Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইন্টারনেটে ৮০ শতাংশ ব্যবহারকারী টেক্সটের চেয়ে ভিডিও দেখা বেশি পছন্দ করেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
ইন্টারনেটে ৮০ শতাংশ ব্যবহারকারী টেক্সটের চেয়ে ভিডিও দেখা বেশি পছন্দ করেন
Share on FacebookShare on Twitter

ইন্টারনেটে ৮০ শতাংশ ব্যবহারকারী লেখা বা টেক্সট পড়ার তুলনায় ভিডিও দেখা পছন্দ করেন। ২০২৫ সালের মধ্যে ইন্টারনেট ট্রাফিকের ৮২ শতাংশ তৈরি হবে ভিডিওর মাধ্যমে। যেখানে ব্যবহারকারীরা প্রতিদিন গড়ে ১০০ মিনিট অনলাইনে ভিডিও দেখবেন। ডাটা বিশ্লেষণ প্লাটফর্ম ডিমান্ডসেইজের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিশেষজ্ঞরা বলছেন, মানুষ লেখা পড়ার চেয়ে ভিডিও দেখাকে বেশি অগ্রাধিকার দেয়। কারণ ভিডিওতে তথ্য সহজে বোঝা যায়, মনোযোগ ধরে রাখা সহজ এবং গল্প বলার ধরনও বেশি আকর্ষণীয় হয়। ভিডিওতে ছবি, শব্দ ও দৃশ্যের মাধ্যমে সবকিছু স্পষ্টভাবে দেখানো যায়, যা মনে রাখতেও সহজ। এছাড়া ভিডিও দেখা চলাকালীন অন্য কাজ করাও সম্ভব, যা লেখা পড়ার সময় করা যায় না। সোশ্যাল মিডিয়ার কনটেন্টের মধ্যে ভিডিও জনপ্রিয় হওয়ার অন্যতম একটি কারণ ‘শর্ট-ফর্ম ভিডিও’। ২০১৩ সালে চালু হওয়া ভাইন প্রথমবারের মতো ৬ সেকেন্ডের লুপিং ভিডিও চালু করে। পরবর্তী সময়ে টিকটকের উত্থান এবং ইনস্টাগ্রাম রিলসের মতো ফিচার শর্ট-ফর্ম ভিডিওকে মূলধারার বিনোদনে পরিণত করেছে। শর্ট ভিডিও সাধারণত ১৫-৬০ সেকেন্ডের মধ্যে সীমাবদ্ধ থাকে, যা দর্শক অল্প সময়েই দেখতে পারে। ১ মিনিটের কম দৈর্ঘ্যের ভিডিও দেখতে মানুষ বেশি আগ্রহ প্রকাশ করে।

বাজার গবেষণাপ্রতিষ্ঠান দ্য বিজনেস রিসার্চের সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিও তৈরি, শেয়ার ও দেখা আরো সহজ করে দিয়েছে টিকটক, ইনস্টাগ্রাম রিলস ও ইউটিউব শর্টসের মতো প্লাটফর্ম। ফলে এ ধরনের ভিডিওর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। শর্ট ভিডিও প্লাটফর্মের বাজার সাম্প্রতিক বছরগুলোয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৪ সালে এ ধরনের ভিডিও বাজারের আয়তন ছিল ১৯৭ কোটি ডলার, যা চলতি বছর ২২২ কোটি ডলারে পৌঁছতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। ২০২৯ সালের মধ্যে বাজারটির আকার বেড়ে দাঁড়াতে পারে ৩৫৫ কোটি ডলারে। এ সময় বাজারের বার্ষিক প্রবৃদ্ধি হবে ১২ দশমিক ৫ শতাংশ।

ডিমান্ডসেইজ বলছে, টিকটক ও ইনস্টাগ্রামের ছোট ভিডিও কনটেন্ট মানুষকে বেশি আকর্ষণ করছে। অন্যদিকে ইউটিউবের বড় ভিডিওগুলো অনলাইনে শেখার জন্য বেশি ব্যবহার হচ্ছে।

শর্ট-ফর্ম ভিডিওর বাজারে টিকটককে নিয়ে ইমার্কেটরের জাসমিন এনবার্গ বলেন, ‘এটি তরুণদের জন্য ইন্টারনেটের কেন্দ্র। এখানেই তারা বিনোদন, খবর, ট্রেন্ড ও শপিং খোঁজে।’

ড. পনসিন সিএনবিসিকে বলেন, ‘ইনফিনিট স্ক্রলিং ও ছোট ভিডিওগুলো ব্যবহারকারীর মনোযোগ কয়েক সেকেন্ডের জন্য ধরে রাখার জন্য তৈরি করা হয়। আগে বিনোদন বলতে বোঝাত কোনো শো বা গল্পের মাধ্যমে দর্শককে দীর্ঘ সময় ধরে আকৃষ্ট রাখা। এখন এর পরিবর্তে লক্ষ্য হলো সল্প সময়ে ব্যবহারকারীর আগ্রহ ধরে রাখা, যেন অ্যালগরিদম পরবর্তী সময়ে তাদের পছন্দের কনটেন্ট দেখাতে পারে।’

বাজারসংশ্লিষ্টরা বলছেন, শর্ট ভিডিও প্লাটফর্ম বাজারে বেশ কয়েকটি বড় কোম্পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর মধ্যে রয়েছে বাইটড্যান্স (টিকটক), মেটা প্লাটফর্মস (ফেসবুক-ইনস্টাগ্রাম), টেনসেন্ট হোল্ডিংস, ইউটিউব, স্ন্যাপসহ আরো অনেক প্রতিষ্ঠান। শর্ট-ফর্ম ভিডিও মূলত তরুণদের মধ্যে বেশি জনপ্রিয়।

মূলত শর্ট ভিডিও প্লাটফর্মগুলোর প্রসারকে ত্বরান্বিত করছে দ্রুতগতির ইন্টারনেট। কারণ এটি ভিডিও তৈরি, শেয়ার ও স্ট্রিমিং আগের চেয়ে অনেক সহজ করেছে।

Tags: ইনস্টাগ্রামটিকটকরিলস

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্লে স্টোরেও ভুয়া অ্যাপ
প্রযুক্তি সংবাদ

প্লে স্টোর থেকে আবারও ১৫ অ্যাপ বাতিল

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আসছে বাংলাদেশে
প্রযুক্তি সংবাদ

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আসছে বাংলাদেশে

৫ কোটির মাইলফলকে হুয়াওয়ের ইএমইউআই
নির্বাচিত

৫ কোটির মাইলফলকে হুয়াওয়ের ইএমইউআই

আজ শেষ হচ্ছে ডিজিটাল বাংলাদেশ মেলা
প্রযুক্তি সংবাদ

আজ শেষ হচ্ছে ডিজিটাল বাংলাদেশ মেলা

কেন রোলেক্সের ঘড়ি এতো দামি ?
প্রযুক্তি সংবাদ

কেন রোলেক্সের ঘড়ি এতো দামি ?

৬৪ মেগাপিক্সেল ক্যামেরাসহ নতুন ৫জি ফোন নিয়ে এলো ভিভো
নির্বাচিত

৬৪ মেগাপিক্সেল ক্যামেরাসহ নতুন ৫জি ফোন নিয়ে এলো ভিভো

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যান্ড্রয়েডে ফেস আইডি নিয়ে নতুন শঙ্কা কী
নির্বাচিত

অ্যান্ড্রয়েডে ফেস আইডি নিয়ে নতুন শঙ্কা কী

এআই চিপের চাহিদায় পাঁচ বছরের সর্বোচ্চ প্রবৃদ্ধি দক্ষিণ কোরিয়ার
প্রযুক্তি বাজার

এআই চিপের চাহিদায় পাঁচ বছরের সর্বোচ্চ প্রবৃদ্ধি দক্ষিণ কোরিয়ার

আসুস বাংলাদেশে নিয়ে এসেছে নতুন চারটি ল্যাপটপ
নির্বাচিত

আসুস বাংলাদেশে নিয়ে এসেছে নতুন চারটি ল্যাপটপ

জ্বালানি সংকটের মধ্যে আইসিসিবিতে শুরু ‘ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’
অটোমোবাইল

জ্বালানি সংকটের মধ্যে আইসিসিবিতে শুরু ‘ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোনে কি আছে এই ৯টি অ্যাপ? এখনই ডিলিট না করলে বিপদের আশঙ্কা!

প্রযুক্তি যত উন্নত হচ্ছে, হ্যাকার ও প্রতারকদের কৌশলও...

প্রাকৃতিক গ্যাস সংকটের বিকল্প সমাধান হতে পারে পানি দিয়ে পরিচালিত চুলা

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix