Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নিজস্ব চিপ তৈরিতে চীনের তোড়জোড়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
মঙ্গলবার, ১১ জুন ২০১৯
নিজস্ব চিপ তৈরিতে চীনের তোড়জোড়
Share on FacebookShare on Twitter

মার্কিন কোম্পানির সঙ্গে হুয়াওয়ের ব্যবসায়িক সম্পর্ক প্রায় অসম্ভব করে তুলেছে ট্রাম্প প্রশাসন। এ পরিস্থিতি থেকে উত্তরণ ও দীর্ঘমেয়াদের পরনির্ভরশীলতা কমাতে নিজস্ব চিপ তৈরিতে জোর দিচ্ছে চীন। এ উদ্যোগে চীন সফল হলে মার্কিন চিপ নির্মাতা কোম্পানিগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে যুক্তরাষ্ট্রের পর্যায়ে যেতে চীনের এক থেকে দুই দশক পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে ধারণা করা হচ্ছে।

গত মাসে চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। ফলে যুক্তরাষ্ট্রের কোম্পানি এখন হুয়াওয়ের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখতে চাইলে সরকারের অনুমতি নিতে হবে। বিশ্বের শীর্ষ টেলিকম সরঞ্জাম নির্মাতা হুয়াওয়ে কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জামের জন্য বেশ কয়েকটি মার্কিন কোম্পানি এবং সফটওয়্যারের জন্য গুগল ও মাইক্রোসফটের ওপর নির্ভরশীল।

এদিকে অভ্যন্তরীণ টেলিযোগাযোগ ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা ৯০ দিন শিথিল করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু তাতে কোম্পানিটির জন্য দীর্ঘমেয়াদে ঝুঁকি কমছে না। নজরদারি-বিষয়ক বৃহৎ প্রতিষ্ঠান হিকভিশনসহ চীনা আরো কয়েকটি কোম্পানি মার্কিন নিষেধাজ্ঞার মুখে আছে বলে অসমর্থিত সূত্রে জানা গেছে। হুয়াওয়ের দেশীয় প্রতিদ্বন্দ্বী জিটিই গত বছর একই ধরনের পরিস্থিতির মুখে পড়ে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ পরিস্থিতিতে চীনের আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা ছাড়া গত্যন্তর নেই। অবশ্য নিজস্ব সেমিকন্ডাক্টর শিল্প উন্নয়নের পরিকল্পনা চীন কখনই গোপন রাখেনি। অন্তত বছর দুয়েক ধরে এ নিয়ে প্রকাশ্যেই কথা বলছে। বিশেষজ্ঞরা বলছেন, চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধ ও হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা এ উদ্যোগে গতি এনেছে।

চীনভিত্তিক সেমিকন্ডাক্টর গবেষণা প্রতিষ্ঠান আইসিওয়াইজের বিশ্লেষক গু ওয়েনজুন সিএনবিসিকে বলেন, হুয়াওয়ের এ ঘটনা চীনের নিজস্ব সেমিকন্ডাক্টর শিল্প উন্নয়নের উদ্যোগ ত্বরান্বিত করেছে, তাতে কোনো সন্দেহ নেই।

চীন সরকারের অনেক পরিকল্পনার মধ্যে অগ্রাধিকারমূলক একটি হলো সেমিকন্ডাক্টর শিল্প। বেইজিং ২০২৫ সালের মধ্যে উচ্চমানের প্রযুক্তিপণ্য তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে। প্রয়োজনীয় সেমিকন্ডাক্টরের অন্তত ৪০ শতাংশ ২০২০ সালের মধ্যে এবং ৭০ শতাংশ ২০২৫ সালের মধ্যে তৈরির সক্ষমতা অর্জন করতে চায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এ দেশ। এ লক্ষ্যে সরকার অন্তত ১ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। গত মাসে দেশীয় সেমিকন্ডাক্টর ও সফটওয়্যার কোম্পানিগুলোর জন্য কর অবকাশ সুবিধারও ঘোষণা এসেছে।

যেখানে বর্তমানে অভ্যন্তরীণ চাহিদার মাত্র ১৬ শতাংশ চিপ চীনে তৈরি হয়। আবার এর অর্ধেক পরিমাণ তৈরি করে চীনা কোম্পানি। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রতিবেদনে এমন তথ্য দেয়া হয়েছে। তার মানে চীন এখনো মূলত বিদেশী কোম্পানি, বিশেষত মার্কিন কোম্পানির ওপর নির্ভরশীল।

নিজস্ব চিপ তৈরিতে এখন পর্যন্ত সবচেয়ে সফল বলা যায় হুয়াওয়েকে। স্মার্টফোনের জন্য কিরিন সিরিজের প্রসেসর বানিয়েছে হুয়াওয়ে। এছাড়া সর্বাধুনিক মোবাইল ইন্টারনেট প্রযুক্তির জন্য ফাইভজি মডেমও বানিয়েছে তারা। হুয়াওয়ের চিপ ডিজাইন করে কোম্পানির সহায়ক (সাবসিডিয়ারি) প্রতিষ্ঠান হাইসিলিকন।

চীনের অন্যান্য বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নিজস্ব চিপ তৈরির পরিকল্পনা করছে। এর মধ্যে স্মার্টফোন নির্মাতা শাওমি গত বছর সিএনবিসিকে জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উপযুক্ত চিপ বানানোর চিন্তা করছে তারা। আলিবাবা এরই মধ্যে এআই প্রসেসর তৈরির প্রক্রিয়া শুরু করেছে।

তবে চিপ তৈরির ক্ষেত্রে এর নকশার বিষয়টি বেশ জটিল। দ্বিতীয়ত উৎপাদনের অনুমোদন পাওয়াও কঠিন। যেমন হুয়াওয়ের চিপ ডিজাইন করে হাইসিলিকন। ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) হিসাবে, এটি চীনের বৃহত্তম সেমিকন্ডাক্টর কোম্পানি। এই চিপ তৈরি করে আবার তাইওয়ানের একটি কোম্পানি।

তাছাড়া চিপের মৌলিক নকশার জন্য হাইসিলিকন এখনো জাপানি সফটব্যাংক মালিকানাধীন ব্রিটিশ কোম্পানি ‘আর্ম’-এর ওপর নির্ভরশীল। চিপ ডিজাইনার এ কোম্পানিও সম্প্রতি হুয়াওয়ের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থগিত করার ঘোষণা দিয়েছে। ফলে বাজার অংশীদারির দিক থেকে বৃহত্তম এ চিপ ডিজাইন কোম্পানির বিকল্প খুঁজতে হবে হুয়াওয়েকে।

চিপ ডিজাইনের দিক থেকে আর্মের পরবর্তী অবস্থানেই রয়েছে সিনোপসিস ও কাডেন্স। এ দুটিও মার্কিন কোম্পানি।

ফলে সেমিকন্ডাক্টর শিল্প উন্নয়নে সরকারের সর্বোচ্চ বিনিয়োগ ও সক্ষমতা ঢেলে দেয়ার পরও চীনের যুক্তরাষ্ট্রের সমপর্যায়ে যেতে দুই দশক পর্যন্ত সময় লেগে যেতে পারে। মার্কিন কোম্পানিগুলো নাগালের বাইরে থেকে গেলে চীনের অন্যতম চ্যালেঞ্জ হবে নতুন সরবরাহক খুঁজে নেয়া।

তবে আইডিসি ও কাউন্টারপয়েন্ট রিসার্চের গবেষকরা বলছেন, বিপুল বিনিয়োগের পাশাপাশি মেধাবী জনবল এবং অংশীদার খুঁজে নিতে পারলে চীন দ্রুতই সেমিকন্ডাক্টরের বাজারে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারবে।

চীনের এ পদক্ষেপ মার্কিন কোম্পানিগুলোর জন্য নিঃসন্দেহে দুঃসংবাদ। আইসিওয়াইজের গু ওয়েনজুন বলেন, নিজস্ব সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম তৈরির লক্ষ্যে চীন জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশের সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব দিতে পারে। ফলে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের জন্য স্থান সংকুচিত হবে। তাতে মার্কিন কোম্পানিগুলোই ক্ষতিগ্রস্ত হবে।

হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করায় এরই মধ্যে গুগলসহ একাধিক মার্কিন কোম্পানি উদ্বেগ প্রকাশ করেছে। রেডিও ফ্রিকোয়েন্সি পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান কর্ভো বার্ষিক (৩০ মার্চ সমাপ্ত) মোট রাজস্বের ১৫ শতাংশ (৪৬ কোটি ৯০ লাখ ডলার) আয় করেছে হুয়াওয়ের পণ্য সরবরাহ থেকে। হুয়াওয়ের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার পর চলতি বছরে রাজস্ব প্রাক্কলন কমিয়েছে তারা।

হুয়াওয়ের আরেক সরবরাহক লুমেন্টাম মার্চে সমাপ্ত প্রথম প্রান্তিকে অর্জিত মোট রাজস্বের ১৮ শতাংশ পেয়েছে এ চীনা প্রতিষ্ঠান থেকে। তারা পরবর্তী প্রান্তিকের প্রাক্কলন কমিয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইইউ কমিশনারের সঙ্গে সাক্ষাতে যাচ্ছেন জাকারবার্গ
নির্বাচিত

ইইউ কমিশনারের সঙ্গে সাক্ষাতে যাচ্ছেন জাকারবার্গ

প্রযুক্তি সংবাদ

‘২০২১ সালের বিজয় দিবসে দেশে ফাইভজি’

অ্যাপলের লোগো অর্ধেক খাওয়া কেন?
নির্বাচিত

অ্যাপলের লোগো অর্ধেক খাওয়া কেন?

আইইডিসিআরের ইমেইল-ফেসবুকে করোনা তথ্য সেবা
প্রযুক্তি সংবাদ

আইইডিসিআরের ইমেইল-ফেসবুকে করোনা তথ্য সেবা

১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল
নির্বাচিত

১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল

অবৈধ লেনদেনে বিকাশ মার্চেন্ট হিসাব
প্রযুক্তি সংবাদ

বিকাশের নাম ভাঙিয়ে প্রতারণা

Load More

ট্রেন্ডিং টপিক

এআই ক্যামেরায় শনাক্ত হন বেনজীর, গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি মামলায়
বিবিধ

এআই ক্যামেরায় শনাক্ত হন বেনজীর, গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি মামলায়

জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ
ই-কমার্স

জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ

বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী করে স্মার্টফোন–ট্যাবলেটসহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে অনার
প্রযুক্তি সংবাদ

বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী করে স্মার্টফোন–ট্যাবলেটসহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে অনার

জামানত ছাড়া ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা: অর্থমন্ত্রী
ই-কমার্স

জামানত ছাড়া ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা: অর্থমন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন
টেলিকম

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

দেশের টেলিযোগাযোগ খাতে নতুন অধ্যায়ের সূচনা করে প্রথমবারের...

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু

প্রশ্ন তুলেছিলেন গ্রকের নিরাপত্তা নিয়ে, হয়েছেন ছাঁটাই

প্রশ্ন তুলেছিলেন গ্রকের নিরাপত্তা নিয়ে, হয়েছেন ছাঁটাই

বিশ্ববাজারে শীর্ষস্থানে আইফোন ১৭ অ্যান্ড্রয়েডে সেরা স্যামসাংয়ের ‘এ’ সিরিজ

যুক্তরাষ্ট্রে জন্মহার কমে যাওয়ার নেপথ্যে কি আইফোন?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১১ জুন ২০১৯

নিজস্ব চিপ তৈরিতে চীনের তোড়জোড়

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix