Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হ্যাকিংয়ের শিকার ইন্টেল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
হ্যাকিংয়ের শিকার ইন্টেল
Share on FacebookShare on Twitter

সফটওয়্যার দুর্বলতার কারণে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তিপ্রতিষ্ঠান ইন্টেলের প্রায় ২ লাখ ৭০ হাজার কর্মীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। একজন নিরাপত্তা গবেষক দাবি করেছেন, তিনি ইন্টেলের কয়েকটি সাইটের দুর্বলতার সুযোগ নিয়ে বিপুল পরিমাণ তথ্য ডাউনলোড করতে সক্ষম হয়েছেন। খবর টেকরাডার।

নিরাপত্তা গবেষক ইটন জেড এক ব্লগ পোস্টে জানান, ইন্টেল কর্মীদের ব্যবহৃত বিজনেস কার্ড পোর্টালের লগইন প্রক্রিয়ায় একটি বড় ধরনের ত্রুটি ছিল। ত্রুটির কারণে ব্যবহারকারীর পরিচয় যাচাইয়ের পদ্ধতি পরিবর্তন করে তিনি বৈধ পরিচয় ছাড়াই সাইটে প্রবেশ করতে সক্ষম হন। আর এ সুযোগ নিয়ে তিনি প্রায় ১ গিগাবাইট আকারের একটি ফাইল ডাউনলোড করেন। ওই ফাইলে ইন্টেলের কর্মীদের নাম, পদবি, ব্যবস্থাপকের নাম, ঠিকানা ও ফোন নম্বরসহ বহু সংবেদনশীল তথ্য ছিল।

এ তথ্য ভুল হাতে গেলে তথ্য ও পরিচয় চুরি, ফিশিং কিংবা সামাজিক প্রকৌশল (সোশ্যাল ইঞ্জিনিয়ারিং) আক্রমণের ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেন ইটন।

তিনি আরো জানান, শুধু একটি সাইট নয়, ইন্টেলের আরো অন্তত তিনটি ওয়েবসাইটে একইভাবে প্রবেশ করা সম্ভব। এর মধ্যে ‘প্রডাক্ট হায়ারার্কি’ ও ‘প্রডাক্ট অনবোর্ডিং’ পোর্টালে এমন হার্ডকোডেড তথ্য ছিল, যা সহজেই ডিক্রিপ্ট করা যায়। একই সঙ্গে ইন্টেলের সরবরাহকারী সাইটের করপোরেট লগইন পৃষ্ঠাও বাইপাস করা সম্ভব ছিল।

এসব দুর্বলতা কোম্পানির অভ্যন্তরীণ সিস্টেমে প্রবেশের জন্য হ্যাকারদের একাধিক পথ তৈরি করে দেয়।

উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবর থেকে ইন্টেলকে এ সমস্যা সম্পর্কে জানানো হয়েছিল। তবে কোম্পানিটি শেষ পর্যন্ত ২০২৫ সালের ফেব্রুয়ারির শেষ দিকে এসে এসব ত্রুটি সংশোধন করে। এ সময়ের মধ্যে গবেষক ইটন কোনো পুরস্কার পাননি। কারণ ইন্টেলের বাগ বাউন্টি প্রোগ্রামে কিছু নির্দিষ্ট শর্ত থাকায় তার আবিষ্কার সে নিয়মের আওতায় পড়েনি। এজন্য ইন্টেলের পক্ষ থেকে কেবল একটি স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া পাঠানো হয়েছিল, যেখানে প্রকাশিত তথ্যের গুরুত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়।

Tags: ইন্টেল

এই বিভাগ থেকে আরও পড়ুন

খাঁটি সোনায় মোড়া আইফোন, দাম শুনলে চোখ কপালে উঠবে আপনার
প্রযুক্তি সংবাদ

খাঁটি সোনায় মোড়া আইফোন, দাম শুনলে চোখ কপালে উঠবে আপনার

ফ্রিতে অ্যান্টিভাইরাস দিচ্ছে রিভ!
নির্বাচিত

ফ্রিতে অ্যান্টিভাইরাস দিচ্ছে রিভ!

কোন কানে ফোন ধরবেন, জানালো গবেষণা
নির্বাচিত

কোন কানে ফোন ধরবেন, জানালো গবেষণা

চাঁপাইনবাবগঞ্জে এনার্জিপ্যাকের জেসিবি কাস্টমার মিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে এনার্জিপ্যাকের জেসিবি কাস্টমার মিট অনুষ্ঠিত

চোরাই মোবাইলের বাজার নিয়ন্ত্রণে ১৫ ব্যবসায়ী
নির্বাচিত

চোরাই মোবাইলের বাজার নিয়ন্ত্রণে ১৫ ব্যবসায়ী

হ্যাকারকে ৬৪ লাখ টাকা পুরস্কার দিল অ্যাপল
নির্বাচিত

অ্যাপলকে ৫০ কোটি ডলারেরও বেশি জরিমানা

Load More

ট্রেন্ডিং টপিক

এআই চিপের চাহিদায় পাঁচ বছরের সর্বোচ্চ প্রবৃদ্ধি দক্ষিণ কোরিয়ার
প্রযুক্তি বাজার

এআই চিপের চাহিদায় পাঁচ বছরের সর্বোচ্চ প্রবৃদ্ধি দক্ষিণ কোরিয়ার

অনন্য ডিজাইন আর থার্মো-সেন্সিং প্রযুক্তির সমন্বয়ে মিড-রেঞ্জ স্মার্টফোনে নতুনত্ব আনছে ইনফিনিক্স
নির্বাচিত

অনন্য ডিজাইন আর থার্মো-সেন্সিং প্রযুক্তির সমন্বয়ে মিড-রেঞ্জ স্মার্টফোনে নতুনত্ব আনছে ইনফিনিক্স

অনলাইন ‘রেপ একাডেমি’ খুলে ফেসবুক গ্রুপে সক্রিয় সুযোগসন্ধানীরা
নির্বাচিত

অনলাইন ‘রেপ একাডেমি’ খুলে ফেসবুক গ্রুপে সক্রিয় সুযোগসন্ধানীরা

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬
প্রযুক্তি সংবাদ

১০ হাজার টাকার মধ্যে বেস্ট ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোনে কি আছে এই ৯টি অ্যাপ? এখনই ডিলিট না করলে বিপদের আশঙ্কা!

প্রযুক্তি যত উন্নত হচ্ছে, হ্যাকার ও প্রতারকদের কৌশলও...

প্রাকৃতিক গ্যাস সংকটের বিকল্প সমাধান হতে পারে পানি দিয়ে পরিচালিত চুলা

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix