Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
Share on FacebookShare on Twitter

গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ফলে মূল্যসূচকের বড় উত্থানের পাশাপাশি বড় অঙ্কে বেড়েছে বাজার মূলধন। এমন বাজারেও কিছু প্রতিষ্ঠান উল্টো পথে হেঁটেছে। দাম বাড়ার বদলে সপ্তাহজুড়েই এসব প্রতিষ্ঠানের দাম কমেছে। দাম কমার এ তালিকায় নেতৃত্ব দিয়েছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

বিনিয়োগকারীদের বড় অংশ কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় গত সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষ স্থানটিও দখল করেছে এই আর্থিক প্রতিষ্ঠান।

গত সপ্তাহের লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম কমেছে ৪০ পয়সা বা ২০ শতাংশ। এতে এই পাঁচদিনে শেয়ারের দাম সম্মিলিতভাবে কমেছে ৬ কোটি ৫৬ লাখ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ১ টাকা ৬০ পয়সা, যা আগের সপ্তাহের শেষে ছিল ২ টাকা।

এমন দরপতন হওয়া কোম্পানিটি ২০১৬ সালের পর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি। সর্বশেষ ২০১৬ সালে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল প্রতিষ্ঠানটি। তার আগের ২০১৫ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় ফারইস্ট ফাইন্যান্স।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৬ কোটি ৪০ লাখ ৬৩ হাজার ৩৩০টি। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩৯ দশমিক ৭৪ শতাংশ আছে। বাকি শেয়ারের মধ্যে ৪৪ দশমিক ৬১ শতাংশই আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৫ দশমিক ৬৫ শতাংশ আছে।

ফারইস্ট ফাইন্যান্সের পর গত সপ্তাহে দাম কমার তালিকায় ছিল প্রইম ফাইন্যান্স। কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১৪ দশমিক ২৯ শতাংশ। শেয়ার দাম ১৩ দশমিক ৩৩ শতাংশ কমার মাধ্যমে দাম কমার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

এছাড়া দাম কামার তালিকায় থাকা শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে- জিএসপি ফাইন্যান্সের ১১ দশমিক ৪৩ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ১১ দশমিক ১১ শতাংশ, এইচআর টেক্সটাইলের ১০ দশমিক ৮৬ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৭ দশমিক ৮৮ শতাংশ, আইসিবি ইসলামী ব্যাংকের ৭ দশমিক ৬৯ শতাংশ, রিলায়েন্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ৭ দশমিক ৫৩ শতাংশ এবং বিকন ফার্মার ৭ দশমিক ২১ শতাংশ দাম কমেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: উদ্যোক্তাফারইস্ট ফাইন্যান্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইভ্যালি হেরে যাই নাই, আবারও ঘুরে দাঁড়াবো: শামীমা নাসরিন
ই-কমার্স

গ্রাহকের টাকা ফেরত দেবে ইভ্যালি, নভেম্বরে শুরু

রিজার্ভ বেড়ে ৩১.৯ বিলিয়ন ডলার
অর্থ ও বাণিজ্য

রিজার্ভ বেড়ে ৩১.৯ বিলিয়ন ডলার

১৮ মিনিট চার্জে ৭৫ কিলোমিটার চলবে স্কুটার
অটোমোবাইল

১৮ মিনিট চার্জে ৭৫ কিলোমিটার চলবে স্কুটার

আল-আরাফাহ ব্যাংকে ১০৯ কোটি টাকার কমিশন কেলেঙ্কারি
অর্থ ও বাণিজ্য

আল-আরাফাহ ব্যাংকে ১০৯ কোটি টাকার কমিশন কেলেঙ্কারি

যাত্রার শুরুতে ডেলিভারি চার্জ ছাড়াই পণ্য পৌঁছে দেবে বি৭১বিডি
ই-কমার্স

যাত্রার শুরুতে ডেলিভারি চার্জ ছাড়াই পণ্য পৌঁছে দেবে বি৭১বিডি

পালস হেলথকেয়ার
অর্থ ও বাণিজ্য

সুস্বাস্থ্য সেবায় নতুন দিগন্ত উন্মোচনে পালস হেলথকেয়ার ও শান্তা লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

Load More

ট্রেন্ডিং টপিক

চোরাই পথে ফোন আনা ঠেকাতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান জোরদার
নির্বাচিত

চোরাই পথে ফোন আনা ঠেকাতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান জোরদার

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
প্রযুক্তি সংবাদ

এআই চিপের চাহিদায় আয় ৭০ শতাংশ বাড়ার আশা এনভিডিয়ার

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

টেকনো ক্যামন এয়ার এর সঙ্গে বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি
নির্বাচিত

টেকনো ক্যামন এয়ার এর সঙ্গে বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৭ সেপ্টেম্বর ২০২৫

বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

Techzoom.TV |
TechzoomTV