Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৭ আগস্ট ২০২৫
কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে
Share on FacebookShare on Twitter

হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করছে কিছু চক্র। নারায়ণগঞ্জকেন্দ্রিক একটি চক্রকে শনাক্ত করেছে গোয়েন্দা সংস্থা এবং প্রতারণা রোধে থানায় মামলা করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গতকাল রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) অডিটোরিয়ামে ‘‌প্রতারক চক্রের আর্থিক প্রতারণা রোধে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সচেতনতা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আসাদুর রহমান।

তিনি বলেন, ‘‌প্রতারকরা এআই ব্যবহার করে লোভনীয় বার্তা পাঠায়। প্রথমে সামান্য মুনাফা দেখিয়ে আস্থা অর্জন করে, পরে আরো বেশি মুনাফা দেখিয়ে বড় বিনিয়োগের জন্য প্রলুব্ধ করে। এরপর জানানো হয় অ্যাপে সমস্যা হয়েছে এবং আরো অর্থ দিতে হবে। অর্থ নেয়ার পর তারা ভুক্তভোগীকে ব্লক করে দেয়।’

তিনি আরো বলেন, ‘‌ডিএসইর নাম, লোগো ও অফিস ঠিকানা ব্যবহার করে হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে বিনিয়োগকারীদের প্রতারণা করা চক্র এরই মধ্যে গোয়েন্দা সংস্থার নজরে এসেছে। খুব শিগগিরই তারা আইনের আওতায় আসবে বলে আশা করা হচ্ছে। তবে বিনিয়োগকারীদেরও সচেতন থাকতে হবে। কারণ অসতর্ক হলেই এ ধরনের প্রতারণার শিকার হতে হয়।’

ভারপ্রাপ্ত এমডি বলেন, ‘‌ডিএসই, সিএসই বা নিয়ন্ত্রক সংস্থা সরাসরি কোনো বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করে না। বিনিয়োগের একমাত্র বৈধ মাধ্যম হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চিটাগং স্টক এক্সচেঞ্জের অনুমোদিত স্টক ব্রোকার। অন্য কোনো মাধ্যমে বিনিয়োগ করলে তা অবৈধ প্রতারণার ঝুঁকি তৈরি করে।’

ডিএসই থেকে জানানো হয়, বিনিয়োগকারীদের অবশ্যই সচেতন হতে হবে। কেবল অনুমোদিত স্টক ব্রোকারের মাধ্যমেই লেনদেন করতে হবে। অনুমোদিত ব্রোকারদের তালিকা ডিএসই ও সিএসইর ওয়েবসাইটে রয়েছে।

ডিএসই কর্মকর্তারা মনে করেন, এ ধরনের প্রতারণা শুধু ব্যক্তিগত ক্ষতির কারণ নয়, বরং পুঁজিবাজারে সাধারণ মানুষের আস্থা নষ্ট করে। তাই গোয়েন্দা সংস্থা, আইন প্রয়োগকারী বাহিনীর পাশাপাশি বিনিয়োগকারীদের সচেতনতা সবচেয়ে বড় প্রতিরক্ষা।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ডিএসইর প্রধান নিয়ন্ত্রণ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া ও উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মাইক্রোসফট এর বিস্ময়কর উদ্ভাবন কার্যক্রম প্রত্যক্ষ করলেন পলক
প্রযুক্তি সংবাদ

মাইক্রোসফট এর বিস্ময়কর উদ্ভাবন কার্যক্রম প্রত্যক্ষ করলেন পলক

বাজারে এলো ASUS ROG সিরিজের নতুন গেমিং মনিটর
প্রযুক্তি সংবাদ

বাজারে এলো ASUS ROG সিরিজের নতুন গেমিং মনিটর

ডব্লিউডব্লিউডিসি ২০২৬: সফটওয়্যারের আড়ালে অ্যাপল কি দেবে ৫টি হার্ডওয়্যার সারপ্রাইজ?
প্রযুক্তি সংবাদ

ডব্লিউডব্লিউডিসি ২০২৬: সফটওয়্যারের আড়ালে অ্যাপল কি দেবে ৫টি হার্ডওয়্যার সারপ্রাইজ?

আইফোনের পর এবার স্টাইলাসের ডিজাইন বদলাচ্ছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

আইফোনের পর এবার স্টাইলাসের ডিজাইন বদলাচ্ছে অ্যাপল

অনলাইনে ব্যাংক
অর্থ ও বাণিজ্য

বন্ধ হয়ে গেছে অনলাইনে ব্যাংক হিসাব খোলা

সিঙ্গাপুরে নতুন এআই গবেষণাগার খুলছে গুগল ডিপমাইন্ড
প্রযুক্তি সংবাদ

সিঙ্গাপুরে নতুন এআই গবেষণাগার খুলছে গুগল ডিপমাইন্ড

Load More

ট্রেন্ডিং টপিক

এআই ও প্রযুক্তির ঝুঁকি নিয়ে তথ্যমন্ত্রীর সতর্কতা
নির্বাচিত

এআই ও প্রযুক্তির ঝুঁকি নিয়ে তথ্যমন্ত্রীর সতর্কতা

১২ বছরে ৫০ কোটি ইউনিট বিক্রি, নতুন মাইলফলকে শাওমির রেডমি নোট সিরিজ
নির্বাচিত

১২ বছরে ৫০ কোটি ইউনিট বিক্রি, নতুন মাইলফলকে শাওমির রেডমি নোট সিরিজ

বিডিআইএক্স হোস্টিং নাকি সিডিএন—কখন কোনটি বেশি দরকার?
বিবিধ

বিডিআইএক্স হোস্টিং নাকি সিডিএন—কখন কোনটি বেশি দরকার?

আপডেটেড MSI X870 মাদারবোর্ডে পুড়ে নষ্ট Ryzen 7 7800X3D প্রসেসর
প্রযুক্তি সংবাদ

আপডেটেড MSI X870 মাদারবোর্ডে পুড়ে নষ্ট Ryzen 7 7800X3D প্রসেসর

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বা ‘ইনটেক প্যাকেট’ হিসেবে মোবাইল ফোন বিক্রি,...

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

পুরোনো গুগল পিক্সেল ফোন দিয়েই তৈরি হবে ডাটা সেন্টার

চীন থেকে পিক্সেল উৎপাদন পুরোপুরি সরিয়ে নিচ্ছে গুগল

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৭ আগস্ট ২০২৫

কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে

Techzoom.TV |
TechzoomTV