Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্রামীণফোনের বিরুদ্ধে বাজার দখলের অভিযোগ তুলল রবি ও বাংলালিংক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 24 August 2025
গ্রামীণফোনের বিরুদ্ধে বাজার দখলের অভিযোগ তুলল রবি ও বাংলালিংক
Share on FacebookShare on Twitter

দেশের টেলিযোগাযোগ খাতে শীর্ষ অপারেটর গ্রামীণফোনের (জিপি) বিরুদ্ধে অস্বাভাবিক কম দামে সিম বিক্রি করে বাজার দখলের অভিযোগ তুলেছে প্রধান দুই প্রতিযোগী রবি আজিয়াটা এবং বাংলালিংক। এ বিষয়ে তারা বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে।

কমিশন সূত্রে জানা গেছে, রবির করা অভিযোগের প্রাথমিক তদন্ত শেষ হয়েছে এবং শিগগিরই গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে নিজেদের বিরুদ্ধে ওঠা আইন ভঙ্গের সব অভিযোগ অস্বীকার করেছে গ্রামীণফোন।

দেশের প্রায় ১৮ কোটি ৮৪ লাখ মোবাইল গ্রাহকের মধ্যে ৮ কোটি ৬৫ লাখই গ্রামীণফোনের, যা মোট গ্রাহকের প্রায় ৪৬ শতাংশ। এছাড়া, প্রায় ৩২ হাজার কোটি টাকার টেলিকম বাজারের অর্ধেকই তাদের দখলে। এই একক আধিপত্যের কারণে ২০১৯ সালে বিটিআরসি গ্রামীণফোনকে ‘তাৎপর্যপূর্ণ বাজার ক্ষমতা’ বা এসএমপি (Significant Market Power) অপারেটর হিসেবে ঘোষণা করে এবং তাদের ওপর বেশ কিছু বিধিনিষেধ আরোপ করে।

কিন্তু রবি ও বাংলালিংকের অভিযোগ, এসএমপি অপারেটর হয়েও গ্রামীণফোন predatory pricing বা অস্বাভাবিক কম দামে সিম বিক্রি করে অন্য অপারেটরদের কোণঠাসা করার চেষ্টা করছে।

নথি অনুযায়ী, প্রতিটি নতুন সিমের জন্য সরকারকে ৩০০ টাকা কর দিতে হয়। তা সত্ত্বেও, গত বছর রবি প্রতিটি সিম ১৯৯ টাকায় বিক্রি করেছে, যেখানে গ্রামীামীণফোন বিক্রি করেছে মাত্র ১৬৯ টাকায়। শুধু তাই নয়, রবি যেখানে বিক্রেতাদের সর্বোচ্চ ৮৯ টাকা কমিশন দিয়েছে, সেখানে গ্রামীণফোন দিয়েছে ১২২ টাকা।

এই হিসাব অনুযায়ী, বিক্রেতার কমিশন বাদ দিলে গ্রামীণফোনের প্রতিটি সিমের আসল দাম দাঁড়ায় মাত্র ৪৭ টাকা, যা রবির সিমের দামের চেয়ে ৫৭ শতাংশ কম। রবির অভিযোগ, একটি প্রভাবশালী অপারেটর হয়ে গ্রামীণফোনের এই কৌশল প্রতিযোগিতা আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন জানিয়েছে, রবির করা অভিযোগের তদন্ত প্রতিবেদন তারা হাতে পেয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

কমিশনের চেয়ারপার্সন এ এইচ এম আহসান বলেন, “অনুসন্ধানকারী কর্মকর্তা প্রতিবেদন জমা দিয়েছেন। আমরা শিগগিরই শুনানির জন্য গ্রামীামীণফোনকে ডাকব। তাদের বক্তব্য শোনার পর মামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

এছাড়াও, বাংলালিংকের করা অভিযোগের তদন্তও দ্রুত শুরু করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।

টেলিকম খাতের এই সংঘাত বাজারের সুস্থ প্রতিযোগিতার জন্য হুমকি বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন প্রতিযোগিতা কমিশন কী পদক্ষেপ নেয়, তার ওপরই নির্ভর করছে দেশের টেলিকম বাজারের ভবিষ্যৎ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গ্রামীণফোনজিপিবাংলালিংকরবিরবি আজিয়াটারবির অভিযোগ

এই বিভাগ থেকে আরও পড়ুন

গিগাবিট গতির ইন্টারনেটের আওতায় ৫১ দেশ
টেলিকম

সারা দেশে ৫০০ টাকায় মাসজুড়ে ইন্টারনেট

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

ফোল্ডিং আইপ্যাড আনছে অ্যাপল
লিড স্টোরি

ফোল্ডিং আইপ্যাড আনছে অ্যাপল

৮৪ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করলো মেটা
প্রযুক্তি সংবাদ

৮৪ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করলো মেটা

তরঙ্গ বরাদ্দ নিয়ে জটিলতা: কারও প্রতি পক্ষপাত না করার কথা বললো বিটিআরসি
টেলিকম

তরঙ্গ বরাদ্দ নিয়ে জটিলতা: কারও প্রতি পক্ষপাত না করার কথা বললো বিটিআরসি

অনলাইনে মিথ্যা ও গুজবের ভিড়ে সত্য জানতে ‘আসল চিনি’
প্রযুক্তি সংবাদ

অনলাইনে মিথ্যা ও গুজবের ভিড়ে সত্য জানতে ‘আসল চিনি’

Load More

ট্রেন্ডিং টপিক

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন
প্রযুক্তি সংবাদ

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

মংলায় ১০০ মেগাওয়াট এসএমআর নির্মাণের প্রস্তাব দিয়েছে চীন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশকে এসএমআর প্রযুক্তিতে চীনের প্রস্তাব

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২। ব্যস্ত...

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 August 2025

গ্রামীণফোনের বিরুদ্ধে বাজার দখলের অভিযোগ তুলল রবি ও বাংলালিংক

Techzoom.TV |
TechzoomTV