Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এ্যাক্ট কোভিড-১৯ অনলাইন হ্যাকাথনের গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 8 June 2020
এ্যাক্ট কোভিড-১৯ অনলাইন হ্যাকাথনের গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

কোভিড-১৯ বা নভেল করোনা ভাইরাস সংকট মোকাবেলায় দেশের তরুণদের অংশগ্রহণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং কল ফর নেশন প্লাটফর্মের আওতায় অনুষ্ঠিত হলো কোভিড-১৯ এ্যাক্ট অনলাইন হ্যাকাথন। দেশের তরুণ বিজ্ঞানী, উদ্যোক্তা, উদ্ভাবক, সফটওয়ার ইঞ্জিনিয়ারদের জমা দেয়া ৬৮১টি প্রকল্প থেকে ন্যাশনাল জুরিদের সাহায্যে যাচাই বাছাই শেষে, ৮ জুন বিকাল চারটায় সিজন-১ এর গ্রান্ড ফিনাল অনুষ্ঠানে ৬টি ক্যাটাগরিতে ৬টি প্রকল্পকে বিজয়ী ঘোষণা করা হয়। এছাড়াও ৬টি ক্যাটাগরিতে ২টি করে রানার্সআপ পুরষ্কার, ২টি বিশেষ ক্যাটাগরিতে ২টি পুরষ্কার ও ১৬টি অনারেবল মেনশনসহ সর্বমোট ৩৬টি পুরষ্কার ঘোষণা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি অনলাইনে পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম ।

১৮ জন ন্যাশনাল জুরির সমন্বয়ে গঠিত প্যানেলের মাধ্যমে ৬টি ক্যাটাগরিতে বিজয়ী ও রানার্স আপ প্রকল্পগুলো যথাক্রমে:

স্যোসিও ইকোনোমিক্যালি ডিজএ্যাডভানটেজ পিপল
এই ক্যাটাগরিতে বিজয়ী আই সোশ্যাল এর ‘সুযোগ-এ ভার্চুয়াল অপারেশনাল নেটওয়ার্ক টু সাপোর্ট দ্যা বিওপি পপুলেশন’ নামের প্রকল্প। এর টিম লিডার ছিলেন অনুপমা ইসলাম নিশো। প্রথম রানার্স আপ হয় চালান.এক্সওয়াইজেড এর ‘মানুষ.এআই’ নামের একটি প্রকল্প যার টিম লিডার ছিলেন আবির রহমান। দ্বিতীয় রানার্স আপ হন ভার্টিকাল ইনোভেশনস লি. এর মো. মনিরুল ইসলাম। তাঁর প্রকল্পের নাম ‘আইওটি এ্যানাবলড অটো সলিউশন ফর ওএমএস ডিসট্রিবিউশন’।

বিজনেস অপারেশন এন্ড প্রোডাকশন
এই ক্যাটাগরিতে বিজয়ী ল্যান্ডনক লি. এর ‘ল্যান্ডনক: লাস্ট মাইল গ্রোসারি ম্যানেজমেন্ট এ্যাপ ফর দ্যা পিপল হু ক্যান্ট ইনভেস্ট লার্জলি অন টেক।’ এই প্রকল্পটির টিম লিডার ছিলেন মাহির আমিরুর রহমান ইরাম। প্রথম রানার্স আপ হয় লন্ডন স্কুল অব কমার্স এর আদনান খানের ‘নিউ থ্রেড’ নামের একটি প্রকল্প। দ্বিতীয় রানার্স আপ হন ইনাম বাংলাদেশ প্রাইভেট লি. এর জোবাইদা সুলতানা চৌধুরী। তাঁর প্রকল্পের নাম ‘নেক্সট জেনারেশন স্মল বিজনেস প্লাটফর্ম।’

হেলথ কেয়ার ইকুয়পমেন্ট এন্ড ট্রিটমেন্ট
এই ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে থিংক ব্রিকস এর ‘পাওয়ারড এয়ার পিউরিফায়িং রেস্পিরেটর (পিএপিআর)।’ প্রকল্পটির টিম লিডার ছিলেন শিমুল হুদা। প্রথম রানার্স আপ হয় বুয়েট এর আসিফ শাহরিয়ার সুস্মিত এর ‘র‍্যাডএ্যাসিস্ট: দ্যা ফাস্ট এআই বেইজড টেলিরেডিওলজি সলিউশন ডেভলপড ইন বাংলাদেশ’ নামের একটি প্রকল্প। দ্বিতীয় রানার্স আপ হন ইজেনারেশন লি. এর মুহাম্মাদ সুমন খান। তাঁর প্রকল্পের নাম ছিল সেন্ট্রাল আইসিইউ ম্যনেজমেন্ট এন্ড মনিটরিং সিস্টেম।

এ্যাকসেস টু ইনফরমেশন
এই ক্যাটাগরিতে বিজয়ী ইনোভেস টেকনোলজিস এর ‘নিরাপদ: স্টে হোম, স্টে সেফ, হেল্প বাংলাদেশ পুলিশ অর এনি কনসার্নড অথরিটি টু মনিটর অল দ্যা পিপল হু আর ইন হোম কেয়ারাইনটাইন’ নামের প্রকল্প। এর টিম লিডার ছিলেন মোহাম্মাদ মুনিরুল আলম। প্রথম রানার্স আপ টগুমগু প্রাইভেট লি. এর ‘ওয়ান স্টপ প্যারেন্টিং এ্যাপ বাই টগুমগু’। এর টিম লিডার ছিলেন মো: জিল্লুল করিম। দ্বিতীয় রানার্স আপ হন পিফিজার এর মো: অনিক আলম। তাঁর প্রকল্পের নাম ‘কোভিড-১৯ ডেটা এ্যানালিসিস টু ডিটারমাইন ক্রিটিকাল হেলথ, হাইজিন এন্ড ইনফরমেশন এ্যাকসেস ফ্যাক্টর টু এ্যাসেস রিস্ক এন্ড ডেভালপ মিটিগেশন এন্ড প্রিভেনশন স্ট্রাটেজি ইন বাংলাদেশ।’

মেন্টাল হেলথ
এই ক্যাটাগরিতে বিজয়ী ‘মনের বন্ধু’। প্রকল্পটির টিম লিডার ছিলেন তওহীদা শিরোপা। প্রথম রানার্স আপ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুমাইয়া আজমি। তাঁর প্রকল্পের নাম ‘নির্ভানা: মেন্টাল হেলথ এন্ড ওয়েল বিয়িং সাপোর্টস’ এবং দ্বিতীয় রানার্সআপ হয় নর্থসেন্ট্রাল ইউনিভার্সিটি, ইউএসএ এর জেসমিন আক্তার। তাঁর প্রকল্পের নাম ‘মনোসেবা: এ্যান অনলাইন সাইকলজিক্যাল সলিউশন’।

আদারস
এই ক্যাটাগরিতে বিজয়ী এএনটিটি রোবোটিক্স লি. এর ‘লং ডিসটেন্স ডিজইনফেকশান প্রসিডিউর/সার্ভিস ফর লকড ডাউন এরিয়াস’ নামের একটি প্রকল্প। প্রকল্পটির টিম লিডার ছিলেন সৈয়দ গোলাম ইয়ামুর আবদুল্লাহ। প্রথম রানার্স আপ হয় ওয়াটসিটিজ এর ‘আলট্রাভায়োলেট জার্মিসাইডাল ইরাডিয়েশান বেইজড ডিজইনফেকশন বক্স’ নামের একটি প্রকল্প যার টিম লিডার ছিলেন মুশফিকুর রহমান। দ্বিতীয় রানার্স আপ হন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনালোজি এন্ড সাইন্স এর কে.এম সাদিকুর রহমান। তাঁর প্রকল্পের নাম ছিল মানবতার ঘর।

ওয়াটার এইড বাংলাদেশ এর ‘কানেক্টিং দ্যা আনকানেকটেড স্লাম ডুয়েলারর্স’ এর জন্য হাসিন জাহান এবং প্রাভা হেলথ এর সিলভানা কিউ সিনহা তাঁর ‘প্ৰান্ন: কোভিড+ পেশেন্ট ম্যানেজমেন্ট টুল’ এর জন্য বিশেষ পুরষ্কার লাভ করেন। এর বাইরে ১৬ টি প্রকল্পকে অনারেবল মেনশন করা হয়।

প্রধান অতিথির বক্তৃতায় তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘এই সকল সলিউশনগুলোর সুবিধা যাতে দেশের মানুষ গ্রহণ করতে পারেন, সে কারণে এই গুলোকে স্টার্টআপে পরিণত করা হবে। এজন্য স্টার্টআপ ফান্ড ও মেন্টরিংসহ সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে।’

গত ৩০ মার্চে শুরু হওয়া এই অনলাইন হ্যাকাথনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাথে সহযোগী পার্টনার ছিলেন যথাক্রমে: আইডিয়া, স্টার্টআপ বাংলাদেশ, ওয়ার্ল্ডসামিট এ্যাওয়ার্ড, ঢাকা লাইভ, এ্যাঙ্করলেস বাংলাদেশ, বাংলাদেশ এ্যাঞ্জেলস, স্টার্টাপ এ্যাকসিলেটর, বেটার স্টোরিজ, জিপি এ্যাকসিলেটর, লাইটক্যাসেল, আর ভেঞ্চার, স্টার্টআপ ঢাকা, স্ট্যার্টআপ চট্টগ্রাম, ইয়ুথ কো:ল্যাব, ওয়াইগ্যাপ, ইউএনসিডিএফ, ইউল্যাব, ডিজিটাল খিচুরি, টার্টেল ভেঞ্চার, ভেঞ্চার ক্যাপিটাল পার্টনার এসোসিয়েশন বাংলাদেশ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
প্রযুক্তি সংবাদ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

কর্মীদের মূল্যায়নে এআই ব্যবহারের গুরুত্ব বাড়াল মেটা
প্রযুক্তি সংবাদ

কর্মীদের মূল্যায়নে এআই ব্যবহারের গুরুত্ব বাড়াল মেটা

দেশের বাজারে ‘জাবরা প্যানাকাস্ট’
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে ‘জাবরা প্যানাকাস্ট’

সিম বিক্রি বাড়লেও সাড়া কম ইন্টারনেটে
প্রযুক্তি সংবাদ

দেশের ৫৫ ভাগ গ্রামীণ পরিবারের ইন্টারনেট সুবিধা নেই

বিশ্ববিদ্যালয়গুলোতে সেন্টার অন ফ্রন্টিয়ার টেকনোলজি প্রতিষ্ঠিত করা হবে: পলক
নির্বাচিত

বিশ্ববিদ্যালয়গুলোতে সেন্টার অন ফ্রন্টিয়ার টেকনোলজি প্রতিষ্ঠিত করা হবে: পলক

ফাইভজিতে ঐতিহাসিক ভিডিও কল
প্রযুক্তি সংবাদ

ফাইভজিতে ঐতিহাসিক ভিডিও কল

Load More

ট্রেন্ডিং টপিক

এইচএসসি
প্রযুক্তি সংবাদ

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন এসএমটি লাইনে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন কার্যক্রম
প্রযুক্তি সংবাদ

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ
অর্থ ও বাণিজ্য

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ
প্রযুক্তি বাজার

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির
অটোমোবাইল

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) বাজারে নিজেদের অবস্থান শক্ত করছে...

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 June 2020

এ্যাক্ট কোভিড-১৯ অনলাইন হ্যাকাথনের গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix