Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঋণখেলাপি হয়েও স্বপদে মধুমতি ব্যাংকের চেয়ারম্যান হুমায়ুন কবীর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 16 September 2025
ঋণখেলাপি হয়েও স্বপদে মধুমতি ব্যাংকের চেয়ারম্যান হুমায়ুন কবীর
Share on FacebookShare on Twitter

মধুমতি ব্যাংকের চেয়ারম্যান হুমায়ুন কবীর এনআরবিসি ব্যাংক ও উত্তরা ফাইন্যান্স থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ পরিশোধ করছেন না। ফলে প্রতিষ্ঠান দুটি তাকে আনুষ্ঠানিকভাবে খেলাপি হিসেবে চিহ্নিত করেছে। বিষয়টি বাংলাদেশ ব্যাংকের কাছেও পৌঁছেছে।

ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, ঋণখেলাপি ব্যক্তি ব্যাংকের পরিচালক হতে পারেন না। এমনকি পরিচালক পদে থাকা কেউ ঋণখেলাপি হলে কেন্দ্রীয় ব্যাংক তাকে অপসারণ করতে পারে। তবে খেলাপি ঋণ নিয়মিত হলে তিনি আবার পরিচালক হতে পারেন। আর ইচ্ছাকৃত খেলাপি হলে ঋণ থেকে অব্যাহতি পাওয়ার পর পাঁচ বছর পর্যন্ত পরিচালক হওয়ার সুযোগ থাকে না।
কিন্তু এসব বিধান অমান্য করেই হুমায়ুন কবীর মধুমতি ব্যাংকের চেয়ারম্যান পদে বহাল রয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) তথ্য বলছে, হুমায়ুন কবীরের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান নর্দান হেচারি এনআরবিসি ব্যাংক থেকে প্রায় ১১৩ কোটি টাকা ঋণ নিয়েছে। এর মধ্যে প্রায় ৬০ কোটি টাকা খেলাপি অবস্থায় আছে। একই প্রতিষ্ঠানের উত্তরা ফাইন্যান্সে ২ কোটি ২৩ লাখ টাকার ঋণও খেলাপি হিসেবে চিহ্নিত হয়েছে।

এনআরবিসি ব্যাংক গত জুলাইয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে ব্যাংক কোম্পানি আইনের ১৭ ধারায় আনুষ্ঠানিকভাবে নোটিস পাঠিয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক ও গ্যারান্টার হিসেবে হুমায়ুন কবীরের নামও এতে উল্লেখ আছে।

আইন অনুযায়ী, কোনো পরিচালক ঋণ বা কিস্তি দুই মাসের বেশি সময় ধরে পরিশোধে ব্যর্থ হলে তার পদ শূন্য হয়ে যায়। কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনে নোটিস জারি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল আলম খান বলেন, “প্রতিষ্ঠানটি ঋণখেলাপি। আমরা নিয়ম অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে নোটিস দিয়েছি।”

সিআইবি তথ্য অনুযায়ী, হুমায়ুন কবীর তার নিজ ব্যাংক মধুমতি থেকেও ঋণ নিয়েছেন। তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ইনসেক্টিসাইড এন্টারপ্রাইজ বাংলাদেশ লিমিটেড-এর ঋণ রয়েছে ৬ কোটি ১৫ লাখ টাকা। ঋণের মেয়াদ গত বছরের ১৯ নভেম্বর শেষ হলেও মধুমতি ব্যাংক প্রতিষ্ঠানটিকে এখনো নিয়মিত ঋণ হিসেবে দেখাচ্ছে।

এছাড়া ঢাকা আইসক্রিম লিমিটেড নামের আরেক প্রতিষ্ঠানের ১১৫ কোটি ২৭ লাখ টাকার ঋণের গ্যারান্টারও তিনি।

মধুমতি ব্যাংকের তথ্য অনুযায়ী, চেয়ারম্যান হুমায়ুন কবীর ব্যাংকটির এক কোটি ৫৫ লাখ ৮ হাজার ৫০০টি শেয়ারের মালিক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “কোনো পরিচালক নিজ ব্যাংক বা অন্য ব্যাংকে যদি খেলাপি হন, আর তা যদি বাংলাদেশ ব্যাংকের নজরে আসে, তখন বিষয়টি যাচাই-বাছাই করা হয়। প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এনআরবিসি ব্যাংকমধুমতি ব্যাংকসিআইবি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটন ল্যাপটপ কিনে ১০০% ক্যাশব্যাক পেলেন দুই ক্রেতা
ছাড় ও অফার

ওয়ালটন ল্যাপটপ কিনে ১০০% ক্যাশব্যাক পেলেন দুই ক্রেতা

ই-কমার্সের কল্যাণে খেজুর গুড়ে ফিরছে হারানো ঐতিহ্য
উই

ই-কমার্সের কল্যাণে খেজুর গুড়ে ফিরছে হারানো ঐতিহ্য

ফিকশন বিভাগে রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড পেলেন রাহিতুল ইসলাম
ই-কমার্স

ফিকশন বিভাগে রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড পেলেন রাহিতুল ইসলাম

ঈদুল আজহা উপলক্ষে স্যামসাং মোবাইলের আকর্ষণীয় অফার
ছাড় ও অফার

ঈদুল আজহা উপলক্ষে স্যামসাং মোবাইলের আকর্ষণীয় অফার

বড় লোকসানে বসুন্ধরা পেপার মিলস, এক বছরে লোকসান বেড়েছে ৪ গুণের বেশি
অর্থ ও বাণিজ্য

বড় লোকসানে বসুন্ধরা পেপার মিলস, এক বছরে লোকসান বেড়েছে ৪ গুণের বেশি

অ্যামাজনের নতুন সিইও অ্যান্ডি জ্যাসি
ই-কমার্স

অ্যামাজনের নতুন সিইও অ্যান্ডি জ্যাসি

Load More

ট্রেন্ডিং টপিক

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট
অর্থ ও বাণিজ্য

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

উপহার হিসেবে শেয়ার পেয়েছেন ওয়ালটন হাই-টেকের পরিচালক

আইফোন ১৮ প্রো ও বহুপ্রত্যাশিত ‘আইফোন আল্ট্রা’র লিক প্রকাশ
প্রযুক্তি সংবাদ

৩ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল, আবেদন করবেন যেভাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্যাংক হিসাব খুলতে BASIS সদস্যপদ কেন? উদ্যোক্তার প্রশ্ন
অর্থ ও বাণিজ্য

ব্যাংক হিসাব খুলতে BASIS সদস্যপদ কেন? উদ্যোক্তার প্রশ্ন

তথ্যপ্রযুক্তি ব্যবসার জন্য ব্যাংক হিসাব খুলতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

ফাইভারে বিটোপিয়ার কারসাজি, চাপে দেশের ফ্রিল্যান্সিং খাত

ফাইভারে বিটোপিয়ার কারসাজি, চাপে দেশের ফ্রিল্যান্সিং খাত

রেয়াতি সুবিধায় এসি-ফ্রিজ আমদানির অভিযোগ, হায়ার বাংলাদেশের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির প্রশ্ন

রেয়াতি সুবিধায় এসি-ফ্রিজ আমদানির অভিযোগ, হায়ার বাংলাদেশের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির প্রশ্ন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 September 2025

ঋণখেলাপি হয়েও স্বপদে মধুমতি ব্যাংকের চেয়ারম্যান হুমায়ুন কবীর

Techzoom.TV |
TechzoomTV