন্যানোমিটার প্রযুক্তির স্ন্যাপড্রাগন ৮ কোর চিপসেট। টেকসই হওয়ার দিক থেকেও এটি পরীক্ষিত; ডিভাইসটি ৪২টি কঠোর নির্ভরযোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ডিভাইসটিতে আরও রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা ভিডিও কল ও কনটেন্ট তৈরিতে স্পষ্টতা ও নির্ভরযোগ্যতা প্রদান করে।
পাওয়ার, পোর্টেবিলিটি ও প্রিমিয়াম ডিজাইনের সমন্বয়ে তৈরি অনার প্যাড এক্স৭ হতে চলছে পেশাজীবী, শিক্ষার্থী এবং বিনোদনপ্রেমী, সকলের জন্য নির্ভরযোগ্য সঙ্গী।

ট্যাবলেটটির উন্মোচন নিয়ে অনারের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমাদের নতুন অনার প্যাড এক্স৭ স্মার্ট ডিভাইসটি ব্যবহারকারী, বিশেষ করে শিক্ষার্থীদের, মাল্টিটাস্কিং থেকে শুরু করে প্রাণবন্ত ডিসপ্লে কোয়ালিটি ও দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ, সব প্রয়োজন পূরণ করবে। ডিভাইসটি ব্যবহারবান্ধব, স্লিম ও সহজে ব্যবহারযোগ্য। পাশাপাশি, ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করবে শক্তিশালী পারফরমেন্স। আর এসব কিছুই থাকছে প্রতিযোগিতামূলক মূল্যে।”

Tags: অনারঅনার প্যাড এক্স৭অ্যান্ড্রয়েড ট্যাবলেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

আন্তর্জাতিক ডেবিট কার্ড চালুর সুবিধা পাচ্ছে বাংলাদেশিরা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ ব্যাংকে আইটি বিপর্যয়, আন্তঃব্যাংক চেক লেনদেন ও ইএফটি বন্ধ

স্মার্টফোনের নতুন চমক হারমনি?
প্রযুক্তি সংবাদ

অপারেটিং সিস্টেমের হালনাগাদ সংস্করণ আনছে হুয়াওয়ে

স্যামসাং ফোল্ডিং ফোনের দাম কমল
নির্বাচিত

স্যামসাং ফোল্ডিং ফোনের দাম কমল

মানুষের চোখে ৫৭৬ মেগাপিক্সেল ক্যামেরা শক্তি!
প্রযুক্তি সংবাদ

মানুষের চোখে ৫৭৬ মেগাপিক্সেল ক্যামেরা শক্তি!

ইনস্টা৩৬০ আনল সবচেয়ে ছোট অ্যাকশন ক্যামেরা
নির্বাচিত

ইনস্টা৩৬০ আনল সবচেয়ে ছোট অ্যাকশন ক্যামেরা

সস্তায় আইফোনের চেয়েও ভালো ৩ ফোন
প্রযুক্তি সংবাদ

এবার মধ্যবিত্তের হাতেও আসবে স্বপ্নের আইফোন

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যান্ড্রয়েডে ফেস আইডি নিয়ে নতুন শঙ্কা কী
নির্বাচিত

অ্যান্ড্রয়েডে ফেস আইডি নিয়ে নতুন শঙ্কা কী

আবারও আমদানি নিষেধাজ্ঞা থেকে বাঁচল অ্যাপল ওয়াচ
নির্বাচিত

আবারও আমদানি নিষেধাজ্ঞা থেকে বাঁচল অ্যাপল ওয়াচ

অক্টোবরের মধ্যে বিমানবন্দর ও ঢাকার চার এলাকায় ৫জি চালুর নির্দেশ
টেলিকম

ঢাকার ৪০ ও দেশের ৪০০ গুরুত্বপূর্ণ স্থানে ৫জি সেবা চালু

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

ই-জিএসএম তরঙ্গে ইনডোর নেটওয়ার্ক শক্তিশালী করছে বিটিআরসি

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোনে কি আছে এই ৯টি অ্যাপ? এখনই ডিলিট না করলে বিপদের আশঙ্কা!

প্রযুক্তি যত উন্নত হচ্ছে, হ্যাকার ও প্রতারকদের কৌশলও...

প্রাকৃতিক গ্যাস সংকটের বিকল্প সমাধান হতে পারে পানি দিয়ে পরিচালিত চুলা

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix