Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোনের বিক্রি বাড়ায় বৈশ্বিক স্মার্টফোন বাজারে প্রবৃদ্ধির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
আইফোনের দাম ৩ হাজার ডলার ছাড়াবে
Share on FacebookShare on Twitter

চলতি বছর আবারো চাঙ্গা হচ্ছে বৈশ্বিক স্মার্টফোন বাজার। ২০২৫ সালের শেষ নাগাদ বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি ১ শতাংশ বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান আইডিসি। সংখ্যাটি সামান্য মনে হলেও আগের দশমিক ৬ পূর্বাভাসের তুলনায় এবারের প্রত্যাশা কিছুটা বেশি। এ প্রবৃদ্ধির মূল চালক হবে অ্যাপলের স্মার্টফোন।

নতুন পূর্বাভাসে দেখা যাচ্ছে, বৈশ্বিক স্মার্টফোন বাজার আগের চেয়ে ইতিবাচক দিকে এগোচ্ছে। এর প্রধান দুটি কারণ হলো আইফোন বিক্রি প্রত্যাশার চেয়ে বেশি হওয়া এবং বিভিন্ন দেশে পুরনো ফোন বদলে নতুন স্মার্টফোন কেনার প্রবণতা বৃদ্ধি।

বিশ্লেষকদের মতে, দুটি কারণেই ২০২৬ সাল ও তার পরও ইতিবাচক ধারা বজায় থাকতে পারে এ বাজারে। বিশ্বজুড়ে অর্থনীতি অনিশ্চিত অবস্থায় থাকলেও (যেমন মূল্যস্ফীতি ও শুল্কের চাপ) স্মার্টফোন শিল্প ততটা ক্ষতিগ্রস্ত হয়নি। বরং প্রত্যাশার তুলনায় বেশ শক্ত অবস্থানে টিকে আছে বলে মনে করছেন তারা।

আইডিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোন বিক্রি ১২৪ কোটি ইউনিটে পৌঁছবে। এ প্রবৃদ্ধির মূল চালক হিসেবে উল্লেখ করা হয়েছে অ্যাপলকে, যেখানে আইওএস ডিভাইসের বিক্রি বার্ষিক হিসাবে বাড়বে ৩ দশমিক ৯ শতাংশ।

বিশ্লেষকদের ভাষায়, স্মার্টফোন বাজারের চাপ অনেকটা সামলাচ্ছে আইফোন। ভোক্তাদের অনিশ্চিত মনোভাব কিছু অঞ্চলে চাহিদা কমালেও স্মার্টফোন কেনার প্রবণতা থেমে নেই। আকর্ষণীয় অফার, পুরনো ফোন বদলে নতুন কেনার সুযোগ এবং সুদমুক্ত কিস্তি অনেক ক্রেতাকে নতুন ফোন কিনতে উৎসাহিত করছে।

গবেষণা প্রতিষ্ঠানটির হিসাবে, ২০২৪-২৯ সাল পর্যন্ত বৈশ্বিক স্মার্টফোন বাজারে প্রতি বছর গড়ে ১ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি বজায় থাকবে। তবে স্মার্টফোনের চাহিদা বিশ্বজুড়ে একই রকম নয়।

আইডিসির জ্যেষ্ঠ গবেষণা পরিচালক নাবিলা পোপাল বলেন, ‘কিছু বাজারের চাহিদা বাড়া অন্য বাজারের বিক্রি কমে যাওয়া মেটাবে।’

তিনি উল্লেখ করেছেন, চলতি বছর যুক্তরাষ্ট্রে স্মার্টফোন বিক্রি ৩ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পাবে, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় বাড়বে ৬ দশমিক ৫ শতাংশ এবং চীন ছাড়া এশিয়া-প্যাসিফিক অঞ্চলে দশমিক ৮ শতাংশ বাড়বে। এসব প্রবৃদ্ধি চীনে ১ শতাংশ কমে যাওয়া বিক্রিকে পূরণ করবে।

চীনকে চলতি বছর স্মার্টফোন বাজারের দুর্বল দিক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আগে আইডিসির প্রত্যাশা ছিল চীনে এ বছর বিক্রি ৩ শতাংশ বাড়বে, কিন্তু এখন পূর্বাভাস ১ শতাংশ কমনো হয়েছে। এক্ষেত্রে মূল কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে সরকারি ভর্তুকি হ্রাস ও অর্থনৈতিক চাপ।

নাবিলা পোপাল বলেন, ‘স্মার্টফোন তৈরি করা কোম্পানিকে সে অঞ্চলে মনোযোগ দিতে হবে, যেখানে বিক্রি এখনো ভালো। সেখানে তারা নতুন সুযোগ খুঁজে পেতে এবং ব্যবসা বাড়াতে পারে।’

স্মার্টফোন বাজারে এখন একটি বড় অংশজুড়ে রয়েছে ফোল্ডেবল ডিভাইস। উচ্চ দাম ও নতুন প্রযুক্তির প্রতি সন্দিহান মনোভাবের কারণে আগে ফোল্ডেবল ফোনের চাহিদা কম ছিল। তবে বাজারে আরো শক্তিশালী স্ক্রিন ও কম দামের নতুন মডেল আসায় ভোক্তাদের আগ্রহ ধীরে ধীরে বাড়ার প্রত্যাশা করা হচ্ছে। ফলে সামগ্রিকভাবে স্মার্টফোন বাজারের আকারও সম্প্রসারিত হবে।

Tags: আইফোনের বিক্রি

এই বিভাগ থেকে আরও পড়ুন

হুয়াওয়ের স্মার্টফোন সরবরাহ বেড়েছে ২৬ শতাংশ
টেলিকম

মার্কিন যুক্তরাষ্ট্রের কথা অনুযায়ী হুয়াওয়েকে নিষিদ্ধ করে যুক্তরাজ্য, সাবেক মন্ত্রী

রিয়েলমি আনছে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির চার্জার
নির্বাচিত

রিয়েলমি আনছে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির চার্জার

হুয়াওয়ের নতুন টু ইন ওয়ান ডিভাইস মেটবুক ই
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের নতুন টু ইন ওয়ান ডিভাইস মেটবুক ই

মোবাইল অপারেটরদের সুবিধা দেওয়ায় আইএসপিদের প্রতিবাদ, দাম বাড়ার শঙ্কা
টেলিকম

ক্ষুদ্র ইন্টারনেট ব্যবসায়ীদের সরানোর জন্য সাইবার আক্রমণ হচ্ছে: ফয়েজ আহমদ তৈয়্যব

নাগরিক সেবা বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

‘নাগরিক সেবা বাংলাদেশ’ বাস্তবায়নে ৬৪ জেলার উদ্যোক্তাদের নিয়ে ঢাকায় কর্মশালা

নতুন আপডেটে শক্তিশালী হল শাওমি রেডমি নোট ৭ প্রো
প্রযুক্তি সংবাদ

শাওমি নোট ৭ এ মিলবে অ্যান্ড্রয়েড কিউ আপডেট

Load More

ট্রেন্ডিং টপিক

প্রিমিয়াম গ্রাহকদের জন্য চালু হলো ‘আইপিডিসি ইনফিনিট’
অর্থ ও বাণিজ্য

প্রিমিয়াম গ্রাহকদের জন্য চালু হলো ‘আইপিডিসি ইনফিনিট’

সব অপারেটরের গ্রাহকরা স্থানীয় রিটেইলারদের মাধ্যমে নিতে পারবেন টফি সাবস্ক্রিপশন
টেলিকম

সব অপারেটরের গ্রাহকরা স্থানীয় রিটেইলারদের মাধ্যমে নিতে পারবেন টফি সাবস্ক্রিপশন

ক্যাবল অপারেটরদের সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার: আইসিটি মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ক্যাবল অপারেটরদের সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার: আইসিটি মন্ত্রী

ইরানের ৩৩টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে ৩০টি এখনো সচল
সোশ্যাল মিডিয়া

ইরানের ৩৩টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে ৩০টি এখনো সচল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নেপালে আইটি ও ক্লাউড সেবা সম্প্রসারণ করল বাংলাদেশি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব
প্রযুক্তি সংবাদ

নেপালে আইটি ও ক্লাউড সেবা সম্প্রসারণ করল বাংলাদেশি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব

নেপালের বাজারে আইটি ও ক্লাউড সলিউশন সেবা চালু...

দেশে ৫-জি যুগের সূচনা: কতটা বদলে দেবে বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ

দেশে ৫-জি যুগের সূচনা: কতটা বদলে দেবে বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ

অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক ‘ওয়ান ইউআই ৯’ বিটা আনছে স্যামসাং

অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক ‘ওয়ান ইউআই ৯’ বিটা আনছে স্যামসাং

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৫০ লাখ টাকা অনুদান দিলো বিকাশ

বিকাশ হাজারে ১৮ টাকা ৫০ পয়সা কাটে কীভাবে?

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix