Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’, লোকসানে প্রিমিয়ার ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 31 August 2025
তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’, লোকসানে প্রিমিয়ার ব্যাংক
Share on FacebookShare on Twitter

শেয়ারবাজারে তালিকাভুক্তির ১৩ বছর পর এবারই প্রথম শেয়ারধারীদের কোনো লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে প্রিমিয়ার ব্যাংক। পাশাপাশি ব্যাংকটি চলতি বছরের প্রথমার্ধ (জানুয়ারি-জুন) শেষে শতকোটি টাকার বেশি লোকসান করেছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদের গতকাল বুধবারের সভায় আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এসব সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আজ বৃহস্পতিবার এই তথ্য বিনিয়োগকারীদের জানিয়েছে ব্যাংকটি।

ডিএসইতে ব্যাংকটির দেওয়া তথ্য অনুযায়ী, ব্যাংকটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদের সভা গতকাল অনুষ্ঠিত হয়। সেখানে গত বছরের আর্থিক প্রতিবেদনের পাশাপাশি চলতি বছরের প্রথমার্ধের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। গত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রিমিয়ার ব্যাংকের বর্তমান পর্ষদ শেয়ারধারীদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ জন্য সভা থেকে ‘নো ডিভিডেন্ডের’ ঘোষণা দেওয়া হয়। যদিও ব্যাংকটি গত বছর ১৩৪ কোটি টাকা মুনাফা করেছে। ২০২৩ সালে ব্যাংকটি মুনাফা করেছিল প্রায় ৪১৬ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে প্রিমিয়ার ব্যাংকের মুনাফা ২৮২ কোটি টাকা বা ৬৮ শতাংশ কমে গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, প্রিমিয়ার ব্যাংক শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ২০০৭ সালে। এটি বর্তমানে ভালো মৌলভিত্তির ‘এ’ শ্রেণীভুক্ত কোম্পানি। তালিকাভুক্তির পর ব্যাংকটি প্রতিবছর বিনিয়োগকারীদের হয় নগদ লভ্যাংশ, নয়তো বোনাস বা স্টক লভ্যাংশ দিয়ে আসছে। এর মধ্যে কয়েক বছর নগদ ও বোনাস—উভয় ধরনের লভ্যাংশও দিয়েছে ব্যাংকটি। সর্বশেষ ২০২৩ সালের জন্য ব্যাংকটি শেয়ারধারীদের সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর প্রিমিয়ার ব্যাংক আওয়ামী লীগ নেতা এইচ বি এম ইকবাল ও তাঁর পরিবারের নিয়ন্ত্রণে ছিল। গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাংকটির নেতৃত্বেও বদল আছে। সর্বশেষ গত ১৯ আগস্ট বাংলাদেশ ব্যাংক প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদকে পুরোপুরি ইকবাল পরিবারমুক্ত করে। পর্ষদ ভেঙে একজন শেয়ারধারী পরিচালক ও পাঁচজন স্বতন্ত্র পরিচালককে দিয়ে নতুন পর্ষদ গঠন করা হয়। সেই পর্ষদের গতকাল বুধবারের সভায় ব্যাংকটির একাধিক আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রিমিয়ার ব্যাংকের গত বছরের বার্ষিক ও চলতি বছরের দুই প্রান্তিকের আর্থিক প্রতিবেদন আটকে ছিল। বুধবারের বৈঠকে সেগুলোর অনুমোদন দেওয়া হয়।

ডিএসইতে দেওয়া প্রিমিয়ার ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটি ১৩৭ কোটি টাকা লোকসান করেছে। তাতে গত জুন শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস কমে দাঁড়িয়েছ ১ টাকা ১১ পয়সা ঋণাত্মক। অর্থাৎ চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটি প্রতি শেয়ারের বিপরীতে ১ টাকা ১১ পয়সা লোকসান করেছে। সেখানে গত বছরের একই সময়ে ব্যাংকটি ১৯৫ কোটি টাকা মুনাফা করেছিল।

এদিকে লভ্যাংশ না দেওয়া ও লোকসানের খবরে আজ বৃহস্পতিবার ঢাকার শেয়ারবাজারে প্রিমিয়ার ব্যাংকের শেয়ারের দরপতন হয়েছে। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় ব্যাংকটির প্রতিটি শেয়ারের দাম ১০ পয়সা বা প্রায় দেড় শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ টাকা ৮০ পয়সায়। এ সময় লেনদেন হয়েছে ব্যাংকটির প্রায় সাড়ে পাঁচ লাখ শেয়ার, যার বাজারমূল্য ৩৬ লাখ টাকা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: প্রিমিয়ার ব্যাংকলোকসানে প্রিমিয়ার ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশ-বিদেশে খ্যাতি ছড়াচ্ছে শেরপুরের মন্ডা
ই-কমার্স

দেশ-বিদেশে খ্যাতি ছড়াচ্ছে শেরপুরের মন্ডা

ব্লুটুথ হেডফোন আনল এফোরটেক
প্রযুক্তি বাজার

ব্লুটুথ হেডফোন আনল এফোরটেক

ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্টের শাওমি এমআই এ৩
ই-কমার্স

শাওমি মোবাইল ফোনে ৫০% ডিসকাউন্ট

বগুড়ার ই-কমার্স এবং এর সম্ভাবনা
ই-কমার্স

পণ্য ডেলিভারির পর টাকা পাবে ই-কমার্স প্রতিষ্ঠান: বাণিজ্য মন্ত্রণালয়

আমানত সংগ্রহে ভিন্ন কৌশলে হাঁটছে ব্যাংকগুলো, দুর্বল ব্যাংকে বাড়ছে ঝুঁকি
অর্থ ও বাণিজ্য

আমানত সংগ্রহে ভিন্ন কৌশলে হাঁটছে ব্যাংকগুলো, দুর্বল ব্যাংকে বাড়ছে ঝুঁকি

নিয়োগ দেবে দারাজ গ্রুপ
ই-কমার্স

ই-কমার্স খাতের উন্নয়নে ভূমিকা রাখবে বিদেশি বিনিয়োগ

Load More

ট্রেন্ডিং টপিক

স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ৭৫০০ এমএএইচ ব্যাটারিসহ শাওমির রেডমি ১৭ ফাইভজি স্মার্টফোন
নির্বাচিত

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান
বিবিধ

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।
অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

বুস্ট মোবাইল কেনার দৌড়ে ইলন মাস্কের স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

বুস্ট মোবাইল কেনার দৌড়ে ইলন মাস্কের স্পেসএক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোন ১৮ সিরিজের চমক নিয়ে জল্পনার শেষ নেই
প্রযুক্তি সংবাদ

পরবর্তী আইফোনে আরেকটি বাটন কমাতে পারে অ্যাপল

অ্যাপলপ্রেমীদের জন্য সামনে আসছে আইফোনের হার্ডওয়্যার ডিজাইনে এক...

Akij Resource, INOVER, Akij Light Engineering, Home Appliances, Electrical Products, Bangladesh Business

এক বছরে ৪০০ পণ্য ও ৭০০ ডিলার, ইনোভারের বাজার সম্প্রসারণ

ARRI-এর সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি যুক্ত Honor Magic9 Pro Max স্মার্টফোন।

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 August 2025

তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’, লোকসানে প্রিমিয়ার ব্যাংক

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix