Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টিকটক অ্যাড অ্যাওয়ার্ডস ২০২৫: বাংলাদেশের সেরা ক্রিয়েটিভ বিজ্ঞাপনের জন্য অ্যাওয়ার্ড

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
টিকটক অ্যাড অ্যাওয়ার্ডস ২০২৫: বাংলাদেশের সেরা ক্রিয়েটিভ বিজ্ঞাপনের জন্য অ্যাওয়ার্ড
Share on FacebookShare on Twitter

টিকটক আবারও আয়োজন করছে জনপ্রিয় টিকটক অ্যাড অ্যাওয়ার্ডস ২০২৫। এবছর ডিসেম্বরে সৌদি আরবের রিয়াদ শহরে এটি অনুষ্ঠিত হবে। টিকটকে যেসব ব্র্যান্ড ও বিজ্ঞাপন প্রতিষ্ঠান সবচেয়ে বেশি সৃজনশীল ও সফল ক্যাম্পেইন তৈরি করেছে এবং যারা টিকটকে ভিন্নভাবে দর্শকদের কাছে বিজ্ঞাপন তুলে ধরেছে তাদেরকে এই অনুষ্ঠানে অ্যাওয়ার্ড দেওয়া হবে।
গত বছরের সাফল্যের পর এবছর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অ্যাড অ্যাওয়ার্ড। এই আয়োজনের উদ্দেশ্য হলো সেই সব প্রতিভাবান ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া, যারা নতুন ভাবনায় কাজ করে টিকটকে দারুণ সাড়া ফেলেছে।

এই বছর বাংলাদেশসহ ১৮টি দেশের ব্র্যান্ড এবং বিজ্ঞাপন সংস্থাগুলো তাদের ক্যাম্পেইন জমা দিতে পারবে। এসব দেশগুলোর মধ্যে আছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, লেবানন, ইরাক, মিশর, তুরস্ক, মরক্কো, কেনিয়া, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, কাজাখস্তান, আজারবাইজান, সাইপ্রাস, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এই আয়োজনে অংশ নিতে চাইলে, টিকটকে প্রকাশিত ক্যাম্পেইনটি ১ অক্টোবর ২০২৪ থেকে ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে চালু থাকতে হবে।

এবারের আয়োজনে মোট ৯টি বিভাগে অ্যাওয়ার্ড দেয়া হবে। কনটেন্টে নতুনত্ব আনার জন্য ‘ইট’স দ্য ক্রিয়েটিভ ফর মি’ ক্যাটাগরি, কনটেন্ট নির্মাতা, দর্শকদের সাথে ব্র্যান্ডের কাজের জন্য ‘কমিউনিটি কোর’ ক্যাটাগরি, স্ট্রাটেজি অনুযায়ী ক্যাম্পেইনের জন্য ‘ফুল ফানেল ফ্লেক্স’ বিভাগ এবং সচেতনতা প্রচারে দারুণ ব্র্যান্ডিংয়ে ক্যাম্পেইনের জন্য ‘বিগ ব্র্যান্ডিং এনার্জি’ ক্যাটাগরি থাকবে।

এছাড়া, বিক্রি বা রিটার্ন বাড়াতে সফল ক্যাম্পেইনের জন্য ‘গোল ডিগার’ ক্যাটাগরি, কম বাজেটে ভালো ক্যাম্পেইনের জন্য ‘বুগি অন আ বাজেট’ ক্যাটাগরি, সাউন্ড, গান, ভয়েস ব্যবহারে ভালো ক্যাম্পেইনের জন্য ‘সাউন্ড অন প্লিজ’ ক্যাটাগরি থাকবে।

এই সাতটি মূল ক্যাটাগরির বাইরেও থাকবে আরও দুটি ক্যাটাগরি যেখানে ‘দ্য পিপল’স চয়েজ’ ক্যাটাগরিতে অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা সরাসরি ভোট দিয়ে বিজয়ীকে নির্বাচন করবে। ‘দ্য জি.ও.এ.টি.(গ্রেটেস্ট অফ অল টাইম)’ ক্যাটাগরিতে সেরা সৃজনশীল কনটেন্ট দিয়ে সফল ক্যাম্পেইন তৈরির জন্য এই পুরস্কারটি দেয়া হবে। মূল সাতটি ক্যাটাগরির যেকোনো একটিতে যেসব আবেদন জমা পড়বে, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে G.O.A.T পুরস্কারের জন্য বিবেচনা করা হবে। এই ক্যাটাগরিতে এমন ক্যাম্পেইনগুলোকে স্বীকৃতি দেওয়া হবে, যারা টিকটকের কমিউনিটি, ট্রেন্ড আর কনটেন্ট স্টাইল অনুসরণ করে দারুণ কনটেন্ট তৈরি করেছে।

আবেদন জমা দেওয়া যাবে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত। এই সময়ের মধ্যে ব্র্যান্ড এবং এজেন্সিগুলো তাদের সেরা কাজ জমা দিতে পারবে। বিজয়ীদের ঘোষণা করা হবে রিয়াদে অনুষ্ঠিত অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে।

মধ্যপ্রাচ্য, তুরস্ক, আফ্রিকা, মধ্য ও দক্ষিণ এশিয়া অঞ্চলে, টিকটকের গ্লোবাল বিজনেস সল্যুশনস বিভাগের জেনারেল ম্যানেজার সাদি কানদিল বলেন, “গত বছরের দারুণ সাফল্যের পর এবছর আমরা সৌদি আরবের রিয়াদে টিকটক অ্যাড অ্যাওয়ার্ড নিয়ে আসছি। এই অ্যাওয়ার্ড শুধুমাত্র বিজ্ঞাপন নয়, বরং এটি সংস্কৃতি, আনন্দ এবং সর্বোপরি ব্যবসায়িক সাফল্যকে তুলে ধরে। মেটাপ (METAP) অঞ্চলের ব্র্যান্ড আর এজেন্সিগুলোর নতুন যেসব কাজ সামনে আসবে সেটি দেখার জন্য আমরা আগ্রহী।”

সম্পূর্ণ প্রোগ্রামের বিস্তারিত জানতে এবং ব্র্যান্ড এবং এজেন্সির এন্ট্রি জমা দিতে পারবেন এই লিঙ্কে: https://tiktokadawardsmetapee.com/2025

টিকটক অ্যাড অ্যাওয়ার্ডস METAP 2025 সম্পর্কিত আরও তথ্য ও আপডেটের জন্য ভিজিট করুন https://tiktokadawardsmetapee.com/2025

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টিকটক অ্যাড অ্যাওয়ার্ডস ২০২৫

এই বিভাগ থেকে আরও পড়ুন

এনইআইআর বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী কর্মচারীরা এখন বেতন বঞ্চিত
নির্বাচিত

এনইআইআর বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী কর্মচারীরা এখন বেতন বঞ্চিত

টিকটক করতে মানা করায় আত্মহত্যা, ভিডিও করে স্বামীকে পাঠালেন স্ত্রী
সোশ্যাল মিডিয়া

‘টিকটকারদের তালিকা করছে পুলিশ’

নতুন ৩ গ্যালাক্সি ল্যাপটপ আনল স্যামসাং
নির্বাচিত

নতুন ৩ গ্যালাক্সি ল্যাপটপ আনল স্যামসাং

ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা আনল মেটা
প্রযুক্তি সংবাদ

ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা আনল মেটা

প্রতিষেধক বানাতে ১ কোটি ৪৫ লাখ ডলার দিচ্ছেন জ্যাক মা
ই-কমার্স

আলিবাবার ১.৬ শতাংশ শেয়ার বিক্রি করলেন জ্যাক মা

৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং নিয়ে বিশ্ববাজারে গ্যালাক্সি এ৫৬
নির্বাচিত

৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং নিয়ে বিশ্ববাজারে গ্যালাক্সি এ৫৬

Load More

ট্রেন্ডিং টপিক

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের
প্রযুক্তি সংবাদ

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের

বেসিস নির্বাচনের জন্য বোর্ড গঠন, নারী চেয়ারম্যানের মাধ্যমে প্রথম ভোট
প্রযুক্তি সংবাদ

বেসিস নির্বাচনে ১১ পদে ২৬ প্রার্থী, আন্তর্জাতিক ক্যাটাগরিয়ায় নেই কেউ

লিক হলো শাওমি প্যাড ৯ প্রো-এর স্পেসিফিকেশন, থাকছে ১১ হাজার এমএএইচ ব্যাটারি
প্রযুক্তি সংবাদ

লিক হলো শাওমি প্যাড ৯ প্রো-এর স্পেসিফিকেশন, থাকছে ১১ হাজার এমএএইচ ব্যাটারি

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা
অর্থ ও বাণিজ্য

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে
প্রযুক্তি পরামর্শ

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে

স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।...

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৬ আগস্ট ২০২৫

টিকটক অ্যাড অ্যাওয়ার্ডস ২০২৫: বাংলাদেশের সেরা ক্রিয়েটিভ বিজ্ঞাপনের জন্য অ্যাওয়ার্ড

Techzoom.TV |
TechzoomTV